1. ajkerkagojbd22@gmail.com : Ajker Jagoj : Ajker kagoj
  2. asikkhancoc085021@gmail.com : asikengg :
  3. minniakter1@gmail.com : minni akter : minni akter
বিসিবির কেন্দ্রীয় চুক্তি প্রকাশ, তাসকিনের অবনতি - আজকের কাগজ
রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০৬:৫৫ অপরাহ্ন
শিরোনাম:
হামের টিকা না দেওয়া বিগত দুই সরকারের ক্ষমাহীন অপরাধ: প্রধানমন্ত্রী একদিনে দেশে এলো ৩৪ প্রবাসীর মরদেহ বাংলাদেশ-যুক্তরাষ্ট্র বাণিজ্য চুক্তিতে কী আছে ভারত থেকে পাইপলাইনে ৫ হাজার টন ডিজেল এলো পার্বতীপুরে রাণীশংকৈলে ইউএনও পরিচয়ে মুক্তিযোদ্ধার ৪২ হাজার টাকা হাতিয়ে নিল প্রতারক চক্র হরমুজ প্রণালী নিয়ে ‘ব্ল্যাকমেইল’ করতে পারবে না ইরান: ট্রাম্প ফের অশান্ত হরমুজ়! ভারতের তেলবাহী ট্যাঙ্কারে গুলি ইরানের নৌসেনার! প্রণালী পেরোতে গিয়ে ‘বাধা’ শীর্ষ ১০ ‘ইহুদি-বিদ্বেষী’ প্রভাবশালীর তালিকা প্রকাশ করল ইসরায়েল চার দশক পর কুড়িগ্রামের ডাকনীরপাটে গরুর মাংস বিক্রি অবসরের ইঙ্গিত মির্জা ফখরুলের

বিসিবির কেন্দ্রীয় চুক্তি প্রকাশ, তাসকিনের অবনতি

অনলাইন ডেস্ক
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারী, ২০২৬ ৮:০১ পিএম
শেয়ার করুন

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নতুন বছরের কেন্দ্রীয় চুক্তিতে কারা আছেন তা আজ বৃহস্পতিবার ঘোষণা করা হয়েছে। তবে এবার শীর্ষ ক্যাটাগরি হিসেবে পরিচিত ‘এ’ প্লাসে জায়গা হয়নি কোনও ক্রিকেটারের।

২৮ জন ক্রিকেটারকে এ, বি, সি ও ডি ক্যাটাগরিতে ভাগ করা হয়েছে। ১ জানুয়ারি ২০২৬ থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত এই চুক্তি কার্যকর থাকবে। গত বছর তালিকায় ছিলেন ২২ জন ক্রিকেটার। এবার ৬ জন বেশি জায়গা পেয়েছেন।

চলতি বছরের জন্য ‘এ’ ক্যাটাগরিতে মাসিক পারিশ্রমিক ধরা হয়েছে ৮ লাখ টাকা। এভাবে পর্যায়ক্রমে ‘বি’, ‘সি’ ও ‘ডি’ ক্যাটাগরির পারিশ্রমিক ধরা হয়েছে যথাক্রমে ৬ লাখ, ৪ লাখ ও ২ লাখ টাকা করে। সর্বোচ্চ ‘এ’ প্লাস তথা ১০ লাখ টাকার বেতনের ক্যাটাগরিতে এবার কোনও ক্রিকেটারের জায়গা হয়নি।

গতবার একমাত্র ক্রিকেটার হিসেবে সর্বোচ্চ ‘এ’ প্লাস ক্যাটাগরিতে ছিলেন তারকা পেসার তাসকিন আহমেদ। তবে এবার তিনি ‘এ’ ক্যাটাগরিতে আছেন। যেখানে তার সঙ্গী তিন সংস্করণের তিন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত, মেহেদী হাসান মিরাজ ও লিটন কুমার দাস।

এবারের চুক্তিতে ‘সি’ ক্যাটাগরি থেকে ‘বি’তে উন্নীত হয়েছেন রিশাদ হোসেন, তানজিদ হাসান তামিম, শেখ মেহেদী হাসান ও সাদমান ইসলাম। এছাড়া ‘সি’ ক্যাটাগরি থেকে ‘ডি’তে জায়গা হয়েছে নাসুম আহমেদ ও সৈয়দ খালেদ আহমেদের।

প্রথমবারের মতো বিসিবির কেন্দ্রীয় চুক্তিতে জায়গা পেয়েছেন সাইফ হাসান, পারভেজ হোসেন ইমন, হাসান মুরাদ, তানভীর ইসলাম। এছাড়া চুক্তিতে জায়গা ফিরে পেয়েছেন নাঈম হাসান, শামীম হোসেন, নুরুল হাসান সোহান।

নতুন কেন্দ্রীয় চুক্তিতে আছেন যারা

‘এ’ প্লাস (১০ লাখ টাকা): কেউ নেই

‘এ’ (৮ লাখ টাকা) : নাজমুল হোসেন শান্ত, মেহেদী হাসান মিরাজ, লিটন কুমার দাস, তাসকিন আহমেদ

‘বি’ (৬ লাখ টাকা): মুশফিকুর রহিম, মুমিনুল হক, তাইজুল ইসলাম, মোস্তাফিজুর রহমান, তাওহীদ হৃদয়, সাদমান ইসলাম, তানজিদ হাসান তামিম, রিশাদ হোসেন, শেখ মেহেদী হাসান, হাসান মাহমুদ, নাহিদ রানা

সি’ (৪ লাখ টাকা): সৌম্য সরকার, জাকের আলী অনিক, শরিফুল ইসলাম, তানজিম হাসান সাকিব, নাসুম আহমেদ, সৈয়দ খালেদ আহমেদ

‘ডি’ (২ লাখ টাকা): সাইফ হাসান, পারভেজ হোসেন ইমন, তানভীর ইসলাম, নাঈম হাসান, হাসান মুরাদ, শামীম হোসেন, কাজী নুরুল হাসান সোহান

এই বিভাগের আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *