1. ajkerkagojbd22@gmail.com : Ajker Jagoj : Ajker kagoj
  2. asikkhancoc085021@gmail.com : asikengg :
  3. minniakter1@gmail.com : minni akter : minni akter
ব্যাংক লুটের চেয়ে ভোট ভিক্ষা উত্তম: হাসনাত আব্দুল্লাহ - আজকের কাগজ
বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০৩:৪৩ অপরাহ্ন
শিরোনাম:
সংরক্ষিত নারী এমপিদের বেতন কত, কী কী সুবিধা পান? ৩৬ টাকায় ধান, ৪৯ টাকায় সিদ্ধ চাল কিনবে সরকার টঙ্গীবাড়ীতে সন্তানের কবর পাহারায় বাবা, প্রশাসনের সহযোগিতা চায় পরিবার মাদকাসক্ত প্রকৌশলীকে ডাবল প্রমোশন ও ‘প্রাইজ পোস্টিং’—জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষে তোলপাড় চুক্তি না হলে সামরিক বাহিনী হামলার জন্য ‘পুরোপুরি’ প্রস্তুত : ট্রাম্প দরপত্র জমা নিয়ে বিএনপির সঙ্গে জামায়াত-এনসিপির মারামারি কুমিল্লা ব্যাটালিয়ন (১০ বিজিবি)’র অভিযানে ৭২ লক্ষ টাকা মুল্যের ভারতীয় শাড়ি আটক মানবিক বিবেচনায় যুব মহিলা লীগ নেত্রীর জামিন এসএসসির প্রথম দিনে বহিষ্কার ৬ শিক্ষার্থী, ১ পরিদর্শক ট্রাইব্যুনালে ঘুষকাণ্ডে প্রসিকিউটর সাইমুমের বিরুদ্ধে প্রমাণ মিলেছে

ব্যাংক লুটের চেয়ে ভোট ভিক্ষা উত্তম: হাসনাত আব্দুল্লাহ

কুমিল্লা প্রতিনিধি
  • আপডেট টাইম : শুক্রবার, ২৩ জানুয়ারী, ২০২৬ ৮:২৪ পিএম
শেয়ার করুন

কুমিল্লা-৪ (দেবিদ্বার) আসনে ১০ দলীয় জোটের প্রার্থী ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ বলেছেন, টাকার বিনিময়ে ভোট দিলে পাঁচ বছর শুধু ভুগতে হবে। আপনারা আমাকে একবার বিনা পয়সায় ভোট দিন, আমরা পাঁচ বছর বিনা পয়সায় সেবা দেব।
তিনি বলেন, আমার প্রতীক ‘শাপলা কলি’র জন্য শুধু আপনাদের একটি ভোট ও দোয়া চাই। ব্যাংক লুটের চেয়ে ভোট ভিক্ষা অনেক উত্তম।
শুক্রবার (২৩ জানুয়ারি) দুপুরে কুমিল্লার দেবিদ্বার উপজেলার ছোটনা হাইস্কুল মাঠে নির্বাচনী পদযাত্রার প্রথম দিনে আয়োজিত সংক্ষিপ্ত সমাবেশে এসব কথা বলেন তিনি।
হাসনাত আব্দুল্লাহ বলেন, রাজনীতিতে যেন লুটেরা, ব্যাংক ডাকাতরা ঢুকতে না পারে সে বিষয়ে আমাদের সবাইকে সজাগ থাকতে হবে। এরা রাজনীতিকে ব্যবহার করে নিজেদের অবৈধ টাকা নিরাপদ করতে চায়। সংসদীয় মনোনয়ন কেনাকে তারা নিশ্চয়তা মনে করে গুন্ডাপাণ্ডা, ট্যাক্স ফ্রি গাড়ি ও ব্যবসা, ঠিকাদারি লাইসেন্স নিয়ে দেশজুড়ে লুটপাট চালায়। যারা রাজনীতিকে পেশা বানিয়ে ব্যাংক লুট ও সন্ত্রাসের রাজনীতি করে, তাদের প্রতিহত করতে হবে।
হাসনাত আব্দুল্লাহ বলেন, রাজনীতি যখন গণমানুষ থেকে বিচ্ছিন্ন হয়ে যায়, তখন তা আর রাজনীতি থাকে না,তা হয়ে ওঠে ক্ষমতার রাজনীতি। আমরা রাজনীতিকে জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে চাই। আমাদের নির্বাচন, আমাদের রাজনীতি ও ইনসাফভিত্তিক সব কার্যক্রম জনগণমুখী করাই আমাদের লক্ষ্য। ক্ষমতার রাজনীতি নয়, গণমানুষের রাজনীতিই এনসিপির মূল লক্ষ্য।
নির্বাচনী পদযাত্রায় আরও উপস্থিত ছিলেন- কুমিল্লা উত্তর জেলা জামায়াতের সেক্রেটারি সাইফুল ইসলাম শহীদ, দেবিদ্বার উপজেলা জামায়াতের আমির অধ্যাপক মো. শহিদুল ইসলাম, এনসিপির দেবিদ্বার উপজেলা ভারপ্রাপ্ত আহ্বায়ক মো. জাহাঙ্গীর আলম, যুবশক্তির কেন্দ্রীয় নেতা নাহিদুল ইসলাম নাহিদসহ এনসিপি ও জামায়াতের বিভিন্ন ইউনিয়নের নেতাকর্মীরা।

এই বিভাগের আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *