1. ajkerkagojbd22@gmail.com : Ajker Jagoj : Ajker kagoj
  2. asikkhancoc085021@gmail.com : asikengg :
  3. minniakter1@gmail.com : minni akter : minni akter
বাহরাইনকে ৭-০ গোলে উড়িয়ে দুর্দান্ত শুরু বাংলাদেশের - আজকের কাগজ
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৮:৫১ পূর্বাহ্ন
শিরোনাম:
এমপিওভুক্ত শিক্ষক, দ্বৈত নাগরিক, ঋণখেলাপিরা স্থানীয় সরকার নির্বাচনে অংশ নিতে পারবেন না: ইসি পুলিশের ৪ ডিআইজিসহ ১৪ কর্মকর্তাকে বদলি চিকিৎসক নেই, ওষুধ নেই—দুই বছর ধরে বন্ধ স্বাস্থ্যকেন্দ্র শালিসকারীকে হাতুড়ি দিয়ে হত্যাচেষ্টা, অভিযুক্ত গ্রেপ্তার এইচএসসি পরীক্ষায় পুরোনো প্রশ্ন বিতরণ, ফুলবাড়ীতে সচিবসহ ৪ জনকে অব্যাহতি গজারিয়ায় মাথাভাঙ্গা খালের কচুরিপানা পরিষ্কার করলেন এমপি কামরুজ্জামান রতন চট্টগ্রামে শিশু বলাৎকারের মামলায় মাদ্রাসা শিক্ষককে গ্রেপ্তার ২০৩০ সালের মধ্যে সড়ক দুর্ঘটনায় প্রাণহানি অর্ধেকে নামানোর অঙ্গীকার পুনর্ব্যক্ত বাংলাদেশের মোদীর বাসভবনের সামনে থেকে আটক রাহুল-প্রিয়াঙ্কা কেউ ভালো না করলে দপ্তর পুনর্বণ্টন করতে পারেন প্রধানমন্ত্রী: তথ্য উপদেষ্টা

উইমেন’স এশিয়ান কাপ বাছাই

বাহরাইনকে ৭-০ গোলে উড়িয়ে দুর্দান্ত শুরু বাংলাদেশের

অনলাইন ডেস্ক
  • আপডেট টাইম : রবিবার, ২৯ জুন, ২০২৫ ৩:০২ পিএম
শেয়ার করুন

এএফসি উইমেন’স এশিয়ান কাপ ২০২৬ বাছাইপর্বে শুরুতেই চমক দেখাল বাংলাদেশ নারী ফুটবল দল। ফিফা র‍্যাঙ্কিংয়ে ৩৬ ধাপ এগিয়ে থাকা বাহরাইনকে ৭-০ গোলে বিধ্বস্ত করে ‘সি’ গ্রুপের লড়াই শুরু করেছে পিটার জেমস বাটলারের দল।

রবিবার (২৯ জুন) মিয়ানমারের ইয়াংগুনে অনুষ্ঠিত ম্যাচের প্রথমার্ধেই ৫ গোল করে দারুণ আধিপত্য দেখায় লাল-সবুজের প্রতিনিধিরা। দ্বিতীয়ার্ধে আরও দুটি গোল করে জয়ে শান দেয় তারা।

প্রথম মিনিট থেকেই আক্রমণাত্মক ফুটবল উপহার দেয় বাংলাদেশ। ১০ মিনিটে মাঝমাঠ থেকে আসা লম্বা বল নিয়ন্ত্রণে নিয়ে চিপ শটে গোল করেন শামসুন্নাহার জুনিয়র। এর পাঁচ মিনিট পরই স্বপ্না রানীর আড়াআড়ি পাস ধরে বাঁকানো শটে ব্যবধান দ্বিগুণ করেন ঋতুপর্ণা চাকমা।

৪০তম মিনিটে মনিকার কর্নার থেকে গোলের সুযোগ তৈরি হয়, যা ডিফেন্ডার কোহাতি কিসকু টোকা দিয়ে জালে জড়ান। প্রথমার্ধের যোগ করা সময়ে জোড়া গোল করেন তহুরা খাতুন। প্রথমটি প্রতিপক্ষের ভুলের সুযোগে, দ্বিতীয়টি শামসুন্নাহার জুনিয়রের কাটব্যাকে।

বিরতির পরেও ছন্দে ছিল বাংলাদেশ। ৬০তম মিনিটে শামসুন্নাহারের টোকায় রাওয়ান আল আলির পায়ে লেগে আত্মঘাতী গোল হয়। এরপর ৭৪ মিনিটে একক দৌড়ে নিচু শটে স্কোরলাইন ৭-০ করেন মুনকি আক্তার।

শেষ দিকে বদলি খেলোয়াড় সাগরিকার গোল অফসাইডের কারণে বাতিল হয়। আর তহুরার একটি শট ক্রসবারে লেগে ফিরে আসে, ফলে ব্যবধান আর বাড়েনি।

বুধবার নিজেদের দ্বিতীয় ম্যাচে স্বাগতিক মিয়ানমারের মুখোমুখি হবে বাংলাদেশ। নিজেদের প্রথম ম্যাচে তুর্কমেনিস্তানকে ৮-০ গোলে হারিয়েছে মিয়ানমার।

এই বিভাগের আরো খবর