1. ajkerkagojbd22@gmail.com : Ajker Jagoj : Ajker kagoj
  2. asikkhancoc085021@gmail.com : asikengg :
  3. minniakter1@gmail.com : minni akter : minni akter
বঙ্গভবনে ২১ আগস্ট সন্ধ্যা সাড়ে ৭টায় নতুন রাষ্ট্রপতির শপথ: চিফ হুইপ - আজকের কাগজ
বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ০৯:৩১ অপরাহ্ন
শিরোনাম:
বঙ্গভবনে ২১ আগস্ট সন্ধ্যা সাড়ে ৭টায় নতুন রাষ্ট্রপতির শপথ: চিফ হুইপ বিদায়ী বক্তব্যে বারবার কাঁদলেন মির্জা ফখরুল, অতীতের ভুলত্রুটির জন্য চাইলেন ক্ষমা নওগাঁয় স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠা বার্ষিকীতে বর্ণাঢ্য শোভাযাত্রা স্বামীর শেষ বিদায়ে ১২ ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি পাচ্ছেন দীপু মনি হিলিতে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত চরফ্যাশনে ওষুধ প্রশাসনের অভিযানে জরিমানা মোহনগঞ্জ এখন চুরি ছিনতাই ও মাদকের আস্তানা আওয়ামী আমলে রুয়েটের সীমানায় নির্মিত অবৈধ স্থাপনা অপসারণের দাবি শিক্ষার্থীদের ফ্লাইওভারে উঠতে গিয়েই বিপত্তি, সহকর্মীর সহায়তায় সরানো হলো ‘পিংক বাস’ একনেকে ৯ হাজার ৩৩৩ কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন

বঙ্গভবনে ২১ আগস্ট সন্ধ্যা সাড়ে ৭টায় নতুন রাষ্ট্রপতির শপথ: চিফ হুইপ

অনলাইন ডেস্ক
  • আপডেট টাইম : বুধবার, ১৯ আগস্ট, ২০২৬ ৮:৩০ পিএম
শেয়ার করুন

আগামী শুক্রবার (২১ আগস্ট) বঙ্গভবনে নতুন রাষ্ট্রপতির শপথ অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন জাতীয় সংসদের চিফ হুইপ নূরুল ইসলাম মনি। বুধবার (১৯ আগস্ট) বিকেলে সংসদ সচিবালয়ে সরকারদলীয় সংসদ সদস্যদের বৈঠক শেষে গণমাধ্যমকর্মীদের সঙ্গে আলাপকালে এমনটা জানান তিনি।

চিফ হুইপ বলেন, সব সংসদ সদস্যের কাছে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের জন্য ভোট চাওয়া হয়েছে। আমরা গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে চাই। বৃহস্পতিবার (২০ আগস্ট) রাষ্ট্রপতি নির্বাচনের মধ্যদিয়ে ইতিহাসের নতুন যাত্রা শুরু হবে, ইতিহাসের মাহেন্দ্রক্ষণ।

এ সময় আগামী শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টায় বঙ্গভবনে দেশের ২৩তম রাষ্ট্রপতির শপথ অনুষ্ঠিত হবে বলেও জানান চিফ হুইপ নূরুল ইসলাম মনি।

উল্লেখ্য, গত ২৪ জুলাই পদত্যাগ করেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। এরপর নিয়ম অনুযায়ী ত্রয়োদশ জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব দেন। পরবর্তীতে দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন। ঘোষিত তফসিল অনুযায়ী, বৃহস্পতিবার (২০ আগস্ট) রাষ্ট্রপতি নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। এদিন দুপুর ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত জাতীয় সংসদ ভবনের সংসদ কক্ষে রাষ্ট্রপতি নির্বাচনের ভোট দেবেন ৩৪৯ জন সংসদ সদস্য।

এই বিভাগের আরো খবর