1. ajkerkagojbd22@gmail.com : Ajker Jagoj : Ajker kagoj
  2. asikkhancoc085021@gmail.com : asikengg :
  3. minniakter1@gmail.com : minni akter : minni akter
বীর মুক্তিযোদ্ধাকে মারধোর ও দোকান ভাঙচুরের অভিযোগ যুবলীগ নেতা সোয়েবের বিরুদ্ধে - আজকের কাগজ
বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০৬:২১ পূর্বাহ্ন
শিরোনাম:
আমরাই যেচে সর্বনাশ ডেকে এনেছিলাম: টিপাইমুখ বাঁধ নিয়ে সংসদে স্পিকার এবার লোহিত সাগরে সামরিক অবস্থান নেওয়ার হুঁশিয়ারি ইরানের ইরানকে অস্ত্র না দিতে শি জিনপিংকে চিঠি পাঠালেন ট্রাম্প হঠাৎ কমলো স্বর্ণের দাম বার কাউন্সিলে নির্বাচন করতে হাইকোর্টে রিট ব্যারিস্টার সুমনের দুই মাসে ‘ট্র্যাপে ফেলে’ মিরপুরে ১৩ ধর্ষণ, অভিযুক্ত রাব্বি গ্রেপ্তার নাগরিকদের ‘ই-হেলথ কার্ড’ দেওয়ার উদ্যোগ লাল মুক্তিবার্তা ও ভারতীয় তালিকা থেকে ৬৪৭৬ ‘ভুয়া’ মুক্তিযোদ্ধা বাদ কৃত্রিম বুদ্ধিমত্তা এখন প্রযুক্তিগত পরিবর্তনের মূল চালিকাশক্তি: ক্রীড়া প্রতিমন্ত্রী ইস্টার্ন রিফাইনারি ‘লো-ফিডে’ চালু, সরবরাহ ব্যবস্থায় প্রভাব পড়বে না: জ্বালানি মন্ত্রণালয়

বীর মুক্তিযোদ্ধাকে মারধোর ও দোকান ভাঙচুরের অভিযোগ যুবলীগ নেতা সোয়েবের বিরুদ্ধে

বিশেষ প্রতিনিধি
  • আপডেট টাইম : সোমবার, ১৩ মে, ২০২৪ ৮:৩৭ এএম
শেয়ার করুন

বাংলাদেশ আওয়ামী যুবলীগ ১৯৭২ সালের ১১’ই নভেম্বর প্রতিষ্ঠিত হয় শহীদ শেখ ফজলুল হক মনির হাত ধরে। তিনি প্রতিষ্ঠা করেছিলেন এই যুবলীগকে সেই থেকে যুবলীগের ইতিহাস একদিনের নয়, বরং দেশের ইতিহাসের সাথে তা ওতপ্রোতভাবে জড়িত রয়েছে নানা উন্নয়ন মূলক কাজে। কাজেই যুবলীগ করতে হলে সৎ, পরিশ্রমী ও বঙ্গবন্ধুর আদর্শ বুকে ধারণ করতে পারে এমন লোকেরাই বেশির ভাগ যুবলীগের সাথে জড়িত। তবে বর্তমান চিত্র বলছে ভিন্ন কথা, কোন ভাবে যুবলীগ করা বা কোন মতে নামের আগে পদ-পদবী বসিয়ে নিতে পারলেই হলো তাহলেই বিভিন্ন উপায়ে সাধারণ মানুষের কাছ থেকে ভয়ভীতি দেখিয়ে টাকা হাতিয়ে নেয়া যায় এমন ধারনা থেকে অনেকেই এখন যুবলীগ করছে বলে অভিযোগ পাওয়া গেছে।

এ সকল সার্থলোভী লোকদের কারনে বারবার বিতর্কৃত হয়ে উঠছে এই শুসংগঠনটি আর তাদের কারনে প্রশ্নবৃদ্ধ হচ্ছে দলের সিনিয়র নেতৃবৃন্দ। সূত্রে যানা গেছে, রাজধানী মিরপুরের শাহআলী থানাধীন অন্তর্গত ৯৩ নং ওয়ার্ড যুবলীগের সভাপতি সোয়েব আলী শিকদারের নেতৃত্বে চিড়িয়াখানা রোডে বীর মুক্তিযোদ্ধার দোকান ভাঙচুর ও লুটপাটসহ মুক্তিযোদ্ধাকে মারধরের অভিযোগ উঠেছে।

সন্ত্রাসী হামলায় বীর মুক্তিযোদ্ধা মনির হোসেন গুরুতর আহত হলে তাকে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে চিকিৎসা দেওয়া হয়। ভুক্তভোগী মুক্তিযোদ্ধা পরিবার অভিযোগ করে বলেন, দীর্ঘদিন যাবৎ সোয়েবের নেতৃত্বে তাদের এই দোকানটি দখলের পায়তাঁরা চলছে দখলে নিতে না পেরে তারা এই ভাঙচুর লুটপাট করেছে। এর আগেও সোয়েব আলী শিকদারের নেতৃত্বে কিশোর গ্যাংয়ের সদস্যরা এই দোকান ভাঙচুর এবং চাঁদা দাবি করে তখন চাঁদা দিতে অস্বীকার করেন ভুক্তভোগী মুক্তিযোদ্ধা পরিবার।

এ সময়ে তাদের নানা ভয়ভীতি এবং হুমকি দিয়ে যায় চাঁদা না দিলে এখানে দোকান করতে দেওয়া হবে না বলেও জানিয়ে যায় সোয়েব আলী শিকদারের কিশোর গ্যাংয়ের গুন্ডা বাহিনী। এর আগে মুক্তিযোদ্ধা পরিবারের দোকানে হামলা লুটপাটের ঘটনায় থানায় অভিযোগ দিলে তখন পুলিশ অভিযোগ নেয়নি পরে স্থানীয় এমপি সহযোগিতায় মীমাংসা চেষ্টা হয়। তবে এতে কোন লাভ হয়নি।

গতকাল রোববার রাত ১২ ই মে আনুমানিক রাত ১টা ৩০ মিনিটের দিকে সোয়েব আলী শিকদারের নেতৃত্বে এক দেড়শ কিশোর গ্যাংয়ের সন্ত্রাসী বাহিনী দিয়ে চিড়িয়াখানা রোডের পোল্ট্রি ফার্মের পাশের এই দোকানে হামলা ও লুটপাট চালায় বলে অভিযোগ ভুক্তভোগী মুক্তিযোদ্ধা মনির হোসেনের।

এ সময় কিশোর গ্যাংয়ের সদস্যদের হাতে ছুরি চাপাতি, রামন্দা, লোহার রড, পাইপসহ অনেক কিছুই ছিল। তখন তারা দোকানে ভাঙচুর করে প্রায় তিন লক্ষ টাকার মালামাল লুটপাট করে নিয়ে যায় কিশোর গ্যাংয়ের লিডার সন্ত্রাসী সোয়েব আলী শিকদারের বাহীনির সদস্যরা। মনির হোসেন আরও অভিযোগ করে বলেন, গত কয়েকদিন যাবৎ এ ঘটনা ঘটলেও থানায় কয়েকবার গিয়েও মামলা করাতে ব্যর্থ হন ভুক্তভোগীর পরিবার। স্থানীয়দের সাথে কথা বলে জানা যায়, এছাড়াও সোয়েব আলী শিকদারের বিরুদ্ধে চাঁদাবাজির, মাদক ব্যবসায়ীদের সহযোগিতা অন্যের ফ্ল্যাট দখল, সমবায় সমিতির পরিচালক পদ বিনা নির্বাচনে জোরপূর্বক ভাবে দখলে নেওয়া। ক্ষমতার অপব্যবহার করে সমিতির অর্থ আত্মসাৎসহ নানা অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে।

তাকে নিয়ে একটি জাতীয় দৈনিকে ইতিমধ্য একটি সংবাদ প্রকাশিত হয় যেখানে লেখা হয় যুবলীগ নেতা সোয়েব আলী শিকদারের নিয়ন্ত্রণে নিউ সি ব্লেকের ফতের মাদক ব্যবসা। এ অভিযোগের বিষয়ে যুবলীগ নেতা সোয়েব আলী শিকদারের সাথে যোগাযোগের চেষ্টা করলে তার মুঠোফোনটি বন্ধ পাওয়া যায়।

 

এ ঘটনার বিষয়ে শাহআলী থানার অফিসার্স ইনচার্জ (ওসি) মওদুদ হাওলাদার এর কাছে জানতে চাইলে তিনি “আজকের কাগজকে” বলেন, অভিযোগটি আমি শুনেছি অপরাধী যেই হোক তাকে ছাড় দেওয়া হবে না। তদন্ত সাপেক্ষে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে বলে জানান তিনি।

এই বিভাগের আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *