1. ajkerkagojbd22@gmail.com : Ajker Jagoj : Ajker kagoj
  2. asikkhancoc085021@gmail.com : asikengg :
  3. minniakter1@gmail.com : minni akter : minni akter
মুন্সীগঞ্জে বাস খাদে পড়ে নিহত ৩, আহত ১৬ - আজকের কাগজ
শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ১১:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম:
নিষেধাজ্ঞা অমান্য করে লন্ডনে প্যালেস্টাইন অ্যাকশনের বিক্ষোভের ডাক মুন্সীগঞ্জে বাস খাদে পড়ে নিহত ৩, আহত ১৬ ঝিনাইদহে নারীকে নির্যাতনের অভিযোগে মামলা, পলাতক পাঁচজন বঙ্গোপসাগরে লঘুচাপ: কোথায় কেমন থাকবে আজকের আবহাওয়া? হাসপাতালে চিকিৎসাধীন স্থানীয় সরকারমন্ত্রীকে দেখতে গেলেন রাষ্ট্রপতি রংপুরের পীরগাছায় আলোকিত নাপাইচন্ডি পাঠাগারের যাত্রা শুরু ইউরোপের বাজারে পোশাক রপ্তানি: মন্দা কাটিয়ে ঘুরে দাঁড়ানোর ইঙ্গিত জর্ডানে গির্জায় বন্দুকধারীদের হামলায় হতাহত ১৭ সাজেকে থমথমে পরিস্থিতি ও অবরোধ, ধস পর্যটন খাতে কারওয়ান বাজারে চাঁদাবাজি: গ্রেপ্তার আদাবর থানা ছাত্রদল আহ্বায়ক নয়ন

মুন্সীগঞ্জে বাস খাদে পড়ে নিহত ৩, আহত ১৬

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : শনিবার, ২৪ অক্টোবর, ২০২৬ ১০:২৫ এএম
শেয়ার করুন

মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলায় ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে শুক্রবার (২৩ অক্টোবর) ভোর ৩টা ১৮ মিনিটের দিকে ভয়াবহ সড়ক দুর্ঘটনা ঘটেছে। চুয়াডাঙ্গা থেকে ঢাকাগামী দর্শনা পরিবহনের একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার রেলিং ভেঙে সার্ভিস লেন পেরিয়ে পাশের পানিভর্তি খাদে পড়ে যায়। এ ঘটনায় ৩ জনের মৃত্যু হয়েছে এবং অন্তত ১৬ জন যাত্রী আহত হয়েছেন। শুক্রবার (২৩ অক্টোবর) দিবাগত রাত ৩টা ১৮ মিনিটের দিকে এক্সপ্রেসওয়ের ঢাকামুখী লেনে উপজেলার হাসাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

মুন্সীগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক মুহাম্মদ সফিকুল ইসলাম জানান, একটি কাভার্ড ভ্যানকে ওভারটেক করার সময় দ্রুতগতির বাসটি চালক নিয়ন্ত্রণ করতে পারেননি। খবর পেয়ে শ্রীনগর ফায়ার স্টেশনের দুটি উদ্ধারকারী দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ পরিচালনা করে। ফায়ার সার্ভিসের অ্যাম্বুলেন্সে করে আহত ১১ জনকে শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে এবং বাকি ৫ জনকে ঘটনাস্থলেই প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

নিহতদের মধ্যে চুয়াডাঙ্গার রুকুনুজ্জামান রঞ্জু (৫৫) নামে একজনের পরিচয় শনাক্ত করা গেছে। বাকি দুজনের পরিচয় তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি। উদ্ধার করা মরদেহগুলো হাইওয়ে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। অন্য ২ জনের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

আহত ১৬ জনের মধ্যে রয়েছেন হৃদয় (৩০), শাহিন আক্তার (৩২), নূর ইসলাম (৫৫), ইমরান (২৭), গিলবাড সরকার (৫৫), তরিকুল ইসলাম (৩৬), সাইফুল ইসলাম (৪০), মিরাজুল ইসলাম (২৮), রফিকুল ইসলাম (৩৫), অনিফিন (১৭), সন্দীপন বসু (৪০), ইকরাম (৪০), রায়হান (২১), হাসিব (২২), তিশা (২৪) ও বোরহান উদ্দিন (৫৫)। তাঁরা মূলত চুয়াডাঙ্গা, মেহেরপুর, ঝিনাইদহ, ঢাকা ও মাগুরা জেলার বাসিন্দা।

এই বিভাগের আরো খবর