1. ajkerkagojbd22@gmail.com : Ajker Jagoj : Ajker kagoj
  2. asikkhancoc085021@gmail.com : asikengg :
  3. minniakter1@gmail.com : minni akter : minni akter
বিএনপির নাম ভাঙ্গিয়ে অপকর্মকারি এরা কারা ? - আজকের কাগজ
বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০৭:৫১ পূর্বাহ্ন
শিরোনাম:
আমরাই যেচে সর্বনাশ ডেকে এনেছিলাম: টিপাইমুখ বাঁধ নিয়ে সংসদে স্পিকার এবার লোহিত সাগরে সামরিক অবস্থান নেওয়ার হুঁশিয়ারি ইরানের ইরানকে অস্ত্র না দিতে শি জিনপিংকে চিঠি পাঠালেন ট্রাম্প হঠাৎ কমলো স্বর্ণের দাম বার কাউন্সিলে নির্বাচন করতে হাইকোর্টে রিট ব্যারিস্টার সুমনের দুই মাসে ‘ট্র্যাপে ফেলে’ মিরপুরে ১৩ ধর্ষণ, অভিযুক্ত রাব্বি গ্রেপ্তার নাগরিকদের ‘ই-হেলথ কার্ড’ দেওয়ার উদ্যোগ লাল মুক্তিবার্তা ও ভারতীয় তালিকা থেকে ৬৪৭৬ ‘ভুয়া’ মুক্তিযোদ্ধা বাদ কৃত্রিম বুদ্ধিমত্তা এখন প্রযুক্তিগত পরিবর্তনের মূল চালিকাশক্তি: ক্রীড়া প্রতিমন্ত্রী ইস্টার্ন রিফাইনারি ‘লো-ফিডে’ চালু, সরবরাহ ব্যবস্থায় প্রভাব পড়বে না: জ্বালানি মন্ত্রণালয়

বিএনপির নাম ভাঙ্গিয়ে অপকর্মকারি এরা কারা ?

বিশেষ প্রতিনিধি
  • আপডেট টাইম : রবিবার, ১ সেপ্টেম্বর, ২০২৪ ২:২৯ পিএম
শেয়ার করুন

রুপনগর থানাধীন দুয়ারীপাড়া এলাকাতে বিএনপির নাম ভাঙ্গিয়ে নানা ধরনের অপরাধমূলক কর্মকাণ্ড করছে একটি দুষ্ট চক্র। স্বৈরচার সরকার পতন হওয়ার পর এরা দলের পরিচয় দিয়ে নানা ধরনের অপরাধ মূলক কর্মকাণ্ড ঘটাচ্ছে বলে অভিযোগ উঠেছে। যেমন, দখলবাজি, চাঁদাবাজি, দোকনে লুটপাট, মাদক ব্যবসা নিয়ন্ত্রণ, অবৈধ গ্যাস বানিজ্য, অবৈধ পানির লাইন সংযোগ দিয়ে টাকা হাতিয়ে নেয়ার পাশাপাশি বিদ্যুৎ এর খুটি থেকে হুক দিয়ে অবৈধ সংযোগের লাইন টানা, ফুটপাতের দোকান থেকে চাঁদা উঠানো থেকে শুরু করে এমন কোন অপরাধ নেই যে তারা করছে না। মাদক সেবন করে রাস্তায় মাতাল হয়ে বিভিন্ন বয়সের যাতায়াতরত নারীদের উত্ত্যক্ত করার অভিযোগও রয়েছে এই দুষ্ট চক্রের বিরুদ্ধে। দলের নাম ব্যবহার করে  এ সকল অপকর্ম করছে এরা কারা ? এমন প্রশ্ন এখন সচেতন মহলের। তবে হামলা, ভাঙচুর, লুটপাট এবং চাঁদাবাজি সহ নানা অপরাধ কর্মকাণ্ড নির্মূলে জিরো টলারেন্স নীতিতে অটল আছে বিএনপির হাইকমান্ড। শৃঙ্খলা পরিপন্থী কর্মকাণ্ডের অভিযোগে ইতি মধ্যেই দল থেকে বহিস্কারও হয়েছে অনেকে। দলটির নিতি নির্ধারকরা বারবার নেতা কর্মীদের হুশিয়ার করে বলছে, এরকম কোন অনৈতিক কর্মকাণ্ড সাথে দলের কেউ জড়িত হবেন না। জড়িত থাকলে তাকে দল থেকে বহিস্কারের পাশাপাশি আইনের হাতে তুলে দেয়ারও নির্দেশনা দেয়া হয়েছে। তার পরেও দলের শুনাম ও ভাবমূর্তী নষ্ট করতে একটি চক্র অপচেষ্টা করছে বলে মনে করছেন একাধিক সিনিয়র হাই কমান্ডের নেতৃবৃন্দ। বিএনপির সিনিয়র নেতারা বলছেন, এরা ভয়ঙ্কর দুষ্কৃতিকারী দলের কেউ নন স্বৈরচার আওয়ামীলীগের এজেন্ডা দলের ভেতর অনুপ্রবেশকারী নব্য বিএনপি দলের শুনাম নষ্ট করতে চায়। এরা বিএনপির নাম ভাঙ্গিয়ে আওয়ামী লীগের এজেন্ডা বাস্তবায়ন করছে।

অনুসন্ধানে জানা গেছে, স্বৈরচার সরকার পতন হওয়ার পর এরা দুয়ারীপাড়া এলাকতে দলের পরিচয় দিয়ে নানা ধরনের অপরাধ মূলক কর্মকাণ্ড ঘটাচ্ছে ড্রাইভার সোহেল, কাসেম,কসাই সোহাগ, ভাগিনা শফিক, সানু। এ ছাড়াও ভোলা বস্তির ঢালের খোকন, জাহাঙ্গীর বিশ্বাস, কসাই সোহাগের ভাই সুজন ও তার বোন জামাই জালাল। এনামুল গ্রুপের জালাল, দেলু, জাফর, আজমির, শামীম (মিল্টন),রুবেল ও আলী। এর বাইরেও রয়েছে আণুবিক শক্তির ফরিদ, সুমন, আরিফ সহ আরও অনেকে এ সকল অপকর্ম করছে দলের নাম ভাঙ্গিয়ে এমন অভিযোগ উঠেছে।এরই মধ্যে দুয়ারীপাড়া ক ও খ ব্লকে বিভিন্ন মানুষের অটোরিক্সার গ্যারেজ দখল করে আছে এই চক্রের সদস্যরা

সূত্র যানায়, দুর্বৃত্তরা গত বুধবার ২৮ আগস্ট সেকশন ৮ এর দুয়ারীপাড়ার ব্লক-ক ও খ- এলাকার একটি উচ্ছেদ কৃত সরকারি জমি দখলে নেওয়ার চেষ্টা করে। রাতের আধারে ৩০ থেকে ৪০ জন দুর্বৃত্তকারীরা প্লটটি দখলের নেয়ার চেষ্টা করে বলে অভিযোগ ওঠে। এ ঘটনার বিষয় রুপনগর থানায় একটি জিডিও হয় বলে জানা গেছে। জিডি করেন জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষ যার জিডি নং- ৯৮৬ তারিখ ২৮/৮/২০২৪। এ ছাড়াও ড্রাইভার সোহেল ওয়াসার বৈধ পানির অবৈধ সংযোগ দিয়ে থাকেন এ সকল চোরাই পানির লাইনের নেতৃত্বে রয়েছে পানি জালাল। তিনি সংযোগ প্রতি নিচ্ছে ৩০ থেকে ৩৫ হাজার টাকা প্রতিদিন গভীর রাতে পানির সংযোগ দিচ্ছে তার লোকজন। এ ছাড়াও মাটি কেটে গ্যাস পাইপ ওয়ারলিং করে বাড়ির ভিতরে গ্যাসের সংযোগ পৌঁছে দিয়ে নিচ্ছে ৪০ থেকে ৫০ হাজার টাকা করে। শুধু তাই নয় বিদ্যুৎ এর মূল তার থেকে হুকের মাধ্যমে চোরা বিদ্যুৎ এর সংযোগ দিয়ে নেয়া হচ্ছে ১৫ থেকে ২০ হাজার টাকা। দুয়ারীপাড়া বাজার থেকে প্রতিদিন মসজিদের সামনে ফুটপাতের দোকানী ফারুকের স্ত্রীকে দিয়ে ময়লা ,বিদ্যুৎ, নাইটগার্ড, পানি ও দোকান ভাড়া বাবদ ১২০ টাকা করে নিচ্ছে আরেকটি চাঁদাবাজ চক্র। এই চাঁদাবাজ চক্রের সদস্যরা কিছু কিছু দোকানে গিয়ে হুমকি দিয়েছে আগামী মাস থেকে প্রতিদিন প্রতি দোকান থেকে ১০০ টাকা করে দিতে হবে দোকান ভাড়া । এখানে দোকান আছে মোট ৩০০ থেকে ৩৫০ এর  মত। এ সকল অভিযোগের বিষয়ে অভিযুক্তদের সাথে যোগাযোগের চেষ্টা করেও তাদের খুজে পাওয়া যায়নি। সাংবাদিকদের আসার খবর পেয়ে গাঁ ঢাকা দিয়েছেন বলে যানিয়েছেন স্থানীয় বাসিন্দারা।

এই বিভাগের আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *