1. ajkerkagojbd22@gmail.com : Ajker Jagoj : Ajker kagoj
  2. asikkhancoc085021@gmail.com : asikengg :
  3. minniakter1@gmail.com : minni akter : minni akter
ভারত বন্ধু, তবে শতভাগ মিত্র নয় : মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও - আজকের কাগজ
মঙ্গলবার, ০২ জুন ২০২৬, ০২:৩৩ অপরাহ্ন
শিরোনাম:
ইসরাইলের আয়রন ডোম ধ্বংস করল হিজবুল্লাহ শ্বশুরবাড়ি যাওয়ার পথে এমপি আমির হামজার পরিবারের ওপর হামলার অভিযোগ, আহত ২ খুরশীদ আলমকে ইসলামী ব্যাংকের চেয়ারম্যান পদ থেকে সরানো হচ্ছে না: বাংলাদেশ ব্যাংক ভোলায় পারিবারিক কবরস্থানে দাফন করা হবে তোফায়েল আহমেদকে যুক্তরাষ্ট্রের সঙ্গে শান্তি আলোচনা স্থগিত করছে ইরান হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু, মোট মৃত্যু ৫৮৮ সাংবাদিকদের দায়িত্ব পালনে বাধা মোকাবিলায় সরকারের ‘জিরো টলারেন্স’: তথ্যমন্ত্রী হিলিতে ৩ থানার ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি সুজন গ্রেফতার চরফ্যাশনে হত্যা চেষ্টায় হামলায় নারীসহ আহত-৫ কুমিল্লা বিজিবির অভিযানে ১ কোটি ১৩লক্ষ টাকা মুল্যের মাদক ও চোরা চালানিপণ্য জব্দ

ভারত বন্ধু, তবে শতভাগ মিত্র নয় : মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও

অনলাইন ডেস্ক
  • আপডেট টাইম : শুক্রবার, ১ আগস্ট, ২০২৫ ১:২৮ পিএম
শেয়ার করুন

বন্ধুত্ব থাকলেও আন্তর্জাতিক বাণিজ্যে এখন পর্যন্ত ভারত যুক্তরাষ্ট্রের শতভাগ মিত্র হয়ে উঠতে পারেনি বলে মন্তব্য করেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। গতকালবৃহস্পতিবার মার্কিন সংবাদমাধ্যম ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে এ মন্তব্য করেন তিনি। তিনি বলেন, ‘দেখুন, বৈশ্বিক বাণিজ্যের ক্ষেত্রে ভারত আমাদের বন্ধু, কৌশলগত অংশীদার। কিন্তু এই মিত্রতা এখন পর্যন্ত শতভাগ পর্যায়ে পৌঁছায়নি।’

গত বুধবার ট্রাম্প ভারতের ওপর ২৫ শতাংশ রপ্তানি শুল্ক আরোপ করেন ট্রাম্প।  বছরের পর বছর ধরে রাশিয়ার কাছ থেকে হ্রাসকৃত মূল্যে তেল কেনায় ভারতের প্রতি প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ‘অখুশি’ কি না— এমন এক প্রশ্নের জবাবে রুবিও বলেন, ‘যুক্তরাষ্ট্র-ভারতের মিত্রতা এখন পর্যন্ত শতভাগ পর্যায়ে পৌঁছায়নি।’

কারণ হিসেবে রুবিও বলেছেন, ‘মিত্র’ ভারতের অনেক কর্মকাণ্ড ও ব্যাবসায়িক নীতি যুক্তরাষ্ট্রের ‘জ্বালা-যন্ত্রণা’র কারণ হয়ে ওঠে।  তিনি বলেন, ‘ভারত বড় দেশ এবং অন্যান্য অনেক দেশের তুলনায় তেল, গ্যাস, কয়লা ও অন্যান্য জ্বালানির চাহিদা স্বাভাবিকভাবেই অনেক বেশি। আন্তর্জাতিক বাজার থেকে প্রচলিত মূল্যে জ্বালানি কিনে সেই চাহিদা মেটানোর মতো সক্ষমতাও ভারতের আছে। কিন্তু ভারত তা করছে না। আন্তর্জাতিক বাজারে অন্যান্য বিক্রেতারা সহজলভ্য হওয়া সত্ত্বেও ভারত শুধু রাশিয়ার কাছ থেকে তেল কিনছে।

এই বিভাগের আরো খবর