
নানান আয়োজনের মধ্যদিয়ে পহেলা নববর্ষ ১৪৩২’কে বরণ করে নিলো পুরান ঢাকার ঐতিহ্যবাহী সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজ। সকাল ৯ টায় একটি বিশাল আনন্দ র্যালীর মাধ্যমে আয়োজন শুরু করে সোহরাওয়ার্দী কলেজের শিক্ষক শিক্ষার্থী কর্মকর্তা কর্মচারী বৃন্দ। র্যালীটি ক্যাম্পাস থেকে শুরু করে পুরান ঢাকার ভিক্টোরিয়া পার্ক প্রদক্ষিণ করে আবারও ক্যাম্পাসে এসে শেষ হয়।
এর পর ৯:৩০ মিনিটে কলেজ মিলনায়তনে মেলা উদ্বোধন করেন সোহরাওয়ার্দী কলেজের অধ্যক্ষ ড. কাকলী মুখোপাধ্যায়। এ মেলায় ১৭ ডিপার্টমেন্টের ১৭ টি স্টল সাজানো হয়েছে পাশাপাশি স্টল ছিল, বিএনসিসি, রোভার, বাঁধন, গালর্স গাইড, এবং রেডক্রিসেন্ট সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজ ইউনিট। মেলা উদ্বোধন শেষে বিভিন্ন স্টল পরিদর্শন করেন সোহরাওয়ার্দী কলেজের অধ্যক্ষ ড. কাকলী মুখোপাধ্যায়।
উল্লেখ্য মেলার পাশাপাশি কলেজ কতৃপক্ষের পক্ষ থেকে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। উক্ত সাংস্কৃতিক অনুষ্ঠানে শিক্ষার্থীরা বাঙালির সাথে সংশ্লিষ্ট নাচ, গান, গল্প, কবিতা, অভিনয় সহ বিভিন্ন ধরনের সাংস্কৃতিক বিষয় তুলে ধরেন। এসময় উপস্থিত ছিলেন, উপাধ্যক্ষ ড. ফরিদা ইয়াসমিন, অফিসার্স কাউন্সিলের সম্পাদক প্রফেসার মনিরুল ইসলাম সহ অন্যান্য শিক্ষকরা।
উল্লেখ্য ৫ আগস্টের পর এটাই প্রথম নববর্ষ যেখানে শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্ত ভাবে অংশগ্রহণ করে। এছাড়াও ১৯৮৯ সালের পর এবারই প্রথম মঙ্গল শোভাযাত্রা শব্দ থেকে মঙ্গল শব্দটি বাদ দিয়ে পূর্বের আনন্দ শোভাযাত্রা নামে নববর্ষের এ আয়োজনে আংশগ্রহন করেন শিক্ষক শিক্ষার্থীরা।
Leave a Reply