1. ajkerkagojbd22@gmail.com : Ajker Jagoj : Ajker kagoj
  2. asikkhancoc085021@gmail.com : asikengg :
  3. minniakter1@gmail.com : minni akter : minni akter
বাঙলা কলেজ ছাত্রদলের উদ্দ্যেগে আবরারের স্মরণে মৌন মিছিল ও স্মরণসভা - আজকের কাগজ
বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০৪:১১ অপরাহ্ন
শিরোনাম:
কাস্পিয়ানের প্রতিশোধ নিতে ইউক্রেনের বন্দরে হামলার পরিকল্পনা করেছিল ইরান ১৬ হাজার কোটি টাকার জ্বালানি তেল আমদানির অনুমোদন পিএসসির ৮ ক্যাটাগরির পদে ৩১ জুলাইয়ের নিয়োগ পরীক্ষা স্থগিত ওয়ানডে দলের নতুন অধিনায়ক লিটন দাস ভারতে পালাতে গিয়ে যেভাবে গ্রেপ্তার ডেভিড ইমন ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচিতে তথ্য সংগ্রহকারী নিয়োগে মৌখিক পরীক্ষা ১ আগস্ট সমতার ভিত্তিতে সম্পর্ক এগিয়ে নিতে চায় ঢাকা-দিল্লি: পররাষ্ট্রমন্ত্রী ঝিনাইগাতীতে ভাতিজার হাতে চাঁচি খুন মোহনগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে আউটডোর বন্ধ করে কর্মস্থল ফাঁকি,৭ জন ডাক্তারকে শোকজ কুবি শিক্ষক সমিতির নতুন আহ্বায়ক ড. শামীমা নাসরিন

বাঙলা কলেজ ছাত্রদলের উদ্দ্যেগে আবরারের স্মরণে মৌন মিছিল ও স্মরণসভা

নিজেস্ব প্রতিবেদক
  • আপডেট টাইম : সোমবার, ৭ অক্টোবর, ২০২৪ ২:৩৬ পিএম
শেয়ার করুন

রাজধানী মিরপুরের বাঙলা কলেজ ক্যাম্পাসে ছাত্রদলের উদ্দ্যেগে মৌন মিছিল ও স্মরণ সভা অনুষ্ঠিত হয়েছে। বিগত দিনে শেখ হাসিনা সরকার শাসনামলে ছাত্রলীগের নির্মম নির্যাতনে শিকার হয়ে নিহত হন বুয়েটের তড়িৎ প্রকৌশল বিভাগের মেধাবী শিক্ষার্থী শহীদ আবরার ফাহাদ। তার পঞ্চম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে বাঙলা কলেজ ক্যাম্পাসের শাখা ছাত্রদলের এই মৌন মিছিল ও স্মরণ সভা কর্মসূচী অনুষ্ঠান পালন করেন নেতা কর্মীরা।

রোববার (০৬ অক্টোবর) ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব এবং সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির এ কর্মসূচি ঘোষণা করেছেন। দেশের সব বিশ্ববিদ্যালয় ও কলেজ শাখার নেতাদের যথাযথভাবে কর্মসূচি পালনের নির্দেশ দিয়েছেন তারা। কর্মসূচি অনুযায়ী সোমবার (০৭ অক্টোবর) নিরাপদ ও মুক্তবুদ্ধি চর্চার গণতান্ত্রিক ক্যাম্পাসের দাবিতে দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় এবং কলেজ ক্যাম্পাসে এ মৌন মিছিল ও স্মরণসভা করেছে ছাত্রদল।

এ সময়ে মৌন মিছিলে অংশ গ্রহন করেন সরকারি বাঙলা কলেজ শাখা ছাত্রদলের সভাপতি ইব্রাহিম বিপ্লব, সিনিয়র সহ-সভাপতি মোখলেছুর রহমান, সহ-সভাপতি হাফিজ ও তরিকুল ইসলাম হৃদয়, সিনিয়র যুগ্ম সম্পাদক মিলন, যুগ্ম সম্পাদক মাজেদুল ইসলাম (সবুজ), যুগ্ম সম্পাদক আকাশ, যুগ্ম সম্পাদক কাজল, হুমায়ন, রবিন, রাকিব সহ বিভিন্ন স্তরের নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, ২০১৯ সালের ৭ অক্টোবর বুয়েটের শের-ই-বাংলা হলের নিচতলায় সোমবার ভোর ৩টায় পুলিশ আবরারের লাশ উদ্ধার করে।আবাসিক হলের দ্বিতীয় তলায় ইনস্টল করা একটি ক্লোজ-সার্কিট ক্যামেরা ধারণ করা ফুটেজে দেখা যায়, কয়েকজন শিক্ষার্থী আবরারের হাত ও পা ধরে টেনে করিডরে নিচে নামাচ্ছে।

এর আগের রাতে বুয়েট শাখা ছাত্রলীগের কয়েকজন নেতা তাকে পিটিয়ে হত্যা করে। পরে ময়নাতদন্তের প্রতিবেদনে নিশ্চিত করা হয়, শিক্ষার্থী আবরার ফাহাদকে ‘ভোঁতা জিনিসের’ মাধ্যমে পিটিয়ে হত্যা করা হয়। আবরারের একটি ফেসবুক পোস্টের কারণে তাকে সন্দেহ করে এই আক্রমণ করা হয়েছিল।

এই বিভাগের আরো খবর