1. ajkerkagojbd22@gmail.com : Ajker Jagoj : Ajker kagoj
  2. asikkhancoc085021@gmail.com : asikengg :
  3. minniakter1@gmail.com : minni akter : minni akter
বিশ্বকাপে বাংলাদেশের অংশ না নেওয়া তদন্তে ৩ সদস্যের কমিটি গঠন - আজকের কাগজ
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৫:২৪ পূর্বাহ্ন
শিরোনাম:
এমপিওভুক্ত শিক্ষক, দ্বৈত নাগরিক, ঋণখেলাপিরা স্থানীয় সরকার নির্বাচনে অংশ নিতে পারবেন না: ইসি পুলিশের ৪ ডিআইজিসহ ১৪ কর্মকর্তাকে বদলি চিকিৎসক নেই, ওষুধ নেই—দুই বছর ধরে বন্ধ স্বাস্থ্যকেন্দ্র শালিসকারীকে হাতুড়ি দিয়ে হত্যাচেষ্টা, অভিযুক্ত গ্রেপ্তার এইচএসসি পরীক্ষায় পুরোনো প্রশ্ন বিতরণ, ফুলবাড়ীতে সচিবসহ ৪ জনকে অব্যাহতি গজারিয়ায় মাথাভাঙ্গা খালের কচুরিপানা পরিষ্কার করলেন এমপি কামরুজ্জামান রতন চট্টগ্রামে শিশু বলাৎকারের মামলায় মাদ্রাসা শিক্ষককে গ্রেপ্তার ২০৩০ সালের মধ্যে সড়ক দুর্ঘটনায় প্রাণহানি অর্ধেকে নামানোর অঙ্গীকার পুনর্ব্যক্ত বাংলাদেশের মোদীর বাসভবনের সামনে থেকে আটক রাহুল-প্রিয়াঙ্কা কেউ ভালো না করলে দপ্তর পুনর্বণ্টন করতে পারেন প্রধানমন্ত্রী: তথ্য উপদেষ্টা

বিশ্বকাপে বাংলাদেশের অংশ না নেওয়া তদন্তে ৩ সদস্যের কমিটি গঠন

অনলাইন ডেস্ক
  • আপডেট টাইম : সোমবার, ১১ মে, ২০২৬ ৭:৩৯ পিএম
শেয়ার করুন

সর্বশেষ টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশ দলের অংশগ্রহণ না করা নিয়ে দেশজুড়ে আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়। বিষয়টি খতিয়ে দেখতে উদ্যোগ নিয়েছে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়। এ লক্ষ্যে তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (প্রশাসন অণুবিভাগ) কে এম অলিউল্ল্যাকে কমিটির আহ্বায়ক করা হয়েছে। কমিটির অন্য দুই সদস্য হলেন জাতীয় দলের সাবেক অধিনায়ক হাবিবুল বাশার সুমন এবং আইনজীবী ফয়সালা দস্তগীর।

এই কমিটিকে বাংলাদেশ পুরুষ ক্রিকেট দল কেন টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি, সেই বিষয়টি পর্যালোচনার দায়িত্ব দেওয়া হয়েছে। আগামী ১৫ কার্যদিবসের মধ্যে তাদের প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে। এ সংক্রান্ত অফিস আদেশে স্বাক্ষর করেছেন মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব অংগ্যজাই মারমা।

জাতীয় দলের সাবেক অধিনায়ক হাবিবুল বাশার সুমন বর্তমানে বিসিবির প্রধান নির্বাচকের দায়িত্ব পালন করছেন। এর আগে থেকেও তিনি বিসিবির বেতনভুক্ত কর্মকর্তা ছিলেন। গুরুত্বপূর্ণ ও সংবেদনশীল এ তদন্ত কমিটিতে বিসিবির একজন দায়িত্বশীল কর্মকর্তাকে রাখার বিষয়টি নিয়ে ক্রীড়াঙ্গনে আলোচনা চলছে।

বর্তমানে পাকিস্তানের বিপক্ষে চলমান সিরিজ নিয়ে ব্যস্ত সময় পার করছেন সুমন। এর মধ্যেই তাকে বিশ্বকাপে অংশ না নেওয়ার বিষয়ক তদন্ত কার্যক্রমেও দায়িত্ব পালন করতে হবে। এছাড়া ক্রীড়াঙ্গনের বিভিন্ন সমস্যা নিরসনে গঠিত মন্ত্রণালয়ের আরেকটি গুরুত্বপূর্ণ কমিটিরও সদস্য তিনি।

প্রসঙ্গত, বাংলাদেশের তারকা পেসার মুস্তাফিজুর রহমানকে কলকাতা নাইট রাইডার্স দল থেকে বাদ দেওয়ার ঘটনায় ক্ষোভ তৈরি হয়। এ সিদ্ধান্তের প্রতিবাদে তৎকালীন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল সামাজিক যোগাযোগমাধ্যমে মন্তব্য করেন, ভারতে গিয়ে বিশ্বকাপ খেলা বাংলাদেশের জন্য নিরাপদ নয়। পরে বিসিবিও ওই অবস্থানের প্রতি সমর্থন জানায়।

বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) আইসিসির কাছে ভেন্যু পরিবর্তন করে শ্রীলঙ্কায় ম্যাচ আয়োজনের দাবি জানালেও তা গৃহীত হয়নি। শেষ পর্যন্ত বাংলাদেশ ও আইসিসি নিজ নিজ অবস্থানে অনড় থাকায় বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ দল।

এই বিভাগের আরো খবর