1. ajkerkagojbd22@gmail.com : Ajker Jagoj : Ajker kagoj
  2. asikkhancoc085021@gmail.com : asikengg :
  3. minniakter1@gmail.com : minni akter : minni akter
বুধবার থেকে কোথায় মিলবে টিসিবির পণ্য - আজকের কাগজ
রবিবার, ০৭ জুন ২০২৬, ০৪:৫৬ পূর্বাহ্ন

বুধবার থেকে কোথায় মিলবে টিসিবির পণ্য

অনলাইন ডেস্ক
  • আপডেট টাইম : রবিবার, ২ মার্চ, ২০২৫ ৪:২৮ পিএম
শেয়ার করুন

বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন বলেছেন, নিম্ন আয়ের মানুষের জন্য আগামী বুধবার থেকে ৬৪ জেলায় ভ্রাম্যমাণ ট্রাকে টিসিবির পণ্য বিক্রি শুরু হবে। ইতোমধ্যে এ কার্যক্রম ছয় জেলায় চলমান আছে। অন্য জেলাগুলোতেও এ কার্যক্রম যুক্ত হবে। রোববার স্মার্ট কার্ডের মাধ্যমে টিসিবির পণ্য বিক্রয় সংক্রান্ত এক ভার্চুয়াল সভায় জেলা প্রশাসকদের উদ্দেশে এসব কথা বলেন তিনি।

শেখ বশিরউদ্দীন বলেন, এক কোটি প্রান্তিক জনগোষ্ঠীর কাছে টিসিবির পণ্য পৌঁছে দিতে চায় সরকার। সে ক্ষেত্রে প্রকৃত উপকারভোগী বাছাইয়ে জেলা প্রশাসকদের ভূমিকা রাখতে হবে। আগামী ১৭ মার্চের মধ্যে সব উপকারভোগীকে স্মার্ট কার্ড পৌঁছে দিতে জেলা প্রশাসকদের প্রতি আহ্বান জানান তিনি।

উপদেষ্টা বলেন, ৫৭ লাখ উপকারভোগী স্মার্ট কার্ডের মাধ্যমে পণ্য পাবে। যাদের এখনও স্মার্ট কার্ডের কার্যক্রম শেষ হয়নি কিন্তু তালিকায় নাম আছে, তারাও পণ্য পাবে। এ ছাড়া ৬৪ জেলায় ট্রাক সেলের মাধ্যমে সর্বসাধারণের মাঝে আগামী ৫ মার্চ হতে পণ্য বিক্রি করা হবে।

বাণিজ্য উপদেষ্টা বলেন, রমজানে কেউ যাতে মজুতদারি করতে না পারে জেলা প্রশাসকদের সেদিকে লক্ষ্য রাখতে হবে। একইসঙ্গে ভোক্তারা যেন পুরো মাসের বাজার না করে সে বিষয়ে উদ্বুদ্ধ করতে হবে। একসঙ্গে পুরো মাস বা সাত দিনের পণ্য কিনলে সরবরাহ সংকটে কেউ কেউ দাম বাড়িয়ে নেয়।

তিনি বলেন, আমরা ন্যায় প্রতিষ্ঠা করতে চাই। কারও প্রতি জুলুম করা হবে না। কেউ জুলুম করলেও তাকে ছাড় দেওয়া হবে না। অন্যায় প্রতিরোধে জেলা প্রশাসকদের সর্বশক্তি নিয়োগের আহ্বান জানিয়ে তিনি বলেন, সামাজিক ন্যায়বিচার প্রতিষ্ঠায় সঠিকভাবে টিসিবির উপকারভোগী বাছাই করতে পারলে মানুষের মধ্যে আপনাদের গ্রহণযোগ্যতা বাড়বে। মানুষ আপনাদের সম্মান দেবে।

এ সময় বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব মাহবুবুর রহমান, অতিরিক্ত সচিব (রপ্তানি) আব্দুর রহিম খান, টিসিবি চেয়ারম্যান ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ ফয়সল আজাদসহ বিভিন্ন বিভাগীয় কমিশনার ও ৬৪ জেলা প্রশাসক ভার্চুয়ালি অংশ নেন।

এই বিভাগের আরো খবর