1. ajkerkagojbd22@gmail.com : Ajker Jagoj : Ajker kagoj
  2. asikkhancoc085021@gmail.com : asikengg :
  3. minniakter1@gmail.com : minni akter : minni akter
বিপুল পরিমাণ অস্ত্রসহ এক যুবক আটক - আজকের কাগজ
মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১২:০১ পূর্বাহ্ন
শিরোনাম:
শিক্ষার্থীকে যৌন নিপীড়নের অভিযোগে মাদরাসা শিক্ষক গ্রেপ্তার প্রধানমন্ত্রীর সঙ্গে আরব আমিরাতের রাষ্ট্রদূতের সাক্ষাৎ মিরপুরের ক্ষতিগ্রস্ত স্বাস্থ্যকেন্দ্র পুনঃপ্রতিষ্ঠায় জামায়াতের ৫০ লাখ টাকা অনুদান দেশে এলপি গ্যাসের কোনো সংকট নেই, দাবি অপারেটরদের ডেঙ্গুর ভয়াবহতা: একদিনে ৮ জনের প্রাণহানি, লাফিয়ে বাড়ছে আক্রান্ত সাইবার আইনে সাংবাদিক গ্রেপ্তারে আদালতের অনুমতির প্রস্তাব: স্বরাষ্ট্রমন্ত্রী কালিয়াকৈরে ভ্রাম্যমান আদালতে চার মাদকসেবীর কারাদণ্ড ফুলবাড়ীতে ২৯ বিজিবির অভিযানে ২৯৭ বোতল যৌন উত্তেজক সিরাপ জব্দ নওগাঁয় বাস শ্রমিককে মারপিট অনির্দিষ্টকালের বাস ধর্মঘট যাত্রী সাধারণের ভোগান্তি চরমে তথ্যের সত্যতা ও প্রেক্ষাপট যাচাই করে প্রতিক্রিয়া জানানোর আহ্বান জানালেন চট্টগ্রাম জেলা প্রশাসক

বিপুল পরিমাণ অস্ত্রসহ এক যুবক আটক

মৌলভীবাজার প্রতিনিধি
  • আপডেট টাইম : সোমবার, ২৭ মে, ২০২৪ ২:২৩ পিএম
শেয়ার করুন

র‌্যাব-৯ মৌলভীবাজারের শ্রীমঙ্গলে এক অভিযান চালিয়ে শ্রীমঙ্গল উপজেলার জাগছড়া চা বাগানের পরিত্যক্ত বাড়ি থেকে অস্ত্রসহ দেলোয়ার হোসেন (৪০) নামের এক যুবককে আটক করেছে।

সোমবার (২৭ মে) দুপুরে র‌্যাব-৯ শ্রীমঙ্গল কার্যালয়ে এক প্রেস ব্রিফিংয়ে র‌্যাব সদর দপ্তরের লিগ্যাল এন্ড মিডিয়া উইং পরিচালক কমান্ডার আরাফাত ইসলাম এ তথ্য জানিয়েছেন।

প্রেস ব্রেসফিংয়ে দেয়া তথ্য থেকে জানা গেছে, আটক দেলোয়ার হোসেন একজন বাংলাদেশি বিট্রিশ নাগরিক।

র‌্যাব-৯ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে খবর আসে শ্রীমঙ্গল উপজেলার জাগছড়া চা বাগানের একটি পরিত্যক্ত বাড়িতে দেলোয়ার হোসেন তার সহযোগিদের নিয়ে মাদক সেবন করছে। র‌্যাব-৯ শ্রীমঙ্গলের একটি দল তাৎক্ষণিকভাবে জাগছড়া চা এলাকার পরিত্যাক্ত বাড়িতে অভিযান চালিয়ে দেলোয়ার হোসেনকে একটি পিস্তল দুই রাউন্ড গুলি এবং বেশকিছু মাদক দ্রব্যসহ তাকে আটক করে। তবে তার সহযোগিরা পালিয়ে যায়। তার বাড়ি সিলেটের দক্ষিণ সুরমা এলাকায়।

প্রেসব্রিফিংয়ে উপস্থিত ছিলেন র‌্যাব-৯ পরিচালক উইং কমান্ডার মো.মোমিনুল হক, শ্রীমঙ্গল র‌্যাব-৯ কোম্পানি কমান্ডার মেজর আব্দুল মুকিত নাফিজসহ প্রমুখ।

এই বিভাগের আরো খবর