1. ajkerkagojbd22@gmail.com : Ajker Jagoj : Ajker kagoj
  2. asikkhancoc085021@gmail.com : asikengg :
  3. minniakter1@gmail.com : minni akter : minni akter
বাংলাদেশের মানুষ কাঁটাতার ভয় পায় না: প্রধানমন্ত্রীর উপদেষ্টা - আজকের কাগজ
মঙ্গলবার, ১২ মে ২০২৬, ০৫:০২ অপরাহ্ন
শিরোনাম:
পুলিশ বাহিনীতে দুর্নীতির কোনো স্থান নেই : স্বরাষ্ট্রমন্ত্রী ফেনী ও পঞ্চগড়ের আলোচিত দুই এসপি প্রত্যাহার বাল্যবিয়ে-অনিরাপদ প্রসবে বাড়ছে ফিস্টুলা, রোগ লুকিয়ে যন্ত্রণা সইছেন নারীরা বাংলাদেশের মানুষ কাঁটাতার ভয় পায় না: প্রধানমন্ত্রীর উপদেষ্টা আইন অনুযায়ী ব্যাংক খাতে ফিরতে পারবেন না লুটেরারা: গভর্নর গাজীপুরে ৫ খুনের ফরেনসিক প্রতিবেদন, লোমহর্ষক তথ্য জানালেন চিকিৎসক মেসিকে রেখেই বিশ্বকাপের প্রাথমিক দল ঘোষণা আর্জেন্টিনার গোবর ফেলতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে কাঠমিস্ত্রির মৃত্যু রুয়েটের হল কর্মচারী শিমুলকে কারণ দর্শানোর নোটিস, অভিযোগ আর্থিক অনিয়মের রাণীশংকৈলে কৃষক পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত

বাংলাদেশের মানুষ কাঁটাতার ভয় পায় না: প্রধানমন্ত্রীর উপদেষ্টা

অনলাইন ডেস্ক
  • আপডেট টাইম : সোমবার, ১১ মে, ২০২৬ ৮:৫৭ পিএম
শেয়ার করুন

বাংলাদেশের মানুষ কাঁটাতারের বেড়া ভয় পায় না বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির। তিনি বলেন, ‘বাংলাদেশ সরকারও কাঁটাতার ভয় পায় না।

যেখানে আমাদের কথা বলার দরকার, আমরা কথা বলব।’
সোমবার (১১ মে) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ প্রতিক্রিয়া জানান।

সম্প্রতি পশ্চিমবঙ্গের নতুন মুখ্যমন্ত্রী ও বিজেপি নেতা শুভেন্দু অধিকারী বাংলাদেশ সীমান্তে বেড়া নির্মাণের জন্য আগামী ৪৫ দিনের মধ্যে ভারতের সীমান্তরক্ষী বাহিনীকে (বিএসএফ) জমি হস্তান্তরের ঘোষণা দেন।

এ বিষয়ে জানতে চাইলে হুমায়ুন কবির বলেন, ‘কাঁটাতার দিয়ে বাংলাদেশের মতো দেশকে এখন আর ডর দেখানোর মতো জায়গা নাই।

তিনি আরও বলেন, ‘যদি মানুষের সঙ্গে সম্পর্ক করতে চান, বাংলাদেশের মানুষ কাঁটাতার ভয় পায় না। বাংলাদেশ সরকারও কাঁটাতার ভয় পায় না।

সীমান্তে হত্যাকাণ্ডের প্রসঙ্গ টেনে প্রধানমন্ত্রীর এই উপদেষ্টা বলেন, ‘এখানে তো অনেকগুলো মানুষ হত্যা করা হয়। যেগুলো আগে দেখেছি আমরা হাসিনার সময়। ওই নমুনায় আর বর্ডার ইনশাআল্লাহ কোনোদিন আসবে না। আর ওই নমুনায় যদি কেউ বর্ডার করতেও চায়, এই বাংলাদেশ ওই গোলামির দেশ নয় যে, বসে দেখবে।’

তিনি বলেন, বাংলাদেশ প্রতিবেশী দেশগুলোর সঙ্গে সংলাপ ও আঞ্চলিক স্থিতিশীলতা চায়।

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতে অবস্থান করছেন উল্লেখ করে হুমায়ুন কবির বলেন, ‘ভারতে থেকে তাকে বাংলাদেশকে অস্থিতিশীল করার জন্য যাতে স্পেস না দেওয়া হয়; আমরা আশ্বস্ত হয়েছি, ভারতের সরকারের কাছ থেকে তারা তাকে ওই স্পেসটা দেবে না।’

দ্বিপাক্ষিক সম্পর্ক প্রসঙ্গে প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা বলেন, ‘আমরা দ্বিপাক্ষিক সম্পর্ক এগিয়ে নিতে চাই। দুই দেশের নেতৃত্বের মানসিকতা হতে হবে সামনে এগিয়ে যাওয়ার।’

তিস্তা ইস্যুতে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, পশ্চিমবঙ্গে এখন বিজেপি সরকার ক্ষমতায় আসায় ভারতের কেন্দ্রীয় সরকার ও রাজ্য সরকার একই রাজনৈতিক দলের অধীনে এসেছে। এতে আলোচনার ক্ষেত্রে কিছু চ্যালেঞ্জ কমতে পারে বলে আশা প্রকাশ করেন তিনি।

এই বিভাগের আরো খবর