1. ajkerkagojbd22@gmail.com : Ajker Jagoj : Ajker kagoj
  2. asikkhancoc085021@gmail.com : asikengg :
  3. minniakter1@gmail.com : minni akter : minni akter
ফুলপুরে বাস-সেনাবাহিনীর গাড়ি সংঘর্ষ, নিহত ৩ - আজকের কাগজ
শনিবার, ২৭ জুন ২০২৬, ০৪:২৪ পূর্বাহ্ন
শিরোনাম:
ভয়াবহ ভূমিকম্পে বিধ্বস্ত ভেনেজুয়েলা, নিহত বেড়ে ২৩৫ রাজধানীতে ফ্ল্যাটে পড়ে ছিল নারী চিকিৎসকের মরদেহ সন্ত্রাসবিরোধী আইনের মামলায় ৩ দিনের রিমান্ডে সাবেক এমপি আশিকা রাজধানীতে তাজিয়া মিছিলের পাশ থেকে ধাওয়া দিয়ে যুবককে কুপিয়ে হত্যা আগামীতে কমন বিষয়ে মাদরাসা ও কারিগরিতেও হবে অভিন্ন প্রশ্নপত্র: শিক্ষামন্ত্রী নকআউটে আর্জেন্টিনার প্রতিপক্ষ কে হবে, জানিয়ে দিলো এআই ইট-বালুর জোড়াতালি, স্বস্তি নাকি নতুন শঙ্কা ১৩ দিন নোম্যান্সল্যান্ডে, জীবন-মৃত্যুর লড়াইয়ে ৩ যুবক রায়পুরে মা-মেয়েসহ ৪ খুন: থানায় এজাহার ছেলের জেন্ডারভিত্তিক সহিংসতা ও অনলাইন হয়রানি প্রতিরোধে অ্যাডভোকেসি সংলাপ অনুষ্ঠিত

ফুলপুরে বাস-সেনাবাহিনীর গাড়ি সংঘর্ষ, নিহত ৩

অনলাইন ডেস্ক
  • আপডেট টাইম : বুধবার, ১৮ ফেব্রুয়ারী, ২০২৬ ৪:৫০ পিএম
শেয়ার করুন

ময়মনসিংহের ফুলপুরে সেনাবাহিনীর গাড়ি ও বাসের মুখোমুখি সংঘর্ষে বাসের চালকসহ তিন জন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরও ১৫ জন।

বুধবার (১৮ ফেব্রুয়ারি) বেলা ১১টার দিকে ফুলপুরে বালিয়া মোড় এলাকায় এই সংঘর্ষের ঘটনা ঘটে। এতে বাস ও সেনাবাহিনীর গাড়ি দুমড়েমুচড়ে যায়।

নিহতরা হলেন- বাসের চালক বিশু, সেনাবাহিনীর গাড়ি চালক সার্জেন্ট রেজাউল করিম ও অজ্ঞাত পথচারী।

পুলিশ জানায়, সকালে ময়মনসিংহ থেকে শেরপুরগামী বাস ও ময়মনসিংহগামী সেনাবাহিনী গাড়ির মধ্যে মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষে ১৫ জনের মত আহত হয়েছে। আহতদের ফুলপুর স্বাস্থ্য কমপক্ষে নেওয়া হলে তিন জনকে মৃত ঘোষণা করা হয়।

এছাড়া গুরুতর আহত তিনজনকে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বিষয়টি নিশ্চিত করে ময়মনসিংহের অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল্লাহ আল মামুন জানান, সংঘর্ষের পর হতাহতদের উদ্ধার করা হয়। এর মধ্যে ফুলপুর স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পর তিনজনকে মৃত ঘোষণা করে।

বেশ কয়েকজনকে স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। গুরুতর আহতদের ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে উন্নত চিকিৎসার জন্য পাঠানো হয়েছে বলে জানান তিনি।

এই বিভাগের আরো খবর