1. ajkerkagojbd22@gmail.com : Ajker Jagoj : Ajker kagoj
  2. asikkhancoc085021@gmail.com : asikengg :
  3. minniakter1@gmail.com : minni akter : minni akter
বিসিবি নির্বাচনের তফশিল ঘোষণা - আজকের কাগজ
শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ০৮:০৭ অপরাহ্ন
শিরোনাম:
নারীর চুল কেটে শরীরে মরিচের গুঁড়া মাখিয়ে নির্যাতন, প্রধান আসামি গ্রেপ্তার সাঈদীর মামলার বাদী মুক্তিযোদ্ধা মানিকের লাশ দাফনে বাধা, গোপনে গার্ড অব অনার ফোন করে ডেকে নিয়ে মারধর করে মোটরসাইকেল ছিনতাইয়ের ঘটনায় দুইজনকে গ্রেপ্তার সাংবাদিককে ১৮ ঘণ্টা আটক করে রেখে মামলা দিয়ে কারাগারে পাঠানোর প্রতিবাদে মানববন্ধন নওগাঁয় ডাকাতির প্রস্তুতি ছিনতাইকৃত মোটরসাইকেল উদ্ধার দেশীয় অস্ত্রসহ আটক-৬ কুমিল্লা সীমান্তে পৃথক অভিযানে শাড়ি ও মাদকসহ ৩৮ লাখ ৮৭ হাজার টাকার চোরাচালান জব্দ, আটক ১ চট্টগ্রাম নগরের শীর্ষ সন্ত্রাসী বগার চার সহযোগীকে গ্রেপ্তার কৃত্রিম বুদ্ধিমত্তার দ্রুত বিকাশ অর্থনীতিতে অস্থিরতা তৈরি করতে পারে: বিল গেটস ঝিনাইগাতী সীমান্তে বিজিবির অভিযানে ৫০ বোতল ভারতীয় মদসহ আটক ৩ নাগরিকদের আস্থার জায়গা হতে হবে সরকারি কর্মকর্তাদের: চট্টগ্রাম জেলা প্রশাসক জাহিদ

বিসিবি নির্বাচনের তফশিল ঘোষণা

অনলাইন ডেস্ক
  • আপডেট টাইম : শনিবার, ১৬ মে, ২০২৬ ৮:১৩ পিএম
শেয়ার করুন

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নির্বাচনের তফশিল ঘোষণা। আজ (শনিবার) আসন্ন নির্বাচনের তফশিল ঘোষণা করা হয়েছে। তফশিল অনুযায়ী আগামী ৭ জুন অনুষ্ঠিত হবে বিসিবি পরিচালনা পর্ষদের নির্বাচন।

আগামী ২০ ও ২১ মে মনোনয়নপত্র বিক্রি করা হবে। আগ্রহী প্রার্থীরা এই দুই দিন সকাল ১০টা থেকে বিকেল ৪টার মধ্যে বিসিবি কার্যালয় থেকে মনোনয়নপত্র সংগ্রহ করতে পারবেন।

গত ৭ এপ্রিল আমিনুল ইসলাম বুলবুলের নেতৃত্বাধীন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নির্বাচিত পর্ষদ ভেঙে তামিম ইকবালের নেতৃত্বে ১১ সদস্যের অ্যাডহক কমিটি গঠন করে জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি)।

এনএসসি জানায়, আগামী তিন মাসের মধ্যে ক্রিকেট বোর্ডে নির্বাচনের আয়োজন করবে তামিম ইকবালের নেতৃত্বাধীন অ্যাডহক কমিটি। নির্ধারিত সময়ের মধ্যেই ক্রিকেট বোর্ডের নির্বাচনের ব্যবস্থা করে যাচ্ছেন তামিম ইকবালের নেতৃত্বাধীন এডহক কমিটি।

প্রসঙ্গত, গত বছরের অক্টোবরে অনুষ্ঠিত হয়েছিল বিসিবির নির্বাচন। আমিনুল ইসলাম বুলবুলের নেতৃত্বাধীন পরিচালনা পর্ষদ বয়স ছয় মাস হওয়ার মধ্যেই বিলুপ্ত করা হয়। দায়িত্ব গ্রহণের পর থেকেই অবশ্য চরম বিরোধিতার মুখে পড়েছেন বুলবুল। বুলবুলের নেতৃত্বে কমিটি গঠনের পর পদত্যাগ করেন ৭ জন পরিচালক।

এই বিভাগের আরো খবর