1. ajkerkagojbd22@gmail.com : Ajker Jagoj : Ajker kagoj
  2. asikkhancoc085021@gmail.com : asikengg :
  3. minniakter1@gmail.com : minni akter : minni akter
যাত্রাপালায় নারীদের অশ্লীল নৃত্য বন্ধ করে দিলেন ইউএনও - আজকের কাগজ
বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ০৭:৫৯ অপরাহ্ন
শিরোনাম:
ফ্যাসিবাদের শেষ চিহ্ন বিদায় না হওয়া পর্যন্ত লড়াই চলবে: জামায়াত আমির ট্রিলিয়ন ডলারের অর্থনীতির পথে দেশ, বিদেশি বিনিয়োগের আহবান প্রধানমন্ত্রীর রাষ্ট্রপতির পদত্যাগ প্রসঙ্গে যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী ‘গদি মোটা হয়েছে, জনগণকে ভুলেছে বিএনপি’—কুড়িগ্রামে নাসীরুদ্দীন পাটওয়ারী প্রার্থীর শিক্ষাগত যোগ্যতার বিষয়ে কোনো সিদ্ধান্ত নেয়নি কমিশন: ইসি আনোয়ারুল দিল্লিতে আরও তীব্র হচ্ছে ‘ককরোচ জনতা পার্টি’র আন্দোলন, ১৬টি মেট্রো স্টেশন বন্ধ ঘোষণা আদালতে বিচারকের ছোড়া পেপার ওয়েটে ফাটল আইনজীবীর মাথা বিদ্যুৎ বিতরণ বেসরকারি খাতে ছেড়ে দেওয়ার পরিকল্পনা করছে সরকার নজরুলকে দল থেকে ‘শাস্তি’, এমপি পদের কী হবে? পোশাক শিল্পের বিকাশে প্রতিবন্ধকতা দ্রুত দূর করার নির্দেশনা প্রধানমন্ত্রীর

যাত্রাপালায় নারীদের অশ্লীল নৃত্য বন্ধ করে দিলেন ইউএনও

আব্দুল আওয়াল
  • আপডেট টাইম : সোমবার, ২২ এপ্রিল, ২০২৪ ১:০৯ পিএম
শেয়ার করুন

নেত্রকোনার মদনে লোকনাট্য (যাত্রাপালা) অনুষ্ঠানে চলছিল নারীদের অশ্লীল নৃত্য। এ সময় নাট্যমঞ্চে উপস্থিত হয় উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোঃ শাহ আলম মিয়া। নির্ধারিত শর্ত ভঙ্গের কারণে রবিবার রাতে লোকনাট্যের নামে নারীদের অশ্লীলতা বন্ধ করে দেন তিনি।

এ সময় উপজেলা সহকারি কমিশনার (ভূমি) এ টি এম আরিফ, মদন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) মোঃ জাহাঙ্গীর আলম খানসহ সঙ্গীয় ফোর্স উপস্থিত ছিলেন।

জানা গেছে, বলাকা শিল্পগোষ্ঠীর আবেদনের প্রেক্ষিতে মদন উপজেলার কাইটাইল ইউনিয়নের বাররী বাজারের লোকনাট্যের (যাত্রাপালা) অনুমোদন দেন প্রশাসন। ১৮ এপ্রিল থেকে এই অনুষ্ঠান শুরু করা হয়। কিন্তু লোকনাট্যের নামে চলছিল নারীদের অশ্লীল নৃত্য। এর আড়ালে চলছিল জুয়া ও মাদকের ছড়াছড়ি। এমন সংবাদ পেয়ে রবিবার রাত ১২ টার দিকে অনুষ্ঠান স্থলে যান উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোঃ শাহ আলম মিয়া। যাত্রাপালার নামে অসামাজিক কর্মকান্ডের সত্যতা পেয়ে তাৎক্ষনিক অনুষ্ঠান বন্ধ করে দেন তিনি।

উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোঃ শাহ আলম মিয়া বলেন,‘ নির্ধারিত শর্তে বাররী বাজারের পাশে লোকনাট্য করবে বলে অনুমোদন নেয় বলাকা শিল্পগোষ্ঠী। কিন্তু শর্ত ভঙ্গ করায় অনুষ্ঠান বন্ধ করে দেয়া হয়েছে।

এই বিভাগের আরো খবর