1. ajkerkagojbd22@gmail.com : Ajker Jagoj : Ajker kagoj
  2. asikkhancoc085021@gmail.com : asikengg :
  3. minniakter1@gmail.com : minni akter : minni akter
বান্দরবান থানচি বাজারে সন্ত্রাসীদের সঙ্গে পুলিশের গোলাগুলি - আজকের কাগজ
বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ০২:২৮ অপরাহ্ন
শিরোনাম:
‘গদি মোটা হয়েছে, জনগণকে ভুলেছে বিএনপি’—কুড়িগ্রামে নাসীরুদ্দীন পাটওয়ারী প্রার্থীর শিক্ষাগত যোগ্যতার বিষয়ে কোনো সিদ্ধান্ত নেয়নি কমিশন: ইসি আনোয়ারুল দিল্লিতে আরও তীব্র হচ্ছে ‘ককরোচ জনতা পার্টি’র আন্দোলন, ১৬টি মেট্রো স্টেশন বন্ধ ঘোষণা আদালতে বিচারকের ছোড়া পেপার ওয়েটে ফাটল আইনজীবীর মাথা বিদ্যুৎ বিতরণ বেসরকারি খাতে ছেড়ে দেওয়ার পরিকল্পনা করছে সরকার নজরুলকে দল থেকে ‘শাস্তি’, এমপি পদের কী হবে? পোশাক শিল্পের বিকাশে প্রতিবন্ধকতা দ্রুত দূর করার নির্দেশনা প্রধানমন্ত্রীর হিলিতে ভ্রাম্যমাণ আদালতের সাজাপ্রাপ্ত ৫ জনসহ গ্রেপ্তার ৮ চরফ্যাশন হাসপাতালে দালালীর অভিযোগে আটক-৪ নওগাঁ জেলা পুলিশের অভিযানে আন্তঃজেলা ডাকাত দলের ৩ সদস্য গ্রেফতার

বান্দরবান থানচি বাজারে সন্ত্রাসীদের সঙ্গে পুলিশের গোলাগুলি

অনলাইন ডেস্ক
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ৪ এপ্রিল, ২০২৪ ৪:৪৫ পিএম
শেয়ার করুন

বান্দরবানের থানচি বাজারে সন্ত্রাসীদের সঙ্গে পুলিশের গোলাগুলির ঘটনা ঘটেছে। আজ বৃহস্পতিবার রাত পৌনে ৯টার দিকে থানচি বাজার সংলগ্ন এলাকায় গোলাগুলি শুরু হয়।

থানচি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জসীমউদ্দীন এ তথ্য নিশ্চিত করে বলেন, ‘সন্ত্রাসীদের সঙ্গে আমাদের গোলাগুলি চলছে। অন্ধকারের মধ্যে বুঝতেছি না যে সন্ত্রাসীরা কারা।’

থানচি বাজারের ২০০ থেকে ৩০০ গজের ভেতরেই রয়েছে থানচি থানা, বিজিবির একটি ক্যাম্প এবং থানচি বাজারের শেষ মাথায় রয়েছে বাংলাদেশ সেনাবাহিনীর একটি চেকপোস্ট।

গত মঙ্গলবার রাত ৯টার দিকে বান্দরবানের রুমা উপজেলায় অস্ত্রের মুখে সোনালী ব্যাংক ডাকাতি করে নগদ ২ কোটি টাকা এবং পুলিশ ও আনসার সদস্যের ১০টি অস্ত্র লুট করে নিয়ে যায় বিচ্ছিন্নতাবাদী সংগঠন কুকি-চিন ন্যাশনাল ফ্রন্টের (কেএনএফ) সদস্যরা। এ সময় তারা নামাজ চলাকালীন মসজিদের ভেতর থেকে সোনালী ব্যাংকের ম্যানেজার নেজাম উদ্দীনকেও অপহরণ করে।

অন্যদিকে, গতকাল বুধবার দুপুরে থানচি উপজেলায় সোনালী ও কৃষি ব্যাংকের দুটি শাখায় হামলা চালিয়ে ডাকাতি করে সন্ত্রাসীরা।

এই বিভাগের আরো খবর