
“বাংলাদেশ আমার অহংকার”- এই স্লোগানকে সামনে রেখে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) প্রতিষ্ঠাকাল থেকে সন্ত্রাস-জঙ্গিবাদ নির্মূল ও মাদকবিরোধী অভিযানের পাশাপাশি বিভিন্ন সময়ে চাঞ্চল্যকর অপরাধে জড়িত অপরাধীদের আইনের আওতায় এনে সুনাম অর্জন করতে সক্ষম হয়েছে। রাষ্ট্রীয় নিরাপত্তা, নাশকতা প্রতিরোধে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) একটি পেশাদার ও নির্ভরযোগ্য বাহিনী হিসেবে দেশে কার্যকর ভূমিকা রেখে চলেছে। অবৈধ বিস্ফোরক দ্রব্যের মজুদ, পরিবহন ও ব্যবহার রোধ এবং অবৈধ অস্ত্র ও মাদক উদ্ধারে র্যাব নিয়মিতভাবে গোয়েন্দাভিত্তিক তথ্য সংগ্রহ ও তাৎক্ষণিক অভিযান পরিচালনা করছে।
এরই ধারাবাহিকতায়, র্যাব-১০ সিপিসি-১, যাত্রাবাড়ী ক্যাম্পের একটি চৌকস আভিযানিক দল গতকাল ২১’শে ফেব্রুয়ারি রাতে গোপন সংবাদের ভিত্তিতে যাত্রাবাড়ী থানাধীন পাড়গেন্ডারিয়া বাঁশপট্টি এলাকাস্থ একটি নির্মাণাধীন দোকান হতে পরিত্যক্ত অবস্থায় একটি ওয়ান শ্যুটার গান উদ্ধার করে। উদ্ধারকৃত ওয়ান শ্যুটার গান পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-১০ সিনিঃ সহকারী পুলিশ সুপার সহকারী পরিচালক (মিডিয়া) তাপস কর্মকার “আজকের কাগজকে” বলেন, দেশের বিরুদ্ধে যেকোনো ষড়যন্ত্র প্রতিরোধে র্যাব সদা প্রস্তুত ও সচেষ্ট রয়েছে। জননিরাপত্তা ও রাষ্ট্রীয় স্বার্থে র্যাব ভবিষ্যতেও সর্বোচ্চ পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করবে। র্যাব-১০ এর এই সফল অভিযানে দেশের জনগণ আরও একবার আশ্বস্ত হয়েছে যে, দেশের আইন-শৃঙ্খলা রক্ষায় নিরাপত্তা বাহিনী হিসেবে সক্রিয় ও দক্ষতার সঙ্গে কাজ করে যাচ্ছে এই অভিযান তার প্রমাণ করে। আধুনিক প্রযুক্তি ও প্রশিক্ষিত জনবল ব্যবহার করে র্যাব “জিরো টলারেন্স” নীতিতে রাষ্ট্রবিরোধী যেকোনো কর্মকান্ড কঠোরভাবে দমন করবে বলেও জানান তিনি।
Leave a Reply