1. ajkerkagojbd22@gmail.com : Ajker Jagoj : Ajker kagoj
  2. asikkhancoc085021@gmail.com : asikengg :
  3. minniakter1@gmail.com : minni akter : minni akter
ভয়াবহ ভূমিকম্প নেপালে, ৬ জনের মৃত্যু - আজকের কাগজ
সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ১২:১৯ অপরাহ্ন
শিরোনাম:
৮ শ্রেণির মানুষ ফ্যামিলি কার্ড পাবেন না ভুয়া মুক্তিযোদ্ধা সনদে চাকরি নেওয়া ব্যক্তিদের তথ্য চেয়েছে সরকার কটিয়াদীতে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় একই পরিবারের তিনজন নিহত ও চারজন আহত ৭ হাজার টাকা কমেছে, যে দামে বিক্রি হচ্ছে স্বর্ণ দিল্লিতে আওয়ামী লীগ সংশ্লিষ্টদের সেমিনারের চেষ্টা, মিলল না অনুমতি সাগর-রুনি হত্যাকাণ্ডে এক ব্যক্তির সম্পৃক্ততা পাওয়া গেছে: চিফ প্রসিকিউটর অভিনয়ে আর ফিরবেন না পপি ছিনতাইয়ের কবলে শিক্ষিকা নিহত : গ্রেপ্তার দুই আসামিকে নিয়ে যা জানাল র‍্যাব মক্কা চুক্তিতে বাংলাদেশ ইতিবাচকভাবে এগোচ্ছে : পররাষ্ট্র প্রতিমন্ত্রী গুদামের সিন্ডিকেট ভেঙে দিতে সরকার কাজ করছে: খাদ্যমন্ত্রী

ভয়াবহ ভূমিকম্প নেপালে, ৬ জনের মৃত্যু

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বুধবার, ৯ নভেম্বর, ২০২২ ৪:০৯ এএম
শেয়ার করুন

নেপালে ভয়াবহ ভূমিকম্প অনুভূত হয়েছে। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৬ দশমিক ৬। গতকাল মঙ্গলবার স্থানীয় সময় দিবাগত রাত ২টারয় ভূমিকম্পটি আঘাত হানে।

এতে অন্তত ৬ জনের মৃত্যু হয়েছে বলে এনডিটিভির খবরে বলা হয়েছে। কম্পন অনুভূত হয়েছে ভারতের উত্তরাঞ্চলেও।

এনডিটিভির প্রতিবেদন অনুযায়ী, যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা-ইউএসজিএস জানিয়েছে, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল দিপায়ল শহরের কাছে ভূপৃষ্ঠ থেকে ১৫ কিলোমিটার গভীরে।

রাজধানী কাঠমান্ডু থেকে ৩৪০ কিলোমিটার পশ্চিমে অবস্থিত দিপায়ল শহর। তবে নেপালে আঘাত হানা ভূমিকম্পটি ৬ দশমিক ৩ মাত্রার ছিল বলে জানিয়েছে ভারতের ভূমিকম্প-বিষয়ক দপ্তর।

সামাজিক যোগাযোগের মাধ্যমে ছড়িয়ে পড়া কয়েকটি ভিডিওতে দেখা গেছে, কম্পন টের পাওয়া গেছে দিল্লিতেও। এ সময় আতঙ্কিত হয়ে পড়েন সেখানের বাসিন্দারা।

এদিকে মঙ্গলবার রাত ৯টার দিকে নেপালের পশ্চিমাঞ্চলে আরও একটি ভূমিকম্প আঘাত হানে বলে জানিয়েছে ইউএসজিএস। ওই ভূমিকম্পের মাত্রা ছিল ৪ দশমিক ৮, উৎপত্তিস্থল ভূপৃষ্ঠ থেকে ১০ কিলোমিটার গভীরে।

এই বিভাগের আরো খবর