1. ajkerkagojbd22@gmail.com : Ajker Jagoj : Ajker kagoj
  2. asikkhancoc085021@gmail.com : asikengg :
  3. minniakter1@gmail.com : minni akter : minni akter
বেরোবি শিক্ষার্থী পলাশের উদ্ভাবন ‘ঘর বাড়ি’ অ্যাপ, সহজেই মিলবে মেস ও বাসার তথ্য - আজকের কাগজ
বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০৪:৪১ পূর্বাহ্ন
শিরোনাম:
জুলাই সনদ যেভাবে স্বাক্ষর হয়েছে, সেভাবেই বাস্তবায়ন করব : স্বরাষ্ট্রমন্ত্রী আ.লীগের সঙ্গে মীমাংসার প্রশ্নে যা বললেন উপদেষ্টা জাহেদ মসজিদে ফজরের আজান দিতে গিয়ে মুয়াজ্জিনের মৃত্যু কালিয়াকৈরে অবৈধ সম্পর্কে প্রাণ গেল প্রেমিকার আন্তর্জাতিক স্বীকৃতি ‘বিএইটিই অ্যাক্রিডিটেশন’ তালিকায় রুয়েটের যন্ত্রকৌশল ও ইটিই বিভাগ ভূমিকম্প মোকাবিলায় প্রস্তুতি জানাতে বলেছে সংসদীয় কমিটি সরকারি খরচে হজের নীতিমালা ও মসজিদে সৌরবিদ্যুৎ প্রকল্প গ্রহণের সুপারিশ আদালত থেকে আসামি পালালেন, কনস্টেবল বরখাস্ত, তদন্তে ৩ সদস্যের কমিটি ডেঙ্গুতে একদিনে ১০ মৃত্যু, হাসপাতালে ১৯৯৬ জন তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা পরিবর্তনে গণভোটের বিধান আসছে: স্বরাষ্ট্রমন্ত্রী

বেরোবি শিক্ষার্থী পলাশের উদ্ভাবন ‘ঘর বাড়ি’ অ্যাপ, সহজেই মিলবে মেস ও বাসার তথ্য

মাসফিকুল হাসান,বেরোবি প্রতিনিধি
  • আপডেট টাইম : শনিবার, ৪ জুলাই, ২০২৬ ৮:১৯ পিএম
শেয়ার করুন

বিশ্ববিদ্যালয়ে নতুন ভর্তি হওয়া কিংবা আবাসন পরিবর্তন করতে ইচ্ছুক শিক্ষার্থীদের অন্যতম বড় সমস্যার নাম উপযুক্ত মেস বা বাসা খুঁজে পাওয়া। এই ভোগান্তি কমাতে নতুন উদ্যোগ নিয়েছেন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) পরিসংখ্যান বিভাগের ১৪তম আবর্তনের (২১-২২ সেশনের) শিক্ষার্থী আবু পলাশ। তিনি শিক্ষার্থীদের জন্য ‘ঘর বাড়ি’ নামে একটি অ্যান্ড্রয়েড অ্যাপ তৈরি করেছেন।

অ্যাপটির মাধ্যমে শিক্ষার্থীরা খুব সহজেই বিভিন্ন মেস, বাসা ও হোটেলের খালি সিটের তথ্য জানতে পারবেন। একই সঙ্গে মেস মালিক বা মেস মনিটররা নিজেদের মেসের ফাঁকা সিটের তথ্য অ্যাপে যুক্ত করতে পারবেন। ফলে আবাসন খুঁজতে শিক্ষার্থীদের সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করা বা বিভিন্ন জায়গায় ঘুরে বেড়ানোর প্রয়োজন অনেকটাই কমে আসবে।

অ্যাপটির নির্মাতা আবু পলাশ বলেন, “মূলত নতুন শিক্ষার্থীদের আবাসন খোঁজার ভোগান্তি কমানোর লক্ষ্যেই ‘ঘর বাড়ি’ অ্যাপটি তৈরি করেছি। বিশেষ করে বৃষ্টির দিনে মেস বা বাসা খুঁজতে অনেক শিক্ষার্থীকে দীর্ঘ সময় ধরে বিভিন্ন জায়গায় ঘুরতে হয়। সেই সমস্যার সহজ সমাধান দিতেই এই উদ্যোগ। অ্যাপটি তৈরিতে আমি আমার বিভাগের বড় ভাই রনি ভাইয়ের কাছ থেকে অনুপ্রাণিত হয়েছি। এর আগে তিনি ‘মেস ব্যবস্থাপনা’ নামে একটি অ্যাপ তৈরি করেছিলেন। বর্তমানে ‘ঘর বাড়ি’ অ্যাপটি গুগল প্লে স্টোরে উন্মুক্ত রয়েছে। এটি প্রকাশ করতে আমার প্রায় ৩৫ মার্কিন ডলার ব্যয় হয়েছে। তবে শিক্ষার্থীদের সুবিধার কথা বিবেচনা করে সম্পূর্ণ বিনামূল্যে এই সেবা দিচ্ছি। এখানে যে কেউ নিজের মেস বা বাসার খালি সিটের তথ্য সহজেই আপডেট করতে পারবেন, ফলে আবাসন খুঁজছেন এমন শিক্ষার্থীরা নির্ভরযোগ্য তথ্য দ্রুত পেয়ে যাবেন।”

তিনি আরও বলেন, “যত বেশি মেস ও বাসার তথ্য যুক্ত হবে, তত বেশি শিক্ষার্থী উপকৃত হবে। এটি শিক্ষার্থীদের জন্য একটি সমন্বিত আবাসন প্ল্যাটফর্ম হিসেবে গড়ে তুলতে চাই।”

বিশ্ববিদ্যালয়ের দুর্যোগ বিজ্ঞান ও ব্যবস্থাপনা বিভাগের শিক্ষার্থী মাহমুদুল হাসান সোহেল বলেন, “নতুন শিক্ষার্থীদের জন্য মেস খুঁজে পাওয়া খুবই কষ্টকর হয়ে যায়। যদি সব মেসের তথ্য এক জায়গায় পাওয়া যায়, তাহলে সময় ও ভোগান্তি দুটোই কমবে। ‘ঘর বাড়ি’ অ্যাপটি শিক্ষার্থীদের জন্য সত্যিই একটি সময়োপযোগী উদ্যোগ বলে আমি মনে করি।”

আরেক শিক্ষার্থী সাদিয়া ইসলাম বলেন, “আমরা সাধারণত ফেসবুক পোস্ট বা পরিচিতদের মাধ্যমে মেস খুঁজে থাকি। কিন্তু সেখানে অনেক সময় সঠিক তথ্য পাওয়া যায় না। এই অ্যাপটি নিয়মিত আপডেট হলে শিক্ষার্থীরা অনেক বেশি উপকৃত হবে।”

অ্যাপটি ইতোমধ্যে গুগল প্লে স্টোরে ‘GhorBari’ নামে প্রকাশ করা হয়েছে। শিক্ষার্থীরা প্লে স্টোরে ‘GhorBari’ লিখে সার্চ করে অথবা নির্ধারিত ডাউনলোড লিংকের মাধ্যমে অ্যাপটি ইনস্টল করতে পারবেন।

বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা মনে করছেন, এই উদ্যোগ বাস্তবায়িত হলে নতুন ও পুরোনো উভয় শিক্ষার্থীর আবাসন-সংক্রান্ত ভোগান্তি অনেকটাই কমবে এবং মেস ও বাসা খোঁজার প্রক্রিয়া হবে আরও সহজ, দ্রুত ও সুশৃঙ্খল।

এই বিভাগের আরো খবর