1. ajkerkagojbd22@gmail.com : Ajker Jagoj : Ajker kagoj
  2. asikkhancoc085021@gmail.com : asikengg :
  3. minniakter1@gmail.com : minni akter : minni akter
মধ্যপ্রাচ্যে যুদ্ধ শুরুর পর কোন দেশে কত মানুষ নিহত হয়েছেন? - আজকের কাগজ
বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ০৬:১৯ পূর্বাহ্ন
শিরোনাম:
দেশে আসছে পেপ্যাল, ২ লাখ ফ্রিল্যান্সার পাবেন পরিচয়পত্র : প্রধানমন্ত্রী নৌ অবরোধ তুলে নিলে ইরানের সঙ্গে চুক্তি সম্ভব হবে না: ট্রাম্প অন্তর্বর্তী সরকারের সময় হামের টিকা আমদানি করা হয়নি: প্রধানমন্ত্রী আলোচনায় বসতে যুক্তরাষ্ট্রকে যে শর্ত ইরানের শ্বশুরবাড়িতে ঠাঁই না পেয়ে দুই সন্তান নিয়ে স্বামীর কবরের পাশে আশ্রয় নিলেন স্ত্রী ‎ক্লাস পরিক্ষা বন্ধ করে শিক্ষকদের আন্দোলন,ক্ষোভ ও হতাশায় ববির শিক্ষার্থীরা হিলিতে নতুন কুঁড়ি স্পোর্টস-২৬ উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত মুন্সীগঞ্জে শ্রীনগরে সিএনজি-পিকআপ সংঘর্ষে অন্তঃসত্ত্বা নারীসহ আহত ৭ কুড়িগ্রামে ট্রলিচাপায় শিশুর মৃত্যু চলমান আন্দোলন নিয়ে ববি শিক্ষকদের মধ্যে মতভেদ, স্বাক্ষর ব্যবহার নিয়ে নিজস্ব ফেসবুক গ্রুপে প্রতিবাদ

মধ্যপ্রাচ্যে যুদ্ধ শুরুর পর কোন দেশে কত মানুষ নিহত হয়েছেন?

আন্তর্জাতিক ডেস্ক
  • আপডেট টাইম : রবিবার, ৮ মার্চ, ২০২৬ ১১:২০ পিএম
শেয়ার করুন

ইরানের সাথে যুদ্ধ শুরুর পর থেকে কত মানুষ নিহত বা আহত হয়েছে সে সম্পর্কে সবসময় সর্বশেষ তথ্য সাংবাদিকদের পক্ষে পাওয়া সম্ভব হয় না। তবে সরকারি কর্মকর্তা ও কর্তৃপক্ষের বিবৃতি থেকে কিছুটা ধারণা পাওয়া যায়।

ইরান : জাতিসংঘে ইরানের রাষ্ট্রদূত আমির সাঈদ ইরাভানি শুক্রবার বলেছেন, যুদ্ধ শুরুর পর থেকে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলায় ১ হাজার ৩৩২ জন বেসামরিক লোক নিহত হয়েছেন।

লেবানন : দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে রবিবার পর্যন্ত ৩৯৪ জন নিহত হয়েছেন, যার মধ্যে ৮৩ জন শিশু এবং ৪২ জন নারী।

ইসরায়েল : জরুরি সেবা সংস্থা এমডিএ জানিয়েছে, ইরানের বিরুদ্ধে তাদের অভিযানের শুরু থেকে এখন পর্যন্ত ১০ জন নিহত হয়েছে। দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় বলেছে, স্থানীয় সময় সকাল ০৭:০০টা পর্যন্ত ২৮ ফেব্রুয়ারি থেকে ১,৯২৯ জন আহত হয়ে হাসপাতালে নেওয়া হয়েছে, যদিও তাদের সবাই ক্ষেপণাস্ত্র হামলার কারণে চিকিৎসা নিচ্ছেন না বলে উল্লেখ করছে তারা।

যুক্তরাষ্ট্র : গত রবিবার কুয়েতে একটি মার্কিন ঘাঁটিতে ইরানের ড্রোন হামলায় ছয়জন মার্কিন সেনা নিহত হয়েছে বলে পেন্টাগন জানিয়েছে।

সংযুক্ত আরব আমিরাত : দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় চারজন নিহত হওয়ার কথা জানিয়েছে।

কুয়েত : কুয়েতের স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, দুইজন সামরিক সদস্য এবং দুইজন সীমান্তরক্ষী নিহত হয়েছেন। এছাড়া অস্ত্র ঠেকানোর সময় ছিটকে আসা ধাতব টুকরোর আঘাতে একটি মেয়েও নিহত হয়েছে বলে স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে।

বাহরাইন : দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে গত সপ্তাহে ধ্বংসাবশেষের আঘাতে একজন শ্রমিক নিহত হয়েছেন।

যদিও সংখ্যাগুলো বিবিসি নিজস্বভাবে যাচাই করতে পারেনি।

এই বিভাগের আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *