1. ajkerkagojbd22@gmail.com : Ajker Jagoj : Ajker kagoj
  2. asikkhancoc085021@gmail.com : asikengg :
  3. minniakter1@gmail.com : minni akter : minni akter
ববি শিক্ষক-কর্মকর্তাদের গোপন নথি ফেসবুকে ভাইরাল, নেপথ্যে ববি উপাচার্যের পিএস মিজান - আজকের কাগজ
মঙ্গলবার, ০২ জুন ২০২৬, ১২:২২ পূর্বাহ্ন
শিরোনাম:
ইসরাইলের আয়রন ডোম ধ্বংস করল হিজবুল্লাহ শ্বশুরবাড়ি যাওয়ার পথে এমপি আমির হামজার পরিবারের ওপর হামলার অভিযোগ, আহত ২ খুরশীদ আলমকে ইসলামী ব্যাংকের চেয়ারম্যান পদ থেকে সরানো হচ্ছে না: বাংলাদেশ ব্যাংক ভোলায় পারিবারিক কবরস্থানে দাফন করা হবে তোফায়েল আহমেদকে যুক্তরাষ্ট্রের সঙ্গে শান্তি আলোচনা স্থগিত করছে ইরান হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু, মোট মৃত্যু ৫৮৮ সাংবাদিকদের দায়িত্ব পালনে বাধা মোকাবিলায় সরকারের ‘জিরো টলারেন্স’: তথ্যমন্ত্রী হিলিতে ৩ থানার ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি সুজন গ্রেফতার চরফ্যাশনে হত্যা চেষ্টায় হামলায় নারীসহ আহত-৫ কুমিল্লা বিজিবির অভিযানে ১ কোটি ১৩লক্ষ টাকা মুল্যের মাদক ও চোরা চালানিপণ্য জব্দ

ববি শিক্ষক-কর্মকর্তাদের গোপন নথি ফেসবুকে ভাইরাল, নেপথ্যে ববি উপাচার্যের পিএস মিজান

ববি প্রতিনিধি
  • আপডেট টাইম : মঙ্গলবার, ২৮ অক্টোবর, ২০২৫ ১০:৩৪ পিএম
শেয়ার করুন

বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) উপাচার্যের পিএস মো. মিজানুরের বিরুদ্ধে নিজের ফেসবুক আইডি থেকে শিক্ষক-কর্মকর্তাদের একাধিক গোপন নথির ছবি ফেসবুকে স্টোরি দিয়ে ভাইরাল করার অভিযোগ উঠেছে। সোমবার (২৭ অক্টোবর) গভীর রাতে নিজের ফেসবুক আইডিতে গোপন নথিগুলো শেয়ার করেন তিনি। নথিগুলো আপলোডের কিছুক্ষণের মধ্যই আবার স্টোরিগুলো ডিলেট করে দেয়া হয়।

খোঁজ নিয়ে জানা গেছে মিজানুর রহমান নিজের ফেসবুক স্টোরিতে তিনি বিশ্ববিদ্যালয়ের প্রায় ৫০টি গোপন নথির ছবি শেয়ার করেন। স্টোরিগুলোর একাধিক স্ক্রিনশট বিশ্লেষন করে দেখা গেছে রেজিস্ট্রার দপ্তর ও উপাচার্য দপ্তরের বিভিন্ন গোপন ফাইলের ছবি স্টোরিতে শেয়ার করা হয়েছে। এছাড়াও মিজানুর রহমানের ব্যক্তিগত ছবি, তার বিল্ডিংয়ের মালিকানা সম্পর্কীত নথিসহ তার ছেলে মেয়েদের জন্মনিবন্ধনের ছবি স্টোরিতে শেয়ার করা হয়েছে।

খোঁজ নিয়ে দেখা যায় মিজানুর রহমান বিশ্ববিদ্যালয়ে তার বিপক্ষ গ্রুপের কর্মকর্তাদের গোপনীয় নথির ছবি শেয়ার দিয়েছেন তিনি।

বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার দপ্তরের সেকশন আফিসার আমিনুল ইসলাম বলেন, বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের কাছে অবহিতকরনের আমি একটি আবেদনপত্র দিয়েছিলাম। সেই আবেদনপত্রের ছবিসহ গতকাল ফেসবুকে একাধিক গোপনীয় নথি ভাইরাল করেছে ভিসি দপ্তরের এক কর্মকর্তা। বিষয়টি দুঃখজনক ও হুমকিস্বরূপ। বিশ্ববিদ্যালয়ের এসব গোপনীয় ফাইল সামাজিক যোগাযোগমাধ্যমে দেয়া গুরুতর অপরাধ। তিনি বলেন, এটি নিয়ে সবাই আলোচনা করছেন আশাকরি কর্তৃপক্ষ বিষয়টির যৌক্তিক একটা সুরহা করবেন।

স্টোরি দেয়া ফাইলগুলোর মধ্যে শিক্ষক-কর্মকর্তাদের চাকরিচ্যুত করার নথী, ব্যক্তিগত ফাইল, শাস্তির নথি, তদন্ত প্রতিবেদন, অডিট আপত্তির নথি এবং শিক্ষার্থীদের মামলার নথিসহ একাধিক গুরুত্বপূর্ণ গোপনীয় ছবি স্টিরিতে শেয়ার করেছেন তিনি। কর্মকর্তাদের চাকরির আবেদনপত্রের ব্যক্তিগত ছবিও স্টোরিতে শেয়ার করেছেন তার নিজস্ব ফেসবুক আইডি থেকে।

নাম প্রকাশে অনিচ্ছুক বিশ্ববিদ্যালয়ের একাধিক কর্মকর্তা বলেন, ভিসির পিএস মিজান এর আগেও বিশ্ববিদ্যালয়ের এসব গোপন নথির ছবি তুলে তিনি বিভিন্ন জায়গায় পাচার করতেন। কর্মকর্তাদের মধ্য তার বিপরীত গ্রুপের যাবতীয় ব্যক্তিগত গোপনীয় এসব ফাইল তিনি দীর্ঘদিন ধরে পাচার করে আসছেন। তারা আরও বলেন, বিশ্ববিদ্যালয় গুরুত্বপূর্ণ নথিসহ বিভিন্ন শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের ব্যক্তিগত নথির তথ্য ছবি তুলে রাখা ও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেয়া দণ্ডনীয় অপরাধ, আমরা আশাকরি কর্তৃপক্ষ দ্রুতই এবিষয়ে ব্যবস্থা নিবে।

বিশ্ববিদ্যালয়ের জীববিজ্ঞান অনুষদের ডিন সহযোগী অধ্যাপক ড. হাফিজ আশরাফুল হক বলেন, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-কর্মকর্তাদের গোপনীয় এসব ফাইলের ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে এটা বড় ধরনের একটি শৃঙ্খলাভঙ্গ অপরাধ। আইনানুযায়ী বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে যথাযথ বিচার করতে হবে নয়তো ভবিষ্যতে এর চেয়েও বড় ধরনের অঘটনের সম্মুখীন হতে হবে বিশ্ববিদ্যালয়কে।

এবিষয়ে জানতে চাইলে অভিযুক্ত উপাচার্যের পিএস মোহাম্মদ মিজানুর রহমান বলেন, আমি এবিষয়ে কিছু জানি না, কীভাবে গোপন এসব ছবিগুলো আমার ফেসবুক স্টোরি থেকে শেয়ার হলো তাও জানি না। তার ব্যক্তিগত ছবি শেয়ারের বিষয়ে জিজ্ঞাসা করলেও বলেন আমি আসলে বুঝতেছি না কিভাবে হয়েছে এগুলো।

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ তৌফিক আলম বলেন, এবিষয়ে আমি এখনো জানি না। বিষয়টি খোঁজ নিয়ে জেনে ঐ কর্মকর্তার বিরুদ্ধে বিধি অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে বলে জানান তিনি।

এই বিভাগের আরো খবর