1. ajkerkagojbd22@gmail.com : Ajker Jagoj : Ajker kagoj
  2. asikkhancoc085021@gmail.com : asikengg :
  3. minniakter1@gmail.com : minni akter : minni akter
বাংলা প্রথম পত্রের পরীক্ষা স্থগিত কারিগরি বোর্ডের - আজকের কাগজ
বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ০১:২১ পূর্বাহ্ন
শিরোনাম:

বাংলা প্রথম পত্রের পরীক্ষা স্থগিত কারিগরি বোর্ডের

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : রবিবার, ৬ নভেম্বর, ২০২২ ১:১০ পিএম
শেয়ার করুন

কারিগরি শিক্ষা বোর্ডের অধীন পরিচালিত এইচএসসি’র (বিএমটি) বাংলা প্রথম পত্রের পরীক্ষা স্থগিত করা হয়েছে। পরীক্ষা শুরুর একঘণ্টা পর তা স্থগিত ঘোষণা করা হয়। আজ রোববার শিক্ষা মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা এম এ খায়ের সাংবাদিকদের এই তথ্য জানান।

খোঁজ নিয়ে জানা গেছে, ভুল প্রশ্নপত্র বিতরণের কারণে এ পরীক্ষা স্থগিত করা হয়েছে। নিয়মিত শিক্ষার্থীদের জন্য পুরান সিলেবাসে প্রশ্নপত্র বিতরণ করা হয়। আর পুরাতনদের জন্য নতুন সিলেবাসের প্রশ্নপত্র দেওয়া হয় বলে পরীক্ষা স্থগিতের সিদ্ধান্ত নেয় কারিগরি শিক্ষা বোর্ড।

অন্যদিকে, পরীক্ষা নিয়ন্ত্রক কেপায়েত উল্লাহ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বলা হয়, ২০২২ সালের এইচএসসি (বিএমটি) একাদশ শ্রেণির বাংলা প্রথমপত্রের নতুন ও পুরাতন সিলেবাসের (বিষয় কোড: ২১৮১১ ও ১৮১১) পরীক্ষা অনির্বার্যকারণবশত স্থগিত হল। পরবর্তীতে এ পরীক্ষা সময়সূচি জানিয়ে দেওয়া হবে।

এই বিভাগের আরো খবর