
মধ্যপ্রাচ্যের সংঘাতজনিত পরিস্থিতির কারণে কাতারে স্পেনের বিপক্ষে অনুষ্ঠিত হওয়ার কথা থাকা ফিনালিসিমা ম্যাচটি বাতিল হয়েছে। এর পরিবর্তে গুয়াতেমালার বিপক্ষে একটি প্রীতি ম্যাচ খেলবে আর্জেন্টিনা।
কোপা আমেরিকার বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনার লিওনেল মেসির নেতৃত্বে ২৭ মার্চ দোহায় ইউরোপিয়ান চ্যাম্পিয়ন স্পেনের মুখোমুখি হওয়ার কথা ছিল। তবে ২৮ ফেব্রুয়ারি থেকে ইরানে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের সামরিক উত্তেজনা শুরু হলে আয়োজকরা নতুন ভেন্যু ও তারিখ খোঁজার চেষ্টা চালায়।
কিন্তু আর্জেন্টিনা বিকল্প প্রস্তাবে সম্মতি না দেওয়ায় শেষ পর্যন্ত ম্যাচটি বাতিল করতে বাধ্য হয় উয়েফা।
ম্যাচ বাতিলের পরদিনই স্পেন ২৭ মার্চ ভিয়ারিয়ালে সার্বিয়ার বিপক্ষে একটি প্রীতি ম্যাচ খেলার ঘোষণা দেয়। অন্যদিকে, আর্জেন্টিনা ৩১ মার্চ বুয়েন্স আয়ার্সে গুয়াতেমালার বিপক্ষে মাঠে নামার সিদ্ধান্ত নিয়েছে।