1. ajkerkagojbd22@gmail.com : Ajker Jagoj : Ajker kagoj
  2. asikkhancoc085021@gmail.com : asikengg :
  3. minniakter1@gmail.com : minni akter : minni akter
মিরপুর দশে"র ফুটপাত দখল হেনস্থার শিকার নারী পুরুষ ! - আজকের কাগজ
মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ০৩:৪৬ পূর্বাহ্ন

মিরপুর দশে”র ফুটপাত দখল হেনস্থার শিকার নারী পুরুষ !

এস এম রাসেল
  • আপডেট টাইম : শনিবার, ২৯ মার্চ, ২০২৫ ৪:১১ পিএম
শেয়ার করুন

রাজধানী মিরপুর ১০ নম্বর গোলচ্বতরের চারপাশের ফুটপাত দখল করে হকাররা স্থায়ীভাবে ব্যবসা চালাচ্ছে ! যা সাধারণ পথচারীদের চলাচলে মারাত্মক বাধা সৃষ্টি করছে। বিশেষ করে, মেট্রো স্টেশনের নিচের অংশও তারা সবটুকুই দখল করে নিয়েছে। ফলে মানুষকে বাধ্য হয়ে রাস্তার উপর দিয়ে হাঁটতে হয়, যা দুর্ঘটনার ঝুঁকি বাড়িয়ে দিচ্ছে। পথচারীরা প্রতিনিয়ত এসকল ফুটপাতের হকারদের কাছে হেনস্তার শিকার হচ্ছে। মিরপুর ১০ এর ফুটপাত দিয়ে হাটার উপায় নেই, রাস্তা পার হবার জন্য ওভারব্রিজ এ উঠার জন্য অনেকটা পথ ঘুরে ফুটপাতে উঠতে হয়, সব জায়গা দখল। গোলচ্বতরের চারপাশে প্রায় দুই হাজার অবৈধ দোকান রয়েছে। এসকল দোকানে দেয়া হয়েছে অবৈধ ভাবে চোরাই বিদ্যুৎ এগুলো দেখবে কে এমন প্রশ্ন অনেকের !

ভুক্তভুগিরা বলছেন, “সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দ্রুত ব্যবস্থা নিয়ে ফুটপাত থেকে এসব হকারদের উচ্ছেদ করে জনসাধারণকে নির্বিঘ্নে চলাচল করতে পারে সেই ব্যবস্থা করবে এমটাই দাবী করছেন চলাচলরত পথচারীরা। সমাজ বিশ্লেষকরা বলছে, ঢাকায় বেড়ে উঠার সুবাদে ফুটপাতের হকারদের ব্যবহার গভীর ভাবে খেয়াল করলে দেখা যায়, এদের একটা বড় অংশই রাজনৈতিক দলগুলোর (মূলত ক্ষমতাসীন) পান্ডা হিসেবে কাজ করে থাকে। কারণ, সড়কে যে কোন ধরনের রাজনৈতিক হানাহানিতে সবার আগে এদের ব্যবহার করা হয়। তাই রাজনৈতিক দলগুলো থেকে এরা বরাবর আসকারা পেয়ে, বুকের ছাতি ফুলিয়ে যা খুশি তাই করে। ক্রেতাদের সাথে যেমন খুশি তেমন আচরণ করার সাহস পায়।

অন্যদিকে প্রশাসনকে নিয়মিত চাঁদা দেয়ায় ঐ সব লোকেরাও থাকে তাদের হাতে। এজন্যই এদের এত বেপোরোয়া আচরণ। মার্কেটের ভিতরে যারা ব্যবসা করে তারাও কম যায় না। সামগ্রিক ভাবে দেশে আইনের শাসনের ঘাটতি থাকায় এর সমাধান হচ্ছে না । আর সমাধান না হলে জনগণ আইন হাতে তুলে নিবে এমটাই মনে করছেন অনেকে। তবে অতিদ্রুত এর সমাধাণের ব্যবস্থা নেয়ার তাগীদ দিচ্ছে সমাজ বিশ্লেষকরা। প্রসঙ্গত, মায়ের উপস্থিতিতে রাজধানীর মিরপুর ১০ নম্বরে হকারদের মারধরের শিকার হয়েছেন এক যুবক। প্রতক্ষ্যদর্শীরা জানান শুক্রবার (২৮ মার্চ) সকালে ফুটপাতের এক দোকানদারের সঙ্গে তার কথা কাটাকাটি হলে কয়েকজন হকার মিলে তাকে এলোপাতাড়ি মারধর করেন।
এ ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে স্থানীয় ছাত্র-জনতা ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানায়। পরে শনিবার (২৯ মার্চ) দুপুরে তারা একত্রিত হয়ে অভিযুক্তদের দোকানে যান, সিন্ডিকেটের কয়েকজনকে চিহ্নিত করে আটক করেন এবং গণধোলাই দিয়ে পুলিশের কাছে সোপর্দ করেন।
মিরপুর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) সাজ্জাদ হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ‘এই ঘটনায় চারজনকে গ্রেফতার করা হয়েছে। মূল অভিযুক্ত পালিয়ে গেলেও তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

এই বিভাগের আরো খবর