1. ajkerkagojbd22@gmail.com : Ajker Jagoj : Ajker kagoj
  2. asikkhancoc085021@gmail.com : asikengg :
  3. minniakter1@gmail.com : minni akter : minni akter
ভোটের পরিস্থিতি পর্যবেক্ষণে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস - আজকের কাগজ
শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ০১:৪১ অপরাহ্ন
শিরোনাম:
দেশে আসছে পেপ্যাল, ২ লাখ ফ্রিল্যান্সার পাবেন পরিচয়পত্র : প্রধানমন্ত্রী নৌ অবরোধ তুলে নিলে ইরানের সঙ্গে চুক্তি সম্ভব হবে না: ট্রাম্প অন্তর্বর্তী সরকারের সময় হামের টিকা আমদানি করা হয়নি: প্রধানমন্ত্রী আলোচনায় বসতে যুক্তরাষ্ট্রকে যে শর্ত ইরানের শ্বশুরবাড়িতে ঠাঁই না পেয়ে দুই সন্তান নিয়ে স্বামীর কবরের পাশে আশ্রয় নিলেন স্ত্রী ‎ক্লাস পরিক্ষা বন্ধ করে শিক্ষকদের আন্দোলন,ক্ষোভ ও হতাশায় ববির শিক্ষার্থীরা হিলিতে নতুন কুঁড়ি স্পোর্টস-২৬ উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত মুন্সীগঞ্জে শ্রীনগরে সিএনজি-পিকআপ সংঘর্ষে অন্তঃসত্ত্বা নারীসহ আহত ৭ কুড়িগ্রামে ট্রলিচাপায় শিশুর মৃত্যু চলমান আন্দোলন নিয়ে ববি শিক্ষকদের মধ্যে মতভেদ, স্বাক্ষর ব্যবহার নিয়ে নিজস্ব ফেসবুক গ্রুপে প্রতিবাদ

ভোটের পরিস্থিতি পর্যবেক্ষণে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস

অনলাইন ডেস্ক
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী, ২০২৬ ৩:৩৪ পিএম
শেয়ার করুন

সারা দেশে ত্রয়োদশ জাতীয় নির্বাচনের ভোটগ্রহণ কার্যক্রমের সার্বিক পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করেছেন প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকালে নিজ নির্বাচনী এলাকা ঢাকা-১৭ আসনের গুলশান মডেল হাইস্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে ভোট প্রদান করার পর তিনি রাজধানীতে আইনশৃঙ্খলা ও ভোট পরিস্থিতি পর্যবেক্ষণে একাধিক কেন্দ্র পরিদর্শন করেন।
বৃহস্পতিবার সকাল ১০টা ২১ মিনিটে তিনি ভোটাধিকার প্রয়োগ করেন। ভোট প্রদান শেষে সংক্ষিপ্ত সময়ের জন্য তিনি নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে কথা বলেন এবং ভোটগ্রহণ প্রক্রিয়া সম্পর্কে খোঁজখবর নেন। এ সময় কেন্দ্রের পরিবেশ শান্তিপূর্ণ ছিল এবং ভোটারদের উপস্থিতি লক্ষ্য করা যায়।

এরপর প্রধান উপদেষ্টা পুলিশ সদর দফতরে স্থাপিত কেন্দ্রীয় নিয়ন্ত্রণ কক্ষ পরিদর্শন করেন। সেখান থেকে দেশের বিভিন্ন জেলা ও উপজেলার ভোটকেন্দ্রের লাইভ ভিডিও ফিড এবং তাৎক্ষণিক প্রতিবেদন পর্যবেক্ষণ করা হয়। নিয়ন্ত্রণ কক্ষে স্থাপিত মনিটরিং ব্যবস্থার মাধ্যমে মাঠপর্যায়ের আইনশৃঙ্খলা পরিস্থিতি, ভোটার উপস্থিতি এবং সম্ভাব্য ঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলোর অবস্থা সরাসরি পর্যালোচনা করেন তিনি।

এ সময় তার সঙ্গে উপস্থিত ছিলেন স্বরাষ্ট্র উপদেষ্টা মো. জাহাঙ্গীর আলম চৌধুরী এবং বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলম। তারা সংশ্লিষ্ট জেলা প্রশাসন, পুলিশ সুপার এবং অন্যান্য নিরাপত্তা সংস্থার কর্মকর্তাদের সঙ্গে ভার্চুয়াল যোগাযোগের মাধ্যমে বিভিন্ন এলাকার পরিস্থিতি সম্পর্কে আপডেট নেন। কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেছে কিনা বা আইনশৃঙ্খলা পরিস্থিতিতে কোনো চ্যালেঞ্জ রয়েছে কিনা এসব বিষয়েও খোঁজ নেয়া হয়।

সংশ্লিষ্ট সূত্র জানায়, নির্বাচনকে কেন্দ্র করে সারাদেশে আইনশৃঙ্খলা বাহিনীর বিপুলসংখ্যক সদস্য মোতায়েন রয়েছে। ঝুঁকিপূর্ণ ও গুরুত্বপূর্ণ কেন্দ্রগুলোতে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। নিয়ন্ত্রণ কক্ষ থেকে সার্বক্ষণিকভাবে পরিস্থিতি মনিটরিং করা হচ্ছে এবং প্রয়োজন অনুযায়ী তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়ার নির্দেশনা দেওয়া হচ্ছে।

পরে প্রধান উপদেষ্টা রাষ্ট্রীয় অতিথিভবন যমুনায় স্থাপিত অস্থায়ী পর্যবেক্ষণ কক্ষ থেকেও ভোটের সার্বিক পরিস্থিতি পর্যালোচনা করেন। সেখানে নির্বাচন সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তাদের কাছ থেকে ভোটার উপস্থিতির হার, বিভিন্ন অঞ্চলের পরিস্থিতি এবং সম্ভাব্য অনিয়ম সংক্রান্ত তথ্যের ওপর বিস্তারিত ব্রিফিং গ্রহণ করেন তিনি।

উপস্থিত কর্মকর্তারা জানান, অধিকাংশ এলাকায় শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ চলছে এবং ভোটারদের মধ্যে উৎসাহ লক্ষ্য করা গেছে। কোথাও কোনো বিচ্ছিন্ন ঘটনার খবর পাওয়া গেলে তা দ্রুত নিয়ন্ত্রণে আনা হচ্ছে। নির্বাচন সুষ্ঠু ও অবাধ রাখতে প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনী সমন্বিতভাবে কাজ করছে।

প্রধান উপদেষ্টা সংশ্লিষ্ট সবাইকে দায়িত্বশীলতার সঙ্গে কাজ করার নির্দেশ দেন এবং ভোটারদের নির্বিঘ্নে ভোটাধিকার প্রয়োগ নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন। তিনি বলেন, একটি গ্রহণযোগ্য ও বিশ্বাসযোগ্য নির্বাচন আয়োজন করা রাষ্ট্রের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। সবার সম্মিলিত প্রচেষ্টায় নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন হবে বলে তিনি আশা প্রকাশ করেন।

এই বিভাগের আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *