1. ajkerkagojbd22@gmail.com : Ajker Jagoj : Ajker kagoj
  2. asikkhancoc085021@gmail.com : asikengg :
  3. minniakter1@gmail.com : minni akter : minni akter
বিপিএলে ফিক্সিংয়ের অভিযোগে ৫ জন সাময়িক নিষিদ্ধ - আজকের কাগজ
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৫:২০ পূর্বাহ্ন
শিরোনাম:
এমপিওভুক্ত শিক্ষক, দ্বৈত নাগরিক, ঋণখেলাপিরা স্থানীয় সরকার নির্বাচনে অংশ নিতে পারবেন না: ইসি পুলিশের ৪ ডিআইজিসহ ১৪ কর্মকর্তাকে বদলি চিকিৎসক নেই, ওষুধ নেই—দুই বছর ধরে বন্ধ স্বাস্থ্যকেন্দ্র শালিসকারীকে হাতুড়ি দিয়ে হত্যাচেষ্টা, অভিযুক্ত গ্রেপ্তার এইচএসসি পরীক্ষায় পুরোনো প্রশ্ন বিতরণ, ফুলবাড়ীতে সচিবসহ ৪ জনকে অব্যাহতি গজারিয়ায় মাথাভাঙ্গা খালের কচুরিপানা পরিষ্কার করলেন এমপি কামরুজ্জামান রতন চট্টগ্রামে শিশু বলাৎকারের মামলায় মাদ্রাসা শিক্ষককে গ্রেপ্তার ২০৩০ সালের মধ্যে সড়ক দুর্ঘটনায় প্রাণহানি অর্ধেকে নামানোর অঙ্গীকার পুনর্ব্যক্ত বাংলাদেশের মোদীর বাসভবনের সামনে থেকে আটক রাহুল-প্রিয়াঙ্কা কেউ ভালো না করলে দপ্তর পুনর্বণ্টন করতে পারেন প্রধানমন্ত্রী: তথ্য উপদেষ্টা

বিপিএলে ফিক্সিংয়ের অভিযোগে ৫ জন সাময়িক নিষিদ্ধ

অনলাইন ডেস্ক
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ৭ মে, ২০২৬ ৯:৪৬ পিএম
শেয়ার করুন

বিপিএলের ১২তম টি-টোয়েন্টি আসরে বেটিং (জুয়া) ও ফিক্সিংয়ের অভিযোগে পাঁচজনকে সাময়িকভাবে নিষিদ্ধ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

বৃহস্পতিবার (৭ মে) মিরপুরে এক সংবাদ সম্মেলনে বিসিবির অ্যাডহক কমিটির সভাপতি তামিম ইকবাল বিষয়টি নিশ্চিত করেন। এ সময় বিসিবির প্রতিনিধি ফাহিম সিনহাও উপস্থিত ছিলেন।

মূলত প্রধান অভিযুক্ত ও অভিযোগসমূহ তদন্তে দুর্নীতিমূলক আচরণ, তথ্য গোপন করা এবং বিসিবির অ্যান্টি-করাপশন কর্মকর্তাদের কাজে বাধা দেওয়ার প্রমাণ পাওয়া গেছে।

অভিযুক্তরা হলেন— টিম ম্যানেজার মো. লাবলুর রহমান; তার বিরুদ্ধে তদন্তে অসহযোগিতা এবং তথ্য বা যোগাযোগ মাধ্যম (যেমন মেসেজ বা কল রেকর্ড) মুছে ফেলে তদন্তে বাধা দেওয়ার অভিযোগ রয়েছে।

ফ্র্যাঞ্চাইজি সহ-মালিক মো. তৌহিদুল হক তৌহিদের বিরুদ্ধে তদন্ত কর্মকর্তার চাহিদা অনুযায়ী তথ্য প্রদান না করা এবং গুরুত্বপূর্ণ তথ্য ধ্বংস বা গোপন করার অভিযোগ রয়েছে। ঘরোয়া ক্রিকেটার অমিত মজুমদারের বিরুদ্ধে ক্রিকেট ম্যাচের ফলাফল বা গতির ওপর সরাসরি বা পরোক্ষভাবে বাজি ধরার অভিযোগ রয়েছে।

অন্যদিকে, টিম ম্যানেজার রেজওয়ান কবির সিদ্দিকীর বিরুদ্ধে ক্রিকেট ম্যাচে বাজি ধরার সঙ্গে জড়িত থাকার অভিযোগ রয়েছে।

অভিযুক্ত ব্যক্তিদের বিরুদ্ধে বিভিন্ন ধরনের শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে। চার ব্যক্তিকে সাময়িকভাবে বহিষ্কার করা হয়েছে। অভিযোগের জবাব দেওয়ার জন্য তাদের ১৪ দিন সময় দেওয়া হয়েছে।

বিপিএলের ৯ম, ১০ম এবং ১১তম আসরে দুর্নীতিমূলক কর্মকাণ্ড, খেলোয়াড়দের কুপ্রস্তাব দেওয়া এবং আন্তর্জাতিক জুয়াড়ি চক্রের সঙ্গে যোগাযোগের দায়ে সামিনুর রহমান নামে এক ব্যক্তির বিরুদ্ধে ‘বর্জন আদেশ’ জারি করা হয়েছে। তিনি নিজের দোষ স্বীকার করে নিয়েছেন এবং বিসিবির এই সিদ্ধান্ত মেনে নিয়েছেন। এর ফলে তিনি বিসিবি-সংশ্লিষ্ট কোনো কর্মকাণ্ডে অংশ নিতে পারবেন না।

এদিকে, বিপিএলের সবশেষ দুই আসরে অনিয়মের বিভিন্ন চিত্র তুলে ধরেছেন বর্তমান সভাপতি তামিম ইকবাল। তার দাবি, কোনো চুক্তি ছাড়াই সবশেষ বিপিএল খেলেছিল নোয়াখালী ও সিলেট। চট্টগ্রামের ফ্র্যাঞ্চাইজি বিসিবি নেওয়ায় বিসিবির ক্ষতি হয়েছে ১৪ থেকে ১৬ কোটি টাকা। তাই এখন থেকে খেলোয়াড়দের পারিশ্রমিকের দায়িত্ব নেবে না বিসিবি।

এই বিভাগের আরো খবর