1. ajkerkagojbd22@gmail.com : Ajker Jagoj : Ajker kagoj
  2. asikkhancoc085021@gmail.com : asikengg :
  3. minniakter1@gmail.com : minni akter : minni akter
বিইআরসির নতুন চেয়ারম্যান হিসেবে জালাল আহমেদ - আজকের কাগজ
বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০১:৪৭ পূর্বাহ্ন
শিরোনাম:
রাজধানীতে টিসিবির পণ্য কেনার সময় দেয়াল ধস, নিহত ২ আরেকটি নতুন সিটি করপোরেশন হচ্ছে এনসিপির গাড়িবহরে ছাত্রদলের হামলার অভিযোগ, সারজিসসহ আহত অনেক জাতিসংঘের সাধারণ অধিবেশনে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী বাসার সামনে গল্প করছিল এইচএসসি পরীক্ষার্থী, হঠাৎ এলোপাতাড়ি গুলি একতলা থেকে লাফিয়ে কোনো রকম বেঁচে ফিরেছি: স্নিগ্ধা চৌধুরী জ্বিনের মাধ্যমে স্বর্ণ দ্বিগুণ, চরফ্যাশনে প্রতারণা মামলায় ৪ জন আটক ঝিনাইগাতীতে গ্রামীণ উন্নয়ন প্রকল্পের রাস্তা পরিদর্শন করলেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী টানা বর্ষণে চরফ্যাশনের গ্রামীণ উন্নয়ন প্রকল্পের কাঁচা রাস্তার বেহাল দশা, দুর্ভোগে হাজারো মানুষ! জুলাই পরবর্তী সময়ে বেরোবির গণিত বিভাগ নির্বাচনে প্রার্থী সাবেক ছাত্রলীগ নেতারা

বিইআরসির নতুন চেয়ারম্যান হিসেবে জালাল আহমেদ

অনলাইন ডেস্ক
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২২ আগস্ট, ২০২৪ ৩:১০ পিএম
শেয়ার করুন

জালাল আহমেদকে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের (বিইআরসি) চেয়ারম্যান হিসেবে নিয়োগ প্রদান করা হয়েছে। শর্ত সাপেক্ষে তিন বছরের জন্য তাকে নিয়োগ দেওয়া হয়।

আজ বৃহস্পতিবার (২২ আগস্ট) জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের এক প্রজ্ঞাপনের মাধ্যমে এ আদেশ জারি করা হয়েছে।

বিইআরসির আগের চেয়ারম্যান নুরুল আমিন সর্বস্তরের কর্মকর্তা-কর্মচারীদের আন্দোলনের মুখে পদত্যাগ করেন।

জালাল আহমেদ বিএনপি সরকারের সময়ে পেট্রোবাংলার চেয়ারম্যান ছিলেন। পরে অতিরিক্ত সচিব হয়ে অবসরে যান।

নিয়োগের শর্তে বলা হয়েছে, চাকরি কমিশনের সার্বক্ষণিক চাকরি হিসেবে বিবেচিত হবে এবং কমিশনে নিযুক্ত থাকা অবস্থায় তিনি লাভজনক অন্য কোনো চাকরিতে নিয়োজিত হতে পারবেন না। তিনি যেকোনো সময় এক মাসের নোটিশ প্রদানপূর্বক রাষ্ট্রপতির উদ্দেশে স্বাক্ষরযুক্ত পত্রযোগে পদত্যাগ করতে পারবেন, তার অপসারণের ক্ষেত্রে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন আইন, ২০০৩-এর ১১ ধারা প্রযোজ্য হবে।

তিনি অর্থ বিভাগের চিঠি অনুসারে মাসিক বেতন হিসেবে নির্ধারিত এক লাখ পাঁচ হাজার টাকা, বাড়িভাড়া ভাতা বাবদ নির্ধারিত ৫০ হাজার ৬০০ টাকা প্রাপ্য হবেন। তার নিজের ও পরিবারের সদস্যদের জন্য দেশের অভ্যন্তরে চিকিৎসা ব্যয় প্রাপ্য হবেন। এ ছাড়া তিনি তার ব্যবহারের জন্য একটি সার্বক্ষণিক গাড়ি প্রাপ্য হবেন।

এই বিভাগের আরো খবর