1. ajkerkagojbd22@gmail.com : Ajker Jagoj : Ajker kagoj
  2. asikkhancoc085021@gmail.com : asikengg :
  3. minniakter1@gmail.com : minni akter : minni akter
বাংলাদেশে সবকিছু নকল হচ্ছে :ভোক্তার ডিজি - আজকের কাগজ
মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১২:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম:
শিক্ষার্থীকে যৌন নিপীড়নের অভিযোগে মাদরাসা শিক্ষক গ্রেপ্তার প্রধানমন্ত্রীর সঙ্গে আরব আমিরাতের রাষ্ট্রদূতের সাক্ষাৎ মিরপুরের ক্ষতিগ্রস্ত স্বাস্থ্যকেন্দ্র পুনঃপ্রতিষ্ঠায় জামায়াতের ৫০ লাখ টাকা অনুদান দেশে এলপি গ্যাসের কোনো সংকট নেই, দাবি অপারেটরদের ডেঙ্গুর ভয়াবহতা: একদিনে ৮ জনের প্রাণহানি, লাফিয়ে বাড়ছে আক্রান্ত সাইবার আইনে সাংবাদিক গ্রেপ্তারে আদালতের অনুমতির প্রস্তাব: স্বরাষ্ট্রমন্ত্রী কালিয়াকৈরে ভ্রাম্যমান আদালতে চার মাদকসেবীর কারাদণ্ড ফুলবাড়ীতে ২৯ বিজিবির অভিযানে ২৯৭ বোতল যৌন উত্তেজক সিরাপ জব্দ নওগাঁয় বাস শ্রমিককে মারপিট অনির্দিষ্টকালের বাস ধর্মঘট যাত্রী সাধারণের ভোগান্তি চরমে তথ্যের সত্যতা ও প্রেক্ষাপট যাচাই করে প্রতিক্রিয়া জানানোর আহ্বান জানালেন চট্টগ্রাম জেলা প্রশাসক

বাংলাদেশে সবকিছু নকল হচ্ছে :ভোক্তার ডিজি

অনলাইন ডেস্ক
  • আপডেট টাইম : রবিবার, ২ জুন, ২০২৪ ১:৪৭ পিএম
শেয়ার করুন

বাংলাদেশে কসমেটিকস থেকে শুরু করে শিশুখাদ্য, সবকিছু নকল হচ্ছে বলে জানিয়েছেন জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক (ডিজি) এ এইচ এম সফিকুজ্জামান।আজ রবিবার সকালে সুনামগঞ্জ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসক মোহাম্মদ রাশেদ ইকবাল চৌধুরীর সভাপতিত্বে ভোক্তা অধিকার আইন ও সংরক্ষণ বিষয়ক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

এ এইচ এম সফিকুজ্জামান বলেছেন, ‘এমন কোনো পণ্য নেই যা বাংলাদেশে নকল হয় না। কসমেটিকস থেকে শুরু করে শিশুখাদ্য, সবকিছু নকল হচ্ছে। এ নকলগুলো দেশের ভেতরেই হচ্ছে।’

তিনি আরও বলেন, ‘এসব নকল পণ্যের তথ্য সারাবিশ্বে ছড়িয়ে যাচ্ছে। বিশ্বের মানুষের কাছে বার্তা যাচ্ছে বাংলাদেশে ভেজাল পণ্য তৈরি হয়। আমাদের সব অর্জন ম্লান হচ্ছে এই ভেজালের কারণে। এসব ভেজালের বিষয়ে তথ্য দিলে আমরা ব্যবস্থা নেব।’

সভায় অতিরিক্ত জেলা প্রশাসক রেজাউল করিমের সঞ্চালনায় সভায় আরও বক্তব্য দেন অতিরিক্ত পুলিশ সুপার আবু সাঈদ, বীর মুক্তিযোদ্ধা আবু সুফিয়ান, ক্যাব’র কেন্দ্রীয় সহসভাপতি জামিল চৌধুরী প্রমুখ।

এর আগে, সুনামগঞ্জের বিভিন্ন স্টক হোল্ডারদের অংশগ্রহণে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এ সময় ভোক্তা ও ব্যবসায়ীদের কথা শুনেন এ এইচ এম সফিকুজ্জামান।

এই বিভাগের আরো খবর