1. ajkerkagojbd22@gmail.com : Ajker Jagoj : Ajker kagoj
  2. asikkhancoc085021@gmail.com : asikengg :
  3. minniakter1@gmail.com : minni akter : minni akter
বাংলাদেশি ক্রিকেটার বর্ষসেরা টি-টোয়েন্টি দলে মুস্তাফিজ - আজকের কাগজ
শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০৯:৫১ পূর্বাহ্ন
শিরোনাম:
ফেসবুকে প্রেম, ধর্মান্তরিত হয়ে চীনের ওয়্যাং বিয়ে করলেন বাংলাদেশী লিজাকে পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠকের কথা জানালেন যুক্তরাষ্ট্রের বিশেষ দূত সার্জিও গর সাদেকা হালিমসহ ঢাবির তিন শিক্ষক সাময়িক বরখাস্ত চট্টগ্রামে বাসের ধাক্কায় দুমড়েমুচড়ে গেল ৩ অটোরিকশা, নিহত ২ কুড়িগ্রামে প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ ঘিরে কিশোর-কিশোরীদের ফুটবল উৎসব আমিরাতে ভিসা বাতিল নিয়ে যা বললেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী মধ্যনগর সীমান্তে বাঙ্গালভিটায় বিজিবির অভিযানে, ২৮ ভারতীয় গরু ও ১ টি স্টিলবডি নৌকা আটক ফুলবাড়ী সীমান্তে ২৯ বিজিবির অভিযানে নেশাজাতীয় ট্যাবলেট ও যৌন উত্তেজক সিরাপ জব্দ কুবিতে নিষিদ্ধ ছাত্রলীগের কমিটি ঘোষণা: বিভিন্ন ছাত্রসংগঠনের প্রতিক্রিয়া চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমনের পক্ষে আদালতে ছিল না কোন আইনজীবী

বাংলাদেশি ক্রিকেটার বর্ষসেরা টি-টোয়েন্টি দলে মুস্তাফিজ

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বুধবার, ১৯ জানুয়ারী, ২০২২ ১:১৫ পিএম
শেয়ার করুন

একমাত্র বাংলাদেশি ক্রিকেটার হিসেবে আইসিসির বর্ষসেরা টি-টোয়েন্টি দলে জায়গা পেয়েছেন পেসার মুস্তাফিজুর রহমান। ২০২১ সালের পারফরম্যান্স বিবেচনায় শাহীন শাহ আফ্রিদির সঙ্গে এই একাদশে স্থান পেয়েছেন তিনি। গত বছরটা বেশ দারুণ কেটেছে মুস্তাফিজের। তারই পরিপ্রেক্ষিতে আইসিসির বর্ষসেরা একাদশে জায়গা পান বাহাতি এই পেসার।

বিশ্বকাপের আগে ঘরের মাঠে অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে তিনি হয়ে উঠেছিলেন অপ্রতিরোধ্য। মিরপুরের উইকেটে মুস্তাফিজের বল বুঝতে গলদঘর্ম হয়েছিলেন সফরকারী দুই দলের ব্যাটাররা।

মুস্তাফিজকে নিয়ে আইসিসির ওয়েবসাইটে উল্লেখ করা হয়েছে, ‘বাংলাদেশের বাঁহাতি পেসার ২০২১ সালে আবারও টি-টোয়েন্টি ক্রিকেটকে শাসন করেছেন, তার বুদ্ধিমান বৈচিত্র্য ও গতির ভিন্নতা দিয়ে। শুরুর ওভারের পাশাপাশি ডেথ ওভারে দুর্দান্ত বোলিং করে ২৮ উইকেট শিকার করেছেন ২০ ম্যাচে, যেখানে গড় ১৭.৩৯। ব্যাটারদের সামনে কঠিন হয়ে উঠেছিলেন, যার প্রমাণ তার ৭.০০ ইকোনোমি রেট।’

আইসিসির বর্ষসেরা টি-টোয়েন্টি দল :

জস বাটলার, মোহাম্মদ রিজওয়ান (উইকেটরক্ষক), বাবর আজম (অধিনায়ক), অ্যাইডেন মারক্রাম, মিচেল মার্শ, ডেভিড মিলার, তাবরাইজ শামসি, জশ হ্যাজলউড, ওয়ানিন্দু হাসারাঙ্গা, মুস্তাফিজুর রহমান ও শাহীন শাহ আফ্রিদি।

এই বিভাগের আরো খবর