1. ajkerkagojbd22@gmail.com : Ajker Jagoj : Ajker kagoj
  2. asikkhancoc085021@gmail.com : asikengg :
  3. minniakter1@gmail.com : minni akter : minni akter
মোহাম্মদপুরে বিপুল পরিমাণ অস্ত্র-গুলি ও মাদক উদ্ধার; গ্রেফতার ৩৫জন - আজকের কাগজ
বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০২:৩২ অপরাহ্ন
শিরোনাম:
কাস্পিয়ানের প্রতিশোধ নিতে ইউক্রেনের বন্দরে হামলার পরিকল্পনা করেছিল ইরান ১৬ হাজার কোটি টাকার জ্বালানি তেল আমদানির অনুমোদন পিএসসির ৮ ক্যাটাগরির পদে ৩১ জুলাইয়ের নিয়োগ পরীক্ষা স্থগিত ওয়ানডে দলের নতুন অধিনায়ক লিটন দাস ভারতে পালাতে গিয়ে যেভাবে গ্রেপ্তার ডেভিড ইমন ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচিতে তথ্য সংগ্রহকারী নিয়োগে মৌখিক পরীক্ষা ১ আগস্ট সমতার ভিত্তিতে সম্পর্ক এগিয়ে নিতে চায় ঢাকা-দিল্লি: পররাষ্ট্রমন্ত্রী ঝিনাইগাতীতে ভাতিজার হাতে চাঁচি খুন মোহনগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে আউটডোর বন্ধ করে কর্মস্থল ফাঁকি,৭ জন ডাক্তারকে শোকজ কুবি শিক্ষক সমিতির নতুন আহ্বায়ক ড. শামীমা নাসরিন

মোহাম্মদপুরে বিপুল পরিমাণ অস্ত্র-গুলি ও মাদক উদ্ধার; গ্রেফতার ৩৫জন

নিজেস্ব প্রতিবেদক
  • আপডেট টাইম : রবিবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৪ ২:৩৯ পিএম
শেয়ার করুন

রাজধানীর মোহাম্মদপুরের জেনেভা ক্যাম্পে দীর্ঘদিন মাদক ব্যবসা হয়ে আসছে। তাছাড়াও বিভিন্ন সময়ে এখানে খুনখুনি, মারামারির মত ঘটনাও ঘটে। তারি ধারাবাহিকতায় সেনাবাহিনী, পুলিশ ও র‍্যাবের যৌথ অভিযানে বিপুল পরিমাণ অস্ত্র-গুলি ও মাদকসহ ৩৫ জনকে গ্রেফতার করা হয়েছে।

যৌথ অভিযানে ৩১ জন দুর্বৃত্ত, তিনজন নারী মাদক কারবারি ও শীর্ষ মাদক ব্যবসায়ী পিচ্চি রাজাকে গ্রেফতার করা হয়েছে।

যৌথ বাহিনীর অভিযানে তাদের হেফাজত থেকে ১টি পিস্তল, ১টি রিভলবার, ২০ রাউন্ড পিস্তলের গুলি, ৬টি চাইনিজ কুড়াল, ২৮টি ছোট ছুরি, ১১টি বড় ছুরি, ১৬টি রামদা, ৮টি চাপাতি, ১টি টেটা, ৫৩টি পেট্রোল বোমা, ১২ প্যাকেট স্প্লিন্টার, ৯ লিটার পেট্রোল, ৮.৫ কেজি গাঁজা, ৪ বোতল বিয়ার, ৫০টি হেলমেট ও একটি মোবাইল ফোন উদ্ধার করা হয়।

রোববার (২৯ সেপ্টেম্বর) ভোর ৫টা থেকে সকাল ৮টা পর্যন্ত জেনেভা ক্যাম্পে অভিযান চালিয়ে এ সকল অস্ত্র-গুলি ও মাদকসহ তাদের গ্রেফতার করে যৌথ বাহিনী। রাজধানীর আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণে ঢাকা মেট্রোপলিটন পুলিশের নিয়মিত এ অভিযান চলমান থাকবে।

গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে রাজধানীর মোহাম্মদপুর থানায় আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছেন।

এই বিভাগের আরো খবর