1. ajkerkagojbd22@gmail.com : Ajker Jagoj : Ajker kagoj
  2. asikkhancoc085021@gmail.com : asikengg :
  3. minniakter1@gmail.com : minni akter : minni akter
মঙ্গলবার ঢাকায় আসছেন যুক্তরাষ্ট্রের পল কাপুর - আজকের কাগজ
বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ০২:২১ পূর্বাহ্ন
শিরোনাম:

মঙ্গলবার ঢাকায় আসছেন যুক্তরাষ্ট্রের পল কাপুর

অনলাইন ডেস্ক
  • আপডেট টাইম : সোমবার, ২ মার্চ, ২০২৬ ৯:২৪ পিএম
শেয়ার করুন

দুই দিনের সফরে আগামীকাল (মঙ্গলবার) ঢাকায় আসছেন যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্টের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক ব্যুরোর অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি এস. পল কাপুর। সোমবার (২ মার্চ) ঢাকায় অবস্থিত যুক্তরাষ্ট্রের দূতাবাস থেকে এ তথ্য জানানো হয়।

মার্কিন দূতাবাসের মুখপাত্র পূর্ণিমা রাইয়ের পক্ষ হতে পাঠানো এক বার্তায় বলা হয়, যুক্তরাষ্ট্র ও বাংলাদেশের কৌশলগত সম্পর্ক আরও জোরদার করাই এ সফরের লক্ষ্য।

ওই বার্তায় আরও বলা হয়, সফরকালে পল কাপুর নতুন সরকারের বিভিন্ন কর্মকর্তা এবং ব্যবসায়ী নেতাদের সঙ্গে বৈঠক করবেন। বৈঠকে দ্বিপাক্ষিক বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণ, নিরাপত্তা সহযোগিতা বৃদ্ধি এবং ইন্দো-প্যাসিফিক অঞ্চলে অভিন্ন স্বার্থ এগিয়ে নেওয়ার বিষয়গুলো নিয়ে আলোচনা হবে।

এই বিভাগের আরো খবর