1. ajkerkagojbd22@gmail.com : Ajker Jagoj : Ajker kagoj
  2. asikkhancoc085021@gmail.com : asikengg :
  3. minniakter1@gmail.com : minni akter : minni akter
বিদেশগামী কর্মীদের জামানতবিহীন ১০ লাখ টাকা ঋণ দেবে প্রবাসী কল্যাণ ব্যাংক - আজকের কাগজ
শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ০১:৪৭ পূর্বাহ্ন
শিরোনাম:
হাসপাতালে চিকিৎসাধীন স্থানীয় সরকারমন্ত্রীকে দেখতে গেলেন রাষ্ট্রপতি রংপুরের পীরগাছায় আলোকিত নাপাইচন্ডি পাঠাগারের যাত্রা শুরু ইউরোপের বাজারে পোশাক রপ্তানি: মন্দা কাটিয়ে ঘুরে দাঁড়ানোর ইঙ্গিত জর্ডানে গির্জায় বন্দুকধারীদের হামলায় হতাহত ১৭ সাজেকে থমথমে পরিস্থিতি ও অবরোধ, ধস পর্যটন খাতে কারওয়ান বাজারে চাঁদাবাজি: গ্রেপ্তার আদাবর থানা ছাত্রদল আহ্বায়ক নয়ন জামালপুরের যমুনা সার কারখানায় ফের উৎপাদন শুরু পরকীয়ার অপবাদে বাড়িতে ঢুকে নারীকে মারধর, চুল কেটে শরীরে মরিচের গুঁড়া স্ত্রীকে উত্ত্যক্তের প্রতিবাদ করায় এএসপিকে মারধর এই মুহূর্তে এনসিপির কোনো আদর্শ নেই: রাশেদ খাঁন

বিদেশগামী কর্মীদের জামানতবিহীন ১০ লাখ টাকা ঋণ দেবে প্রবাসী কল্যাণ ব্যাংক

অনলাইন ডেস্ক
  • আপডেট টাইম : মঙ্গলবার, ৩১ মার্চ, ২০২৬ ৮:৫৯ পিএম
শেয়ার করুন

প্রবাসে কর্মসংস্থান প্রত্যাশী বাংলাদেশিদের সহায়তায় এবং বিদেশগামী কর্মীদের মানোন্নয়নের লক্ষ্যে ঋণ কর্মসূচি চালু করেছে প্রবাসী কল্যাণ ব্যাংক। এই বিশেষ প্রকল্পের আওতায় যোগ্য আবেদনকারীরা সর্বোচ্চ ১০ লাখ টাকা পর্যন্ত জামানতবিহীন ঋণ সুবিধা গ্রহণ করতে পারবেন।

প্রবাসী কল্যাণ ব্যাংকের পক্ষ থেকে জানানো হয়েছে, যারা বিদেশে ভাষাশিক্ষা ও বিশেষ কোনো বিষয়ে দক্ষতা অর্জন করতে ইচ্ছুক, তাদের সহজ শর্তে এই ঋণ প্রদান করা হবে।

ঋণের সুবিধাসমূহের মধ্যে রয়েছে- সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠানে সরাসরি টিউশন ফি প্রেরণ, বিদেশে অবস্থানকালীন থাকা-খাওয়ার ব্যয় নির্বাহের জন্য অর্থ প্রেরণ এবং বিশেষ করে কোরিয়া, জাপান, চীন ও জার্মানিগামী শিক্ষার্থীদের জন্য সহজ শর্তে ঋণ প্রাপ্তির সুযোগ।

আগ্রহী প্রার্থীকে সংশ্লিষ্ট শাখার স্থানীয় বাসিন্দা হতে হবে এবং তার বয়স অনূর্ধ্ব ৪০ বছর হতে হবে। ঋণের জন্য আবেদনকারীকে যে দেশে গমনে ইচ্ছুক, সেই দেশের শিক্ষা প্রতিষ্ঠান কর্তৃক ইস্যুকৃত অফার লেটার এবং ন্যূনতম মধ্যম পর্যায়ের ভাষাশিক্ষার সনদ (যেমন: জাপানের জন্য এন-৫, দক্ষিণ কোরিয়ার জন্য টিওপিআইকে লেভেল ৩) অবশ্যই প্রদর্শন করতে হবে।

এ ছাড়া, আবেদনপত্রের সাথে পাসপোর্ট সাইজ ছবি, জাতীয় পরিচয়পত্রের কপি, শিক্ষাগত যোগ্যতার সনদ ও জামিনদার সংক্রান্ত প্রয়োজনীয় নথিপত্র জমা দিতে হবে।

এই ঋণের বার্ষিক সুদের হার ১১ শতাংশ এবং ঋণের মেয়াদ সর্বোচ্চ ৩ বছর পর্যন্ত। ঋণের অন্যান্য ফি ও চার্জ সংক্রান্ত তথ্যাবলী প্রবাসী কল্যাণ ব্যাংকের নীতিমালা অনুযায়ী নির্ধারিত হবে।

এ বিষয়ে আরও বিস্তারিত তথ্যের জন্য আগ্রহী ব্যক্তিদেরকে নিকটস্থ প্রবাসী কল্যাণ ব্যাংকের শাখা অথবা সরাসরি হেল্পলাইন নম্বর ১৬২৩৮ এ যোগাযোগ করতে বলা হয়েছে। এছাড়া ব্যাংকের ওয়েবসাইট www.pkb.gov.bd থেকেও প্রয়োজনীয় তথ্য জানা যাবে।

এই বিভাগের আরো খবর