1. ajkerkagojbd22@gmail.com : Ajker Jagoj : Ajker kagoj
  2. asikkhancoc085021@gmail.com : asikengg :
  3. minniakter1@gmail.com : minni akter : minni akter
ভারতের পর পাকিস্তানকে উড়িয়ে শিরোপার কাছে বাঘিনীরা - আজকের কাগজ
বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০২:২০ পূর্বাহ্ন
শিরোনাম:
আমরাই যেচে সর্বনাশ ডেকে এনেছিলাম: টিপাইমুখ বাঁধ নিয়ে সংসদে স্পিকার এবার লোহিত সাগরে সামরিক অবস্থান নেওয়ার হুঁশিয়ারি ইরানের ইরানকে অস্ত্র না দিতে শি জিনপিংকে চিঠি পাঠালেন ট্রাম্প হঠাৎ কমলো স্বর্ণের দাম বার কাউন্সিলে নির্বাচন করতে হাইকোর্টে রিট ব্যারিস্টার সুমনের দুই মাসে ‘ট্র্যাপে ফেলে’ মিরপুরে ১৩ ধর্ষণ, অভিযুক্ত রাব্বি গ্রেপ্তার নাগরিকদের ‘ই-হেলথ কার্ড’ দেওয়ার উদ্যোগ লাল মুক্তিবার্তা ও ভারতীয় তালিকা থেকে ৬৪৭৬ ‘ভুয়া’ মুক্তিযোদ্ধা বাদ কৃত্রিম বুদ্ধিমত্তা এখন প্রযুক্তিগত পরিবর্তনের মূল চালিকাশক্তি: ক্রীড়া প্রতিমন্ত্রী ইস্টার্ন রিফাইনারি ‘লো-ফিডে’ চালু, সরবরাহ ব্যবস্থায় প্রভাব পড়বে না: জ্বালানি মন্ত্রণালয়

ভারতের পর পাকিস্তানকে উড়িয়ে শিরোপার কাছে বাঘিনীরা

অনলাইন ডেস্ক
  • আপডেট টাইম : শুক্রবার, ২৩ জানুয়ারী, ২০২৬ ৬:২৮ পিএম
শেয়ার করুন

এক দিন আগেই ছেলেদের সাফ ফুটসাল চ্যাম্পিয়নশিপে বাংলাদেশকে বড় লজ্জা উপহার দিয়েছিল পাকিস্তান। থাইল্যান্ডের ব্যাংককের ননথাবুরি হলে বৃহস্পতিবার তারা ৫-১ গোলে হারিয়েছিল বাংলাদেশকে। সেই হারের পর শিরোপার দৌড় থেকেও ছিটকে যায় সাঈদ খোদারাহমির দল।

তার একদিন পর আজ শুক্রবার পাকিস্তানের মেয়েদের মুখোমুখি হয় বাংলাদেশের মেয়েরা। সুযোগ পেয়ে সেই পরাজয়ের হারটা যেন সুদে-আসলে নিয়ে নিল বাংলার বাঘিনীরা। থাইল্যান্ডের ব্যাংককের ননথাবুরি হলে শুক্রবার বাংলাদেশের মেয়েরা ৯-১ গোলে হারিয়েছে পাকিস্তানকে। এই ম্যাচে একাই চার গোল করেন অধিনায়ক সাবিনা খাতুন। জোড়া গোল পেয়েছেন কৃষ্ণা রানী সরকার ও নৌশিন জাহান। বাকি গোলটি আসে নিলুফা ইয়াসমিন নীলার পা থেকে।

পাঁচ ম্যাচে চার জয় আর এক ড্রয়ে ১৩ পয়েন্ট নিয়ে শিরোপা জয়ের পথেও দারুণ গতিতে এগিয়ে চলছে বাংলাদেশ। যেখানে ৯ পয়েন্ট নিয়ে টেবিলের দ্বিতীয় স্থানে অবস্থান করছে ভারত। যদিও একটি ম্যাচ কম খেলেছে তারা।

এবারের আসরে শক্তিশালী ভারতকে ৩-১ গোলে হারিয়ে প্রতিযোগিতা শুরু করেছিল সাবিনা-কৃষ্ণারা। কিন্তু দ্বিতীয় ম্যাচে ভুটানের সঙ্গে ৩-৩ গোলে ড্র করে বসে বাংলাদেশ। তবে ঘুরে দাঁড়াতে খুব বেশি সময় নেয়নি লাল-সবুজের প্রতিনিধিরা। পরের দুই ম্যাচেই টানা জয় তুলে নেয় বাংলাদেশ। নেপালকে ৩-০ গোলে পরাজিত করার পর শ্রীলঙ্কাকেও ৬-২ গোলে হারায় বাংলাদেশ।

ফলে আজও আত্মবিশ্বাস নিয়ে খেলতে নামে বাংলাদেশের মেয়েরা। শুরুটাও করে দুর্দান্ত। দারুণ গোছালো আক্রমণে ম্যাচের সপ্তম মিনিটেই এগিয়ে যায় বাংলাদেশ। কৃষ্ণার পাস ধরে ডান দিক দিয়ে আক্রমণে ওঠা মাতসুশিমা সুমাইয়া বল বাড়ান গোলমুখে। ফাঁকায় থাকা সাবিনা নিখুঁত ট্যাপে বল জড়িয়ে দেন জালে। এই গোলের রেশ কাটতে না কাটতেই সাবিনার পাসে সার্কেলের ঠিক ওপর থেকে বাম পায়ের প্লেসিং শটে ব্যবধান দ্বিগুণ করেন নীলা। দশম মিনিটে নৌশিন ব্যবধানটাকে আরও বড় করেন।

দুই মিনিট পর পাকিস্তান গোলকিপার স্লাইড করেও বল ক্লিয়ার করতে পারেননি। নিখুঁত টোকায় নিজের দ্বিতীয় গোলটি করেন নৌশিন। প্রথমার্ধের শেষ দিকে এক মিনিটের মধ্যে আরও দুই গোল করে পাকিস্তানকে রীতিমতো দিশাহারা করে ফেলে বাংলাদেশ। সুমাইয়ার পাস প্রথম স্পর্শে নিয়ন্ত্রণ নিয়ে, জায়গা বানিয়ে বাম পায়ের শটে লক্ষ্যভেদ করেন কৃষ্ণা। এরপর নীলার পাসে বাম পায়ের প্লেসিং শটে জাল খুঁজে নেন অধিনায়ক সাবিনা।

বড় ব্যবধানের লিড নিয়ে ফুরফুরে মেজাজেই বিরতিতে যায় বাংলাদেশ। ততক্ষণে জয় প্রায় নিশ্চিত হয়ে যাওয়ায় দ্বিতীয়ার্ধে গোলের জন্য মরিয়া ছিল না বাংলাদেশ। তারপরও দ্বিতীয়ার্ধের দ্বাদশ মিনিটে সাবিনার পাস ধরে এক ডিফেন্ডারকে কাটিয়ে নিজের দ্বিতীয় গোলটি করেন কৃষ্ণা। একটু পর আনমোল হিরা উঁচু শটে পাকিস্তানকে গোল এনে দেন। সাত মিনিট বাকি থাকতে সাবিনার শট গোলকিপারের পায়ে লেগে জালে জড়ায়। শেষ দিকে কিছুটা দুরূহ কোণ থেকে সাবিনা আবারও জাল খুঁজে নিলে অনেক বড় জয় নিয়েই মাঠ ছাড়ে বাংলাদেশ।

রাউন্ড রবিন লিগে নিজেদের শেষ ম্যাচে রোববার মালদ্বীপের বিপক্ষে খেলবে বাংলাদেশ। সেই ম্যাচে জয় পেলেই শিরোপা জয়ের উল্লাসে ভাসবে বাংলাদেশের মেয়েরা।

এই বিভাগের আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *