1. ajkerkagojbd22@gmail.com : Ajker Jagoj : Ajker kagoj
  2. asikkhancoc085021@gmail.com : asikengg :
  3. minniakter1@gmail.com : minni akter : minni akter
বৃহস্পতিবার থেকে স্কুলের ছুটি শুরু - আজকের কাগজ
শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ০৫:২৩ পূর্বাহ্ন
শিরোনাম:
দেশে আসছে পেপ্যাল, ২ লাখ ফ্রিল্যান্সার পাবেন পরিচয়পত্র : প্রধানমন্ত্রী নৌ অবরোধ তুলে নিলে ইরানের সঙ্গে চুক্তি সম্ভব হবে না: ট্রাম্প অন্তর্বর্তী সরকারের সময় হামের টিকা আমদানি করা হয়নি: প্রধানমন্ত্রী আলোচনায় বসতে যুক্তরাষ্ট্রকে যে শর্ত ইরানের শ্বশুরবাড়িতে ঠাঁই না পেয়ে দুই সন্তান নিয়ে স্বামীর কবরের পাশে আশ্রয় নিলেন স্ত্রী ‎ক্লাস পরিক্ষা বন্ধ করে শিক্ষকদের আন্দোলন,ক্ষোভ ও হতাশায় ববির শিক্ষার্থীরা হিলিতে নতুন কুঁড়ি স্পোর্টস-২৬ উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত মুন্সীগঞ্জে শ্রীনগরে সিএনজি-পিকআপ সংঘর্ষে অন্তঃসত্ত্বা নারীসহ আহত ৭ কুড়িগ্রামে ট্রলিচাপায় শিশুর মৃত্যু চলমান আন্দোলন নিয়ে ববি শিক্ষকদের মধ্যে মতভেদ, স্বাক্ষর ব্যবহার নিয়ে নিজস্ব ফেসবুক গ্রুপে প্রতিবাদ

বৃহস্পতিবার থেকে স্কুলের ছুটি শুরু

অনলাইন ডেস্ক
  • আপডেট টাইম : বুধবার, ১৮ ফেব্রুয়ারী, ২০২৬ ৮:৪৩ পিএম
শেয়ার করুন

‎ছুটি নিয়ে নানা নাটকীয়তার পর পবিত্র রমজানের মাসের পুরোটাই সরকারি-বেসরকারি প্রাথমিক বিদ্যালয় এবং মাধ্যমিক ও নিম্নমাধ্যমিক বিদ্যালয়গুলো বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে শিক্ষা ও প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়।

‎‎আজ বুধবার রাতে এ সিদ্ধান্ত জানিয়ে সংশোধিত ছুটির তালিকা ও বর্ষপঞ্জি প্রকাশ করেছে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ।

‎‎আগের শিক্ষাপঞ্জি ও ছুটির তালিকা অনুযায়ী আগামী ৮ মার্চ থেকে প্রতিষ্ঠানগুলোর রমজান ও ঈদুল ফিতরের ছুটির কথা ছিল।

এর আগে গত রোববার এক রিটের পরিপ্রেক্ষিতে বিচারপতি ফাহমিদা ও বিচারপতি মো. আসিফ হাসানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বিভাগের একটি বেঞ্চ ১৮ ফেব্রুয়ারি থেকে সরকারি-বেসরকারি নিম্নমাধ্যমিক ও মাধ্যমিক বিদ্যালয় ১৮ ফেব্রুয়ারি থেকে বন্ধ রাখার নির্দেশ দেন। তবে রমজান মাসে কোনো পরীক্ষা থাকলে তা যথাসময়ে অনুষ্ঠিত হবে বলেও নির্দেশ দেওয়া হয়। পবিত্র রমজান মাসে মাধ্যমিক ও নিম্নমাধ্যমিক বিদ্যালয় বন্ধ রাখার নির্দেশনা চেয়ে গত ২০ জানুয়ারি রিটটি করেন সুপ্রিম কোর্টের আইনজীবী মো. ইলিয়াছ আলী মন্ডল। তার আগে একই বিষয়ে শিক্ষা মন্ত্রণালয়ের সচিব এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিবকে লিগ্যাল নোটিশ পাঠানো হয়।

হাইকোর্টের ওই আদেশের পর রাষ্ট্রপক্ষের আবেদনের পরিপ্রেক্ষিতে গত সোমবার আপিল বিভাগের চেম্বার বিচারপতি ফারাহ মাহবুব নিয়মিত লিভ টু আপিল পর্যন্ত হাইকোর্টের আদেশ স্থগিত করেন।

এদিকে পবিত্র রমজান ও ঈদ উপলক্ষে সারা দেশের সরকারি ও বেসরকারি কলেজগুলোয় আজ ১৮ ফেব্রুয়ারি বুধবার থেকে ছুটি শুরু হয়েছে। দীর্ঘ ৩৯ দিন ছুটির পর আগামী ২৯ মার্চ থেকে আবারও শিক্ষা কার্যক্রম শুরু হবে।

এই বিভাগের আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *