1. ajkerkagojbd22@gmail.com : Ajker Jagoj : Ajker kagoj
  2. asikkhancoc085021@gmail.com : asikengg :
  3. minniakter1@gmail.com : minni akter : minni akter
বঙ্গবন্ধুর জন্ম না হলে এই সোনার বাংলাদেশের জন্ম হতো না :সুজিত রায় - আজকের কাগজ
শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ০৮:৫১ পূর্বাহ্ন
শিরোনাম:
রাতের মধ্যে ব্যাপক ঝড়-বৃষ্টির আভাস, নদীবন্দরেও সতর্কতা ব্যাংকক সফর সংক্ষিপ্ত করে শুক্রবার দেশে ফিরছেন স্পিকার গোপালগঞ্জে নারী আইনজীবীকে ঢিল ছুড়ে আঘাত করা সেই বিচারক প্রত্যাহার ইসরায়েলকে স্বীকৃতির শর্তেই সৌদি আরবের সঙ্গে পরমাণু চুক্তি: ট্রাম্প মিরপুর বিআরটিএতে অভিযান, আটক ৮ টেকনাফের হোয়াইক্যং ইউনিয়ন বিভক্তি নিয়ে মতবিনিময় সভায় হামলা-ভাঙচুর, আহত কয়েকজন কালিয়াকৈরে বন্যপ্রাণী অপরাধ দমনে জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত বাল্যবিয়ে রোধে ৭৩ যুব সংগঠনের নজির কুড়িগ্রামে টেকনাফে র‌্যাবের অভিযানে ৪ বছরের সাজাপ্রাপ্ত পলাতক মাদক মামলার আসামি গ্রেপ্তার চরফ্যাশনে ডিজিটাল লেনদেনে ক্যাশলেস বাংলাদেশ ক্যাম্পেইন অনুষ্ঠিত

বঙ্গবন্ধুর জন্ম না হলে এই সোনার বাংলাদেশের জন্ম হতো না :সুজিত রায়

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : শনিবার, ১৯ মার্চ, ২০২২ ১:২৯ পিএম
শেয়ার করুন

আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক সুজিত রায় নন্দী বলেছেন, বঙ্গবন্ধু ছিলেন বহুমাত্রিক প্রতিভার অধিকারী। বঙ্গবন্ধু ছিলেন ক্রীড়া প্রেমিক এবং একজন দক্ষ ফুটবল খেলোয়াড়। বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা খেলাধুলা ও সাংস্কৃতিক চর্চার মাধ্যমে দুর্নীতিমুক্ত সোনার বাংলাদেশ গড়তে বদ্ধপরিকর।

আজ শনিবার দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) কেন্দ্রীয় খেলার মাঠে জনতা ব্যাংক ওয়েলফেয়ার সোসাইটি এসোসিয়েশনের উদ্যোগে আয়োজিত বঙ্গবন্ধু ক্রিকেট টুর্নামেন্ট ২০২২ এর সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সুজিত রায় নন্দী বলেন, বঙ্গবন্ধুর জন্ম না হলে এই সোনার বাংলাদেশের জন্ম হতো না। বঙ্গবন্ধু জন্মেছিল বলেই আমরা আজকের এই স্বপ্নের সোনার বাংলাদেশ নামের স্বাধীন সার্বভৌম ভূখণ্ডের অধিকারী হতে পেরেছি।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জনতা ব্যাংক অফিসার্স ওয়েলফেয়ার সোসাইটির সভাপতি মির্জা আবদুল বাসেত এবং সঞ্চালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক ও জনতা ব্যাংকের এজিএম রওশন আলম। এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনতা ব্যাংকের সাবেক পরিচালক মাহবুবুর রহমান হিরণ, পল্লী সঞ্চয়ী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক খন্দকার আতাউর রহমান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ও সিনেট সদস্য ড. অসীম সরকার এবং জনতা ব্যাংকের সাবেক জিএম শাহ আলম। ঢাকা বিশ্ববিদ্যালয় জগন্নাথ হল ছাত্রলীগ সভাপতি কাজল দাস ও সাধারণ সম্পাদক অতনু বর্মণও উপস্থিত ছিলেন।

সমাপনী খেলায় চ্যাম্পিয়ন ট্রফি অর্জন করেন টিম জনতা ভবন কর্পোরেট শাখা এবং ট্রফি অর্জন করেন লোকাল ফাইটার্স টিম।

এই বিভাগের আরো খবর