1. ajkerkagojbd22@gmail.com : Ajker Jagoj : Ajker kagoj
  2. asikkhancoc085021@gmail.com : asikengg :
  3. minniakter1@gmail.com : minni akter : minni akter
ভারতে না খেললে বাংলাদেশের বিকল্প নেবে আইসিসি - আজকের কাগজ
রবিবার, ৩১ মে ২০২৬, ০৮:২৮ পূর্বাহ্ন
শিরোনাম:
বিনামূল্যে বিশ্বকাপ দেখা যাবে ইউটিউবে অসহায় মানুষের পাশে দাঁড়ান: দলীয় নেতাকর্মীদের প্রধানমন্ত্রী শহীদ জিয়াউর রহমানের আদর্শে দেশ পরিচালনা হচ্ছে: স্পিকার ঢাকা বিশ্ববিদ্যালয় একটা কোচিং সেন্টার: ববি হাজ্জাজ ‘মেসি কী করবে, আগে বোঝা যায় না’ ফুটপাতে সন্তান প্রসব মানসিক ভারসাম্যহীন নারীর, দায়িত্ব নিল প্রশাসন হিলিতে ঈদ উপলক্ষে বর্ণাঢ্য লিজেন্ডস ফুটবল ম্যাচ অনুষ্ঠিত আদ-দ্বীনের পোস্ট অপারেটিভ ওয়ার্ডে নির্মাণ ত্রুটি পেয়েছে স্বাস্থ্য অধিদপ্তর চিড়িয়াখানায় মহিষ ‘ডোনাল্ড ট্রাম্প’ কে দেখতে দর্শনার্থীদের ভিড় নির্বাচনের আগে আর্মেনিয়ার পশ্চিমমুখী অবস্থান ঠেকাতে রাশিয়ার গোপন তৎপরতার অভিযোগ

ভারতে না খেললে বাংলাদেশের বিকল্প নেবে আইসিসি

অনলাইন ডেস্ক
  • আপডেট টাইম : বুধবার, ২১ জানুয়ারী, ২০২৬ ৮:৫৬ পিএম
শেয়ার করুন

ভারতে বিশ্বকাপ খেলবে না বাংলাদেশ—এমন সিদ্ধান্তে বিসিবি অনড় থাকায় সুতোয় ঝুলছে টি-টোয়েন্টি বিশ্বকাপের ভাগ্য। সেই ভাগ্যে ঠিক করতেই আজ ভার্চুয়াল মিটিংয়ের আয়োজন করে আইসিসি।

সেই সভা শেষে সিদ্ধান্ত হয়েছে—বাংলাদেশ ভারতে বিশ্বকাপ না খেললে বিকল্প নেবে আইসিসি। সিদ্ধান্ত জানাতে বাংলাদেশকে এক দিনের আলটিমেটাম দিয়েছে ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা।নিরাপত্তাশঙ্কায় বিসিবি ভারতে দল না পাঠানোর সিদ্ধান্ত নিলে আইসিসি বোর্ডসভায় আজ ভোটাভুটি হয়। তাতে বাংলাদেশের জায়গায় বিকল্প দল নেওয়ার সিদ্ধান্ত হয়েছে। তার আগে বাংলাদেশ সরকারের সঙ্গে আলোচনা করে চূড়ান্ত সিদ্ধান্ত জানাতে বলা হয়েছে বিসিবিকে।

সে জন্যই বিসিবিকে এক দিন সময় দিয়েছে আইসিসি।

সূত্রের বরাতে এমনটা জানিয়েছে ক্রিকইনফো। বিকল্প দলটি হতে পারে স্কটল্যান্ড। র‌্যাংকিংয়ের ভিত্তিতে তারাই অন্যদের থেকে এগিয়ে।
বিসিবির ভেন্যু পরিবর্তনের প্রস্তাবে ভোটাভুটি শুরু সভার অধিকাংশ প্রতিনিধিই বিসিবির বিপক্ষে ভোট দেয়।

পাকিস্তান বাদে বাকি সব বোর্ডের প্রতিনিধি বাংলাদেশের পরিবর্তে স্কটল্যান্ডকে বিশ্বকাপের মূল মঞ্চে দেখার ভোট দেয়। সভায় ১৫ জন ডিরেক্টর উপস্থিত ছিল।
পরে আইসিসি বিসিবিকে জানিয়ে দেয়, আগামী এক দিনের মধ্যেই বাংলাদেশকে চূড়ান্ত সিদ্ধান্ত জানাতে হবে। বাংলাদেশ সরকারের সঙ্গে আলোচনার পর যদি ভারতে যাওয়ার সিদ্ধান্ত নেয় বিসিবি তাহলেই বিশ্বকাপে দেখা যাবে লিটন দাস-মুস্তাফিজুর রহমানদের। অন্যথা, সংক্ষিপ্ত সংস্করণের দশম আসরে দর্শক হতে হবে বাংলাদেশকে।

এই বিভাগের আরো খবর