1. ajkerkagojbd22@gmail.com : Ajker Jagoj : Ajker kagoj
  2. asikkhancoc085021@gmail.com : asikengg :
  3. minniakter1@gmail.com : minni akter : minni akter
ব্যবসায়ীর শরীরের সংবেদনশীল অংশ চেপে ধরে চেক সই, গ্রেপ্তার ২ - আজকের কাগজ
রবিবার, ০৫ জুলাই ২০২৬, ১১:১৭ অপরাহ্ন
শিরোনাম:
নিউরোসায়েন্সেস হাসপাতালের দ্বিতীয় ইউনিট ১৫ আগস্ট উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী খামেনির জানাজায় অংশগ্রহণ করায় বাংলাদেশের প্রতি ইরানের কৃতজ্ঞতা ‘যৌতুকের জন্য’ অন্তঃসত্ত্বা গৃহবধূর শরীরে আগুন, ১১ দিন পর মৃত্যু স্বাস্থ্য কর্মকর্তাকে ‘স্যার’ বা ‘মহোদয়’ বলতে হবে সাংবাদিকদের: তানভীর হাসনাত ‘দেশের উন্নয়ন ও দক্ষিণাঞ্চলের অগ্রগতির জন্য সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে’ কুড়িগ্রামে শিশু ধর্ষণ চেষ্টার অভিযোগে মন্দিরের সভাপতি আটক জবির মার্কেটিং বিভাগের ১৯তম প্রতিষ্ঠাবার্ষিকী, এআই ও শিল্পসংযোগভিত্তিক শিক্ষায় গুরুত্বারোপ চরফ্যাশনে নজরুল বর্ষপালনের সমাপনীতে শিক্ষার্থীদের পুরস্কার বিতরণ টেকনাফে জমি বিরোধে বিএনপি নেতার লাঠির আঘাতে কলেজ শিক্ষার্থী মৃত্যু সরকারের উচ্চপদস্থদের নিয়ে কুরুচিপূর্ণ পোস্ট, গ্রেপ্তার ৬

ব্যবসায়ীর শরীরের সংবেদনশীল অংশ চেপে ধরে চেক সই, গ্রেপ্তার ২

অনলাইন ডেস্ক
  • আপডেট টাইম : রবিবার, ৫ জুলাই, ২০২৬ ৯:৫৭ পিএম
শেয়ার করুন

বরিশালের ব্যবসায়ী অগ্রণী হাউজিং লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক আব্দুল আজিজ হাওলাদারের শরীরের সংবেদনশীল অংশ ‘অণ্ডকোষ’ চেপে ধরে চেক ও স্ট্যাম্পে স্বাক্ষর করিয়ে নেওয়ার অভিযোগে মোস্তাফিজুর রহমান লিটুসহ দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

রোববার বিকালে বরিশালের কোতোয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আল মামুন উল ইসলাম এই তথ্য নিশ্চিত করেছেন।

গত ২৭ জুনের ওই ঘটনার একটি সিসিটিভি ক্যামেরার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ হলে বিষয়টি জানাজানি হয়।

ওই ভিডিওতে দেখা যায়, ব্যবসায়ী আব্দুল আজিজের অফিস কক্ষে চারজন যুবক ঢুকে পড়েন। তাদের মধ্যে এক যুবক আজিজকে মারধর করছেন। একপর্যায়ে তার অণ্ডকোষ চেপে ধরে দুটি চেক ও একটি সাদা স্টাম্পে স্বাক্ষর নেওয়া হয়। মারধরের সময়ে আজিজ ‘বাচ্চু-বাচ্চু’ বলে একজনকে ডাকাডাকি করেন।

ডাক শুনে আরেক ব্যক্তি কক্ষের মধ্যে ঢুকলে লিটুর সঙ্গীরা ধাক্কাধাক্কি করে তাকে বের করে দেন। পরে চেক ও স্টাম্প হস্তান্তরের ছবি তোলা হয়।

কোতোয়ালী মডেল থানার ওসি মি. ইসলাম বলেন, “উনি বিজ্ঞ আদালতে একটা প্রেয়ার (আবেদন) করেছিলেন। আদালতের নির্দেশনা অনুযায়ী থানায় মামলা রেকর্ড করা হয়েছে এবং এই মামলার ভিত্তিতে মোস্তাফিজুর রহমান লিটুসহ তার সেকেন্ড ইন কমান্ডকে গ্রেফতার করে যথাযথ আইনি প্রক্রিয়া অবলম্বন করে আদালতে সোপর্দ করেছি আজকেই বিকালে।”

পরে আদালত তাকে কারাগারে পাঠিয়েছে বলে জানান ওসি।

ভুক্তভোগী মামলায় কী অভিযোগ করেছেন- জানতে চাইলে এই পুলিশ কর্মকর্তা বলেন, “কিছু ব্যবসায়িক লেনদেনের অভিযোগ আছে এবং চাঁদা দাবি ও চাঁদা লেনদেনের অভিযোগে মামলা করেছেন তিনি।

এই বিভাগের আরো খবর