1. ajkerkagojbd22@gmail.com : Ajker Jagoj : Ajker kagoj
  2. asikkhancoc085021@gmail.com : asikengg :
  3. minniakter1@gmail.com : minni akter : minni akter
মুক্তি পেতে যাচ্ছে রাজ-পরীর প্রেমময় সিনেমা - আজকের কাগজ
বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০৪:৪৭ পূর্বাহ্ন
শিরোনাম:
আমরাই যেচে সর্বনাশ ডেকে এনেছিলাম: টিপাইমুখ বাঁধ নিয়ে সংসদে স্পিকার এবার লোহিত সাগরে সামরিক অবস্থান নেওয়ার হুঁশিয়ারি ইরানের ইরানকে অস্ত্র না দিতে শি জিনপিংকে চিঠি পাঠালেন ট্রাম্প হঠাৎ কমলো স্বর্ণের দাম বার কাউন্সিলে নির্বাচন করতে হাইকোর্টে রিট ব্যারিস্টার সুমনের দুই মাসে ‘ট্র্যাপে ফেলে’ মিরপুরে ১৩ ধর্ষণ, অভিযুক্ত রাব্বি গ্রেপ্তার নাগরিকদের ‘ই-হেলথ কার্ড’ দেওয়ার উদ্যোগ লাল মুক্তিবার্তা ও ভারতীয় তালিকা থেকে ৬৪৭৬ ‘ভুয়া’ মুক্তিযোদ্ধা বাদ কৃত্রিম বুদ্ধিমত্তা এখন প্রযুক্তিগত পরিবর্তনের মূল চালিকাশক্তি: ক্রীড়া প্রতিমন্ত্রী ইস্টার্ন রিফাইনারি ‘লো-ফিডে’ চালু, সরবরাহ ব্যবস্থায় প্রভাব পড়বে না: জ্বালানি মন্ত্রণালয়

মুক্তি পেতে যাচ্ছে রাজ-পরীর প্রেমময় সিনেমা

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : রবিবার, ৬ মার্চ, ২০২২ ১২:২৮ পিএম
শেয়ার করুন

বরেণ্য নির্মাতা গিয়াস উদ্দিন সেলিমের ‘গুণিন’ সিনেমার সেটেই চিত্রনায়িকা পরীমনির সঙ্গে ‘আইসক্রিম’খ্যাত অভিনেতা শরিফুল রাজ প্রেমে জড়ান। এরপর বিয়ে। আর পরীর মা হওয়ার খবরও ‘মনপুরা’খ্যাত নির্মাতার বরাত দিয়ে সংবাদমাধ্যমে আসে। অবশেষে সেই ‘গুণিন’ মুক্তি পেতে যাচ্ছে আগামী ১১ মার্চ। বিষয়টি নিশ্চিত করেছেন নির্মাতা নিজেই।

গিয়াস উদ্দিন সেলিম বলেন, ‘অবশেষে “গুণিন” সিনেমা হলে মুক্তি পেতে যাচ্ছে। প্রেক্ষাগৃহে সিনেমা মুক্তি নিয়ে সবসময় একটা অন্যরকম উত্তেজনা কাজ করে। এই সিনেমার বেলাও তাই হচ্ছে। সিনেমায় যারা যারা অভিনয় করেছেন প্রত্যেকে চমৎকার পারফরম্যান্স দেখিয়েছেন। অনেক স্মতি জড়িয়ে আছে সিনেমাটি ঘিরে। প্রেক্ষাগৃহে মুক্তির পর সিনেমাটি চরকির পর্দায় দেখতে পারবেন দর্শক।’

নির্মাতা জানান, ‘গুণিন’র গল্প গ্রামীণ ওঝা রজব আলী গুণিনকে নিয়ে। তার আধ্যাত্মিক ক্ষমতা ছিল। এই ক্ষমতার জোরে গ্রামে তার বিশাল প্রভাব। তার তিন নাতি রহম, আলী ও রমিজ। গুণিনের রহস্যজনক মৃত্যুর পরবর্তী পরিস্থিতিতে তার দুই নাতি তথা আপন দুই ভাইয়ের মধ্যে দ্বন্দ্ব ও ত্রিভুজ প্রেমের গল্পই এই সিনেমার মূল উপজীব্য।

সিনেমার মুখ্য দুই চরিত্রে দেখা যাবে শরিফুল রাজ ও পরীমনিকে। তারা সিনেমার গল্পে রাবেয়া ও রমিজ চরিত্রে অভিনয় করেছেন। হাসান আজিজুল হকের ছোটগল্প ‘গুণিন’ থেকে নেওয়া হয়েছে এর প্রেক্ষাপট। সিনেমার নাম ভূমিকায় অভিনয় করেছেন আজাদ আবুল কালাম। বিভিন্ন চরিত্রে আরও আছেন দিলারা জামান, ইরেশ যাকের, মোস্তফা মন্ওয়ার, শিল্পী সরকার অপু, ঝুনা চৌধুরীসহ আরও অনেকেই।

এদিকে, চরকির প্রধান পরিচালনা কর্মকর্তা রেদওয়ান রনি বলেন, ‘এই প্রথম চরকি প্রযোজিত কোনো সিনেমা প্রথমেই প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে। আমাদের জন্য এটা নতুন অভিজ্ঞতা। আপনারা হলে গিয়ে “গুণিন” দেখুন।’

এই বিভাগের আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *