1. ajkerkagojbd22@gmail.com : Ajker Jagoj : Ajker kagoj
  2. asikkhancoc085021@gmail.com : asikengg :
  3. minniakter1@gmail.com : minni akter : minni akter
মাদকের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে সামাজিক সচেতনতা অপরিহার্য,পুলিশ সুপার - আজকের কাগজ
বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০৩:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম:
আমরাই যেচে সর্বনাশ ডেকে এনেছিলাম: টিপাইমুখ বাঁধ নিয়ে সংসদে স্পিকার এবার লোহিত সাগরে সামরিক অবস্থান নেওয়ার হুঁশিয়ারি ইরানের ইরানকে অস্ত্র না দিতে শি জিনপিংকে চিঠি পাঠালেন ট্রাম্প হঠাৎ কমলো স্বর্ণের দাম বার কাউন্সিলে নির্বাচন করতে হাইকোর্টে রিট ব্যারিস্টার সুমনের দুই মাসে ‘ট্র্যাপে ফেলে’ মিরপুরে ১৩ ধর্ষণ, অভিযুক্ত রাব্বি গ্রেপ্তার নাগরিকদের ‘ই-হেলথ কার্ড’ দেওয়ার উদ্যোগ লাল মুক্তিবার্তা ও ভারতীয় তালিকা থেকে ৬৪৭৬ ‘ভুয়া’ মুক্তিযোদ্ধা বাদ কৃত্রিম বুদ্ধিমত্তা এখন প্রযুক্তিগত পরিবর্তনের মূল চালিকাশক্তি: ক্রীড়া প্রতিমন্ত্রী ইস্টার্ন রিফাইনারি ‘লো-ফিডে’ চালু, সরবরাহ ব্যবস্থায় প্রভাব পড়বে না: জ্বালানি মন্ত্রণালয়

মাদকের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে সামাজিক সচেতনতা অপরিহার্য,পুলিশ সুপার

সাদুল্লাপুর (গাইবান্ধা) প্রতিনিধি
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬ ৭:৫৬ পিএম
শেয়ার করুন

গাইবান্ধা জেলাকে মাদকমুক্ত গড়ার আহবান জানিয়ে পুলিশ সুপার মো: জসিম উদ্দিন বলেছেন,বর্তমান সময়ে মাদকের ভয়াবহতা ক্রমান্বয়ে বেড়ে এখন তা মরণব্যাধি আকারে রূপ নিয়েছে।
এর ভয়াবহ কড়াল গ্রাস থেকে যুব সমাজকে রক্ষা করতে হলে সকলকে সচেতন হতে হবে।
এমতবস্থায় আইনশৃঙ্খলা রক্ষাকারী সংস্থার পাশাপাশি সমাজের দায়িত্বশীল সচেতন ব্যক্তিবর্গের সক্রিয় ভুমিকায় এটি নির্মূল করা সম্ভব।

“মাদককে না বলি,,সুন্দর জীবন গড়ে তুলি” এই প্রতিপাদ্য কে সামনে নিয়ে গত বুধবার বিকেলে গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার খামার দশলিয়া আদর্শ উচ্চ বিদ্যালয়ের আয়োজনে “শিক্ষাঙ্গনে মাদক দ্রব্যের ক্ষতিকর প্রভাব আমাদের করণীয়” শীর্ষক এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

পুলিশ সুপার বলেন,মাদকের বিস্তারে স্কুল কলেজগামী উঠতি বয়সের কিশোর যুবকরা অধিকতর ঝুঁকে পড়ছে।এপরিস্থিতি থেকে পরিত্রান পেতে হলে সামাজিক সচেতনতা একান্ত অপরিহার্য।বিশেষ করে স্থানীয় জনপ্রতিনিধি,রাজনৈতিক দলের নেতৃবৃন্দ,শিক্ষক ও সচেতন অ়ভিভাবকদের অগ্রনী ভুমিকা পালন করতে হবে।
তবে মাদকের বিষদাঁত ভেংগে দিতে আইনশৃঙ্খলারক্ষাকারী বাহিনী কঠোর অবস্থানে রয়েছে।এরসাথে জড়িতদের গ্রেপ্তারে প্রতিনিয়ত পুলিশী অভিযান চলমান আছে।

খামার দশলিয়া আদর্শ উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মিজানুর রহমান পাটোয়ারীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন,সাদুল্লাপুর থানার অফিসার ইনচার্জ(ওসি) একেএম হাবিবুল ইসলাম,জেলা বিএনপির অন্যতম সদস্য রকিল মন্ডল,নলডাঙ্গা ইউনিয়ন বিএনপির সভাপতি রেজাউন্নবী লেবু ও নলডাঙ্গা ইউনিয়ন জামায়াতে ইসলামীর সভাপতি আলহাজ্ব আলআমিন।

ওই বিদ্যালয়ের সহকারী শিক্ষক পলাশ চন্দ্রের সঞ্চালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন,নলডাঙ্গা ইউনিয়ন জিয়া পরিষদের আহবায়ক মোখলেছুর রহমান ও শিক্ষক আব্দুর রাজ্জাক।
এছাড়া অনুষ্ঠানে মাদক বিরোধী বক্তব্য রাখেন, খামার দশলিয়া আদর্শ উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির কোমলমতি শিক্ষার্থী সাথী আকতার।

প্রধান অতিথি পুলিশ সুপার আরো বলেন,মাদকের বিষাক্ত ছোঁয়ায় সমাজ ব্যবস্থা আজ অনেকটাই কলুষিত হয়ে পড়ছে। এমন পরিস্থিতিতে অনেক মেধাবী শিক্ষার্থী ও কিশোর যুবকেরা নিজেরাই তাদের আগামীদিনের সোনালী সুন্দর উজ্জ্বল ভবিস্যত ধ্বংস করে বিপদগামী হয়ে পড়ছে।

তাই মাদক প্রতিরোধ ও চিরতরে নির্মূলে সকলের দায়িত্বশীল ভুমিকায় মরণনেশা থেকে আপনার সন্তানদের রক্ষা করা যেতে পারে।

এরআগে খামার দশলিয়া আদর্শ উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা প্রধান অতিথি ও বিশেষ অতিথিগণকে ফুলেল শুভেচ্ছা জানায়।এরপর প্রধান অতিথি ও বিশেষ অতিথিবৃন্দ ওই বিদ্যালয়ের মেধাবী ও বৃত্তিপ্রাপ্ত ১২ শিক্ষার্থীর হাতে ক্রেস্ট তুলে দেন।এসময় উপস্থিত ছিলেন,নেতৃস্থানীয় রাজনৈতিক নেতৃ্ৃবৃন্দ, অভিভাবক,শিক্ষার্থী ও এ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

এই বিভাগের আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *