1. ajkerkagojbd22@gmail.com : Ajker Jagoj : Ajker kagoj
  2. asikkhancoc085021@gmail.com : asikengg :
  3. minniakter1@gmail.com : minni akter : minni akter
বজ্রসহ ভারি বর্ষণ নিয়ে আবহাওয়া অধিদপ্তরের নতুন বার্তা - আজকের কাগজ
সোমবার, ২৭ জুলাই ২০২৬, ১০:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম:
অভিনয়ের বাইরে পশ্চিমবঙ্গে ভিন্ন মঞ্চে জয়া আহসান ১৫ বছরের কমবয়সী ও দুরারোগ্য ব্যাধিতে আক্রান্তরা হজে যেতে পারবেন না আধুনিক ও প্রযুক্তিনির্ভর সেনাবাহিনী গড়তে সরকার বদ্ধপরিকর : প্রধানমন্ত্রী নওগাঁয় পানিতে ডুবে নবদম্পতির মৃত্যু, শয়ন ঘর থেকে যুবকের মরদেহ উদ্ধার ‎কুবিতে ‘বন্ধু’র উদ্যোগে সপ্তাহব্যাপী ব্লাডগ্রুপিং ও সদস্য সংগ্রহ ক্যাম্পেইন ‎ জোয়ারে শাহপরীর দ্বীপের বেড়িবাঁধে ধস, আতঙ্কে ৪০ হাজার মানুষ দেড় মাসেও আবাসন বৃত্তি পাননি জবির ২৮০ শিক্ষার্থী রংপুর-কুড়িগ্রাম লাইনে শাটডাউন, বিদ্যুৎ বিঘ্নের শঙ্কা নোবিপ্রবিতে মোবাইল চার্জিং বুথ স্থাপন আর্থিক চাপে টিউশনি-খণ্ডকালীন কাজে ঝুঁকছেন ববি শিক্ষার্থীরা

বজ্রসহ ভারি বর্ষণ নিয়ে আবহাওয়া অধিদপ্তরের নতুন বার্তা

অনলাইন ডেস্ক
  • আপডেট টাইম : বুধবার, ১০ জুন, ২০২৬ ৮:৫২ পিএম
শেয়ার করুন

রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে আগামী কয়েকদিন বজ্রসহ বৃষ্টিপাতের প্রবণতা অব্যাহত থাকতে পারে। কোথাও কোথাও মাঝারি থেকে ভারি বর্ষণেরও সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

বুধবার (১০ জুন) সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে সংস্থাটি জানায়, দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু ইতিমধ্যে বরিশাল, চট্টগ্রাম, সিলেট, ময়মনসিংহ ও রংপুর বিভাগ পর্যন্ত অগ্রসর হয়েছে। আগামী দুই থেকে তিন দিনের মধ্যে এটি দেশের বাকি অংশেও বিস্তার লাভ করতে পারে।

পূর্বাভাস অনুযায়ী, আগামী ২৪ ঘণ্টায় রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক স্থানে এবং খুলনা ও বরিশাল বিভাগের কিছু এলাকায় অস্থায়ীভাবে দমকা হাওয়া ও বিদ্যুৎ চমকানোসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। একই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারি থেকে ভারি বর্ষণের সম্ভাবনা রয়েছে।

এ সময় দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে, তবে রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

বৃহস্পতিবার (১১ জুন) থেকে রবিবার পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসেও দেশের অধিকাংশ বিভাগে বৃষ্টিপাতের ধারাবাহিকতা বজায় থাকার কথা বলা হয়েছে। বিশেষ করে রংপুর, ময়মনসিংহ, ঢাকা, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক এলাকায় বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে।

এ ছাড়া দেশের বিভিন্ন স্থানে মাঝারি থেকে ভারি বর্ষণ হতে পারে।

আগামী কয়েক দিনে তাপমাত্রায় বড় ধরনের পরিবর্তনের সম্ভাবনা নেই। কোথাও কোথাও দিনের তাপমাত্রা সামান্য বাড়লেও সামগ্রিকভাবে আবহাওয়া আর্দ্র ও বৃষ্টিমুখর থাকতে পারে।
আবহাওয়াবিদরা বলছেন, মৌসুমি বায়ু দেশের আরো বিস্তৃত এলাকায় সক্রিয় হয়ে উঠলে বৃষ্টিপাতের পরিমাণও বাড়তে পারে। ফলে বজ্রপাত ও দমকা হাওয়ার সময় প্রয়োজন ছাড়া খোলা জায়গায় অবস্থান না করার পরামর্শ দেওয়া হয়েছে।

এই বিভাগের আরো খবর