1. ajkerkagojbd22@gmail.com : Ajker Jagoj : Ajker kagoj
  2. asikkhancoc085021@gmail.com : asikengg :
  3. minniakter1@gmail.com : minni akter : minni akter
বিদেশি বিনিয়োগ আনলে দেড় শতাংশ কমিশন দেবে সরকার: প্রধানমন্ত্রী - আজকের কাগজ
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৪:০০ পূর্বাহ্ন
শিরোনাম:
নৌপথের ভাড়া বাড়িয়ে প্রজ্ঞাপন জারি যাচাই-বাছাইয়ের আগে ভোজ্যতেলের দাম বাড়ানো হবে না : বাণিজ্যমন্ত্রী প্রবীণদের আর্থিক নিরাপত্তা ও সামাজিক সুরক্ষা নিশ্চিত করবে সরকার : প্রধানমন্ত্রী হাসিনাসহ ২৮৬ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন শুনানি ১৫ অক্টোবর জমি দখলকে ঘিরে ফিরছে শীর্ষ সন্ত্রাসীদের পুরোনো নেটওয়ার্ক অক্টোবরে জ্বালানি তেলের দাম জানাল মন্ত্রণালয় ঢাকা মহানগর উত্তর যুবদলের কমিটি বিলুপ্ত এলপিজির কৃত্রিম সংকট খতিয়ে দেখতে ডিসিদের নির্দেশ জ্বালানিমন্ত্রীর সার সংকটকে ইস্যু বানিয়ে বিএনপিকে হেয় করার চক্রান্ত! ববিতে র‍্যাগিংয়ের অভিযোগে ৪৮শিক্ষার্থীকে ৬ লাখ ২০ হাজার টাকা জরিমানা

বিদেশি বিনিয়োগ আনলে দেড় শতাংশ কমিশন দেবে সরকার: প্রধানমন্ত্রী

অনলাইন ডেস্ক
  • আপডেট টাইম : বুধবার, ১০ জুন, ২০২৬ ৮:৩৬ পিএম
শেয়ার করুন

দেশে সরাসরি বৈদেশিক বিনিয়োগ বৃদ্ধির লক্ষ্যে প্রণোদনা হিসেবে বিনিয়োগ নিয়ে আসা যে কোনো ব্যক্তি দেড় শতাংশ কনসালটেন্সি ফি বা কমিশন পাবেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

বুধবার (১০ জুন) জাতীয় সংসদে প্রশ্নোত্তর পর্বে সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য জোহরাত আদিব চৌধুরীর এক প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী এ কথা জানান।

প্রধানমন্ত্রী বলেন, বিদেশি বিনিয়োগকারীদের আগে যারা এনেছে তাদের একটি জিজ্ঞাসা ছিল যে তারা যদি লাভের অংশ নিতে না পারে তাহলে কেন এখানে ইনভেস্ট করবে? এ সমস্যাটা আমরা আইনের মাধ্যমে সমাধান করেছি।

তিনি বলেন, এ বিষয়ে কয়েকদিন আগে আমরা একটা সভা করেছি। আমরা সিদ্ধান্ত নিয়েছি বিদেশ থেকে কোনো বাংলাদেশি হোক বা বিদেশি হোক, ইনভেস্টমেন্ট দেশে নিয়ে আসতে পারে আমরা সেটা থেকে দেড় শতাংশ কনসালটেন্সি ফি বা কমিশনে দেবো।

প্রধানমন্ত্রী তারেক রহমান আরও বলেন, এ ইনসেনটিভ আমরা দেবো এবং এর ফলে আমরা আশা করছি বিদেশে বসবাসকারী বাংলাদেশিরা ইনভেস্ট করবেন।

তিনি বলেন, এমন অনেক যোগ্য, মেধাবী বাংলাদেশি বিদেশে আছেন তারা নিশ্চয় সক্ষম হবেন বিদেশি ইনভেস্টর আনতে। এর মাধ্যমে আমরা পরিকল্পনা গ্রহণ করে দেশে বৈদেশিক বিনিয়োগ বাড়ানোর চেষ্টা করব।

এই বিভাগের আরো খবর