1. ajkerkagojbd22@gmail.com : Ajker Jagoj : Ajker kagoj
  2. asikkhancoc085021@gmail.com : asikengg :
  3. minniakter1@gmail.com : minni akter : minni akter
মাদারীপুরে ইজিবাইককে বাসের চাপা, নিহত ৪ - আজকের কাগজ
বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০৮:৩৫ অপরাহ্ন
শিরোনাম:
সংরক্ষিত নারী এমপিদের বেতন কত, কী কী সুবিধা পান? ৩৬ টাকায় ধান, ৪৯ টাকায় সিদ্ধ চাল কিনবে সরকার টঙ্গীবাড়ীতে সন্তানের কবর পাহারায় বাবা, প্রশাসনের সহযোগিতা চায় পরিবার মাদকাসক্ত প্রকৌশলীকে ডাবল প্রমোশন ও ‘প্রাইজ পোস্টিং’—জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষে তোলপাড় চুক্তি না হলে সামরিক বাহিনী হামলার জন্য ‘পুরোপুরি’ প্রস্তুত : ট্রাম্প দরপত্র জমা নিয়ে বিএনপির সঙ্গে জামায়াত-এনসিপির মারামারি কুমিল্লা ব্যাটালিয়ন (১০ বিজিবি)’র অভিযানে ৭২ লক্ষ টাকা মুল্যের ভারতীয় শাড়ি আটক মানবিক বিবেচনায় যুব মহিলা লীগ নেত্রীর জামিন এসএসসির প্রথম দিনে বহিষ্কার ৬ শিক্ষার্থী, ১ পরিদর্শক ট্রাইব্যুনালে ঘুষকাণ্ডে প্রসিকিউটর সাইমুমের বিরুদ্ধে প্রমাণ মিলেছে

মাদারীপুরে ইজিবাইককে বাসের চাপা, নিহত ৪

অনলাইন ডেস্ক
  • আপডেট টাইম : রবিবার, ১৮ জানুয়ারী, ২০২৬ ৭:১৭ পিএম
শেয়ার করুন

মাদারীপুর সদর উপজেলার ঘটকচর এলাকায় ব্যাটারিচালিত ইজিবাইককে একটি বাসের চাপা দেওয়ার ঘটনা ঘটেছে। এতে চারজন নিহত ও কমপক্ষে ১০ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে।

রোববার (১৮ জানুয়ারি) সন্ধ্যা প্রায় ৬টার দিকে ঢাকা–বরিশাল মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে হতাহতদের নাম-পরিচয় জানা যায়নি।

স্থানীয় সূত্রে জানা গেছে, ঢাকা থেকে বরিশালগামী সার্বিক পরিবহনের যাত্রীবাহী একটি বাস ঘটকচর এলাকায় ইজিবাইককে চাপা দিয়ে সড়কের পাশের গাছের সঙ্গে ধাক্কা লেগে খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলে ইজিবাইকের দুই যাত্রী ও বাসটির এক সহকারী নিহত হন। আহত হন কমপক্ষে ১০ জন। আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় আরেকজনের মৃত্যু হয়।

মাদারীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, নিহতদের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। দুর্ঘটনার পর সাময়িকভাবে মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। পরে ফায়ার সার্ভিস ও পুলিশের সহায়তায় যান চলাচল স্বাভাবিক করা হয়।

এই বিভাগের আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *