1. ajkerkagojbd22@gmail.com : Ajker Jagoj : Ajker kagoj
  2. asikkhancoc085021@gmail.com : asikengg :
  3. minniakter1@gmail.com : minni akter : minni akter
মাদক কারবারিদের হামলায় আহত দেশ টিভির দুই সংবাদকর্মী - আজকের কাগজ
শনিবার, ২৩ মে ২০২৬, ০১:৫২ পূর্বাহ্ন
শিরোনাম:
মুন্সীগঞ্জের পূর্ব দেওয়ভোগে পুকুরে ডুবে দুই ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীর মৃত্যু শার্শায় পুত্রবধূকে ধর্ষণের অভিযোগে শ্বশুর গ্রেপ্তার পরিচ্ছন্নতাকর্মীদের প্রধানমন্ত্রীর ঈদ উপহার ২০২৬ বিশ্বকাপে আসছে বড় ৪ নিয়ম হরমুজ প্রণালি নিয়ে মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর ‘প্ল্যান বি’-র ডাক ঝিনাইদহে নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর ডিম নিক্ষেপ, হামলা দপ্তরে গিয়ে অনিয়ম পেলেন প্রতিমন্ত্রী, ১৬ কর্মকর্তা-কর্মচারীকে স্ট্যান্ড রিলিজ রামিসা হত্যার বিচার দাবিতে উলিপুরে মানববন্ধন কটিয়াদীতে প্রবাসীর বাড়ি লুটের ঘটনায় মালামাল সহ আটক দুই রাণীশংকৈলে ভ্যান-মোটরসাইকেল সংঘর্ষে নিহত ১,আহত ৩

মাদক কারবারিদের হামলায় আহত দেশ টিভির দুই সংবাদকর্মী

অনলাইন ডেস্ক
  • আপডেট টাইম : শুক্রবার, ২২ মে, ২০২৬ ৭:৪৪ পিএম
শেয়ার করুন

সাভারের আইচা নোয়াদ্দায় সংবাদ সংগ্রহ করতে গিয়ে মাদক কারবারিদের হামলায় গুরুতর আহত হন দেশ টিভির স্টাফ রিপোর্টার তাইফুর রহমান তুহিন। এসময় প্রতিষ্ঠানটির ক্যামেরা পার্সন মনিরুল হক কাইয়ুমও গুরুতর আহত হয়েছেন।শুক্রবার (২২ মে) দুপুরে মাদক নিয়ে দেশ টিভির এসাইমেন্টে সাভারে গেলে সন্ত্রাসীকর্তৃক এই হামলার ঘটনা ঘটে। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তুহিন ও কাইয়ুমকে উদ্ধার করে। এসময় মাদক সন্ত্রাসীরা ক্যামেরা ও গাড়ী ভাংচুর করে।

প্রত্যাক্ষদর্শীরা জানান, এলাকার চিহ্নিত মাদক কারবারিরা আইচা নোয়াদ্দা এলাকার প্রধান সড়ক থেকে দেশ টিভির রিপোর্টার তাইফুর রহমান তুহিন ও ক্যামেরাম্যান মনিরুল হক কাইয়ুমকে জিম্মি করে তুলে নিয়ে যায়। স্থানীয় একটি গ্যারেজে আটকে রেখে তাদের ওপর দেশিয় অস্ত্র দিয়ে উপর্যুপরি নির্যাতন চালায়। এসময় দেশ টিভির গাড়ী ও ক্যামেরা ভাংচুর করে। ক্যামেরা, মেমোরি কার্ড ও ট্রাইপড নিয়ে যায় মাদক সিন্ডিকেটের সদস্যরা।

এ ঘটনায় পুলিশ ৪ জনকে আটক করেছে। পুলিশি অভিযানে মাদক সিন্ডিকেটের হোতা ও অন্যান্য সদস্যরা পালিয়ে যায়। তাদের ধরতে পুরো এলাকায় অভিযান চালাচ্ছে সাভার থানা পুলিশ।

ঘটনায় বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স এসোসিয়েশন (ক্রাব) তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে। ক্রাব নেতৃবৃন্দ হামলাকারিদের অবিলম্বে গ্রেপ্তার ও দৃষ্ঠান্তমূলক শাস্তির দাবি করেন।

ক্রাব নেতৃবৃন্দ মনে করেন, সাংবাদিকদের উপর এ ধরনের হামলা স্বাধীন সাংবাদিকতার উপর নগ্ন হস্তক্ষেপ। পেশাগত দায়িত্ব পালনে সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিতে আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতা আরও জোরদারের দাবি জানান।

এর আগে, আহত সাংবাদিক তাইফুর রহমান তুহিন ও মনিরুল হক কাইয়মকে সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। এ ঘটনায় মামলায় দায়েরের প্রস্তুতি চলছে বলেও জানিয়েছে পুলিশ।

এই বিভাগের আরো খবর