1. ajkerkagojbd22@gmail.com : Ajker Jagoj : Ajker kagoj
  2. asikkhancoc085021@gmail.com : asikengg :
  3. minniakter1@gmail.com : minni akter : minni akter
ভোটে উপস্থিতি ছাড়াবে ৫৫ শতাংশ, হতে পারে বিচ্ছিন্ন সহিংসতা: পররাষ্ট্র উপদেষ্টা - আজকের কাগজ
রবিবার, ২৬ এপ্রিল ২০২৬, ০৭:২৯ অপরাহ্ন
শিরোনাম:
ক্যাশলেস ক্যাম্পাস দাবির প্রায় দেড় বছর: রুয়েটে পেমেন্ট অটোমেশন বাস্তবায়নে ধীরগতি নওগাঁয় বিএনপি নেতার বিরুদ্ধে কৃষি প্রণোদনার সার নিয়ে অপপ্রচার ৮ তলা ভবন থেকে ফেলে শিক্ষার্থী হত্যার ঘটনায় প্রধান আসামি গ্রেপ্তার মেরিন ড্রাইভ সড়কে টেকনাফের হ্নীলার তিন নারী ইয়াবাসহ আটক প্রতারক চক্রের ফাঁদ থেকে উদ্ধার হলো নিখোঁজ হওয়া এক কিশোর নারী আসন: এবার ৮৮ শতাংশ প্রার্থী উচ্চশিক্ষিত, স্বশিক্ষিত দু’জন দূরপাল্লার বাসের নতুন ভাড়ার তালিকা প্রকাশ, কোন রুটে কত ভাড়া? গুরুত্বপূর্ণ স্থাপনায় হামলার শঙ্কা, নিরাপত্তা জোরদারের নির্দেশ প্রধানমন্ত্রী শেহবাজ শরিফের সঙ্গে বৈঠক করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী: ডন ১৩ কোটি টাকা আত্মসাৎ, চিত্রনায়িকা পূজা চেরির বাবা কারাগারে

ভোটে উপস্থিতি ছাড়াবে ৫৫ শতাংশ, হতে পারে বিচ্ছিন্ন সহিংসতা: পররাষ্ট্র উপদেষ্টা

অনলাইন ডেস্ক
  • আপডেট টাইম : রবিবার, ১ ফেব্রুয়ারী, ২০২৬ ৯:২৭ পিএম
শেয়ার করুন

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিক্ষিপ্ত বা বিচ্ছিন্ন সহিংসতা হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন।

রোববার (১ ফেব্রুয়ারি) মিডিয়া রিসোর্স ডেভেলপমেন্ট ইনিশিয়েটিভ (এমআরডিআই) ও ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্টস অ্যাসোসিয়েশন বাংলাদেশ (ডিকাব) আয়োজিত এক প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠানে এমন আশঙ্কা প্রকাশ করেন তিনি।

পররাষ্ট্র উপদেষ্টা বলেন, আসছে জাতীয় নির্বাচনে বিক্ষিপ্ত বা বিচ্ছিন্ন সহিংসতা হতে পারে। কিন্তু তারপরও বাংলাদেশের মানুষ শান্তিপূর্ণ নির্বাচনের প্রত্যাশা করছে।

তিনি বলেন, ‘৯১ থেকে এখন পর্যন্ত সব নির্বাচনেই সহিংসতা ছিল। তবে এবারের নির্বাচনে জনগণের প্রত্যাশা পূরণ হবে বলেও আশা প্রকাশ করেন তিনি। এজন্য সাংবাদিকদের যথেষ্ট দায়িত্ব আছে এবং সাংবাদিকদের নিরাপত্তাও খুব জরুরি বলেও উল্লেখ করেন তিনি।

‘৯১ এর প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচনের উদাহরণ টেনে পররাষ্ট্র উপদেষ্টা বলেন, সেই নির্বাচনে ৫৫ শতাংশ ভোট পড়েছিল। আমার বিশ্বাস, ১২ তারিখের নির্বাচনে সেটা ছাড়িয়ে যাবে।

এদিন অনুষ্ঠানে বক্তব্যকালে জাতিসংঘের উন্নয়ন সংস্থার প্রতিনিধি বলেন, নিরাপদ নির্বাচনের স্বার্থে সাংবাদিকদের নিরাপত্তা খুবই জরুরি। বিশেষ করে ডিজিটাল স্পেসে নারী প্রার্থী ও সাংবাদিকদের নিরাপত্তার ওপর জোর দেন তিনি।

এই বিভাগের আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *