1. ajkerkagojbd22@gmail.com : Ajker Jagoj : Ajker kagoj
  2. asikkhancoc085021@gmail.com : asikengg :
  3. minniakter1@gmail.com : minni akter : minni akter
ভূঞাপুরে নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাক বসত ঘরে, চাপা পড়ে এক ঘুমন্ত নারীর মৃত্যু - আজকের কাগজ
শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ১২:৩৫ অপরাহ্ন

ভূঞাপুরে নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাক বসত ঘরে, চাপা পড়ে এক ঘুমন্ত নারীর মৃত্যু

খায়রুল খন্দকার, টাঙ্গাইল
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২৪ এপ্রিল, ২০২৫ ১১:১৫ এএম
শেয়ার করুন

টাঙ্গাইলের ভূঞাপুরে ঢাকা-টাঙ্গাইল-তারাকান্দি আঞ্চলিক মহাসড়কে পাথর বোঝাই একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে বসত ঘরের উপর উঠে পড়লে চাপা পড়ে ওমেছা(৫৫) নামক এক গৃহকর্মীর মৃত্যু হয়।

বৃহস্পতিবার (২৪ এপ্রিল) ভোরে উপজেলার পৌর এলাকার টেপিবাড়ি নামক স্থানে এই দুর্টঘনা ঘটে।

খবর পেয়ে ঘটনা স্থলে ভূঞাপুর ফায়ার সার্ভিসের একটি দল দেড় ঘন্টা চেষ্টা চালিয়ে তাকে মৃত অবস্থায় উদ্ধার করে।

স্থানীয়রা জানায়, সিলেট থেকে পাথর বোঝাই একটি ট্রাক তারাকান্দির উদ্দেশ্য যাচ্ছিলো। এখানে এসে ড্রাইভার ঘুমিয়ে যাওয়ায় রাস্তার পাশে কদ্দুস মিয়ার বাড়িতে  পড়ে উল্টে যায়। এসময় কদ্দুস মিয়া নামাজ পড়তে মসজিদে গিয়েছিল তার স্ত্রী ওমেছা বেগম সেহরি খেয়ে নামাজ পড়ে ঘুমিয়ে পড়ে। পরিবার ও স্থানীয়রা জানান, ফজরের নামাজ আদায় করে রমেচা বেগম ঘুমিয়ে পড়েন এবং তার স্বামী কদ্দুস নামাজ পড়তে মসজিদে চলে যান। এরমধ্যেই হঠাৎ জামালপুরগামী পাথরবোঝাই এক ট্রাক বাড়িতে ঢুকে গেলে ওই নারীর ঘুমন্ত অবস্থায় তার মৃত্যু হয়। এসময় স্থানীয়রা ট্রাক চালককে আটকে রাখে। খবর পেয়ে ভূঞাপুর ফায়ার সার্ভিস ও পুলিশ এসে নিহতের মরদেহ উদ্ধার করে।

উপজেলা ফায়ার সার্ভিসের টিম লিডার মোঃ স্বপন মিয়া জানান, খবর পেয়ে ঘটনা স্থলে এসে দেড় ঘন্টা চেষ্টা করে মৃতদেহটি ট্রাকের নিচ থেকে উদ্ধার করা হয়।ভূঞাপুর থানা অফিসার ইনচার্জ এ কে এম রেজাউল করিম জানান, দুর্ঘটনা স্থল থেকে মৃতদেহ উদ্ধার করে আইনগত ব্যবস্থা গ্রহন করা হয়।

এই বিভাগের আরো খবর