1. ajkerkagojbd22@gmail.com : Ajker Jagoj : Ajker kagoj
  2. asikkhancoc085021@gmail.com : asikengg :
  3. minniakter1@gmail.com : minni akter : minni akter
যুক্তরাষ্ট্রকে বিদায় করে বেলজিয়ামের খোঁচা, পারলে ‘এটা বদলাও’ - আজকের কাগজ
রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ০৭:০৩ পূর্বাহ্ন
শিরোনাম:
যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের বেসামরিক পারমাণবিক সহযোগিতা চুক্তি স্বাক্ষর যুবলীগ সম্পাদক নিখিলের ভাইসহ দুইজন কারাগারে ‘প্রাথমিকের বঞ্চিতদের রোববারের মধ্যে নিয়োগপত্র দিতে হবে’ ‘তেল-গ্যাসের সংকট নেই, এখন কী নিয়ে আন্দোলন করবেন’ মিয়ানমারের গণহত্যা মামলার রায় ঘোষণা হতে পারে আগামী মাসে ফ্যাসিবাদী শক্তিকে আর কোনোদিন দেশের মাটিতে রাজনীতি করতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী হাম উপসর্গে একদিনে আরও তিন মৃত্যু, মোট ১০৮৭ নিষিদ্ধঘোষিত আওয়ামী লীগের গোপন বৈঠক থেকে সাংবাদিক সূর্য আটক বদলাচ্ছে পুলিশের বিশেষ ২ ইউনিটের নাম ‘অপরাধীর রাজনৈতিক পরিচয় দেখা হবে না, রাড্ডায় পুলিশের গাফিলতি থাকলে ব্যবস্থা’

যুক্তরাষ্ট্রকে বিদায় করে বেলজিয়ামের খোঁচা, পারলে ‘এটা বদলাও’

অনলাইন ডেস্ক
  • আপডেট টাইম : মঙ্গলবার, ৭ জুলাই, ২০২৬ ৭:০৬ পিএম
শেয়ার করুন

ফিফা বিশ্বকাপের শেষ ষোলোতে স্বাগতিক যুক্তরাষ্ট্রকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে জায়গা করে নেয়ার পর বিতর্কিত ফোলারিন বালোগুন ইস্যুতে কড়া জবাব দিয়েছে বেলজিয়াম। জয় নিশ্চিত হওয়ার পর নিজেদের অফিসিয়াল সামাজিক যোগাযোগমাধ্যমে মাত্র দুটি শব্দ লিখে প্রতিপক্ষকে খোঁচা দেয় দলটি; ‘এবার এটা পাল্টে দেখাও।’

শেষ ষোলোর ম্যাচের আগে যুক্তরাষ্ট্রের স্ট্রাইকার ফোলারিন বালোগুনের এক ম্যাচের নিষেধাজ্ঞা স্থগিত করে ফিফা। রাউন্ড অব ৩২-এ বসনিয়া-হার্জেগোভিনার ডিফেন্ডার তারিক মুহারেমোভিচকে ফাউল করে লাল কার্ড দেখেছিলেন বালোগুন। সেই কারণে তিনি এক ম্যাচের নিষেধাজ্ঞায় ছিলেন। তবে গুরুত্বপূর্ণ ম্যাচের আগে সেই শাস্তি স্থগিত করায় ব্যাপক বিতর্কের সৃষ্টি হয়।

ফিফার এই সিদ্ধান্তে তীব্র প্রতিক্রিয়া জানায় বেলজিয়ান ফুটবল অ্যাসোসিয়েশন। এক বিবৃতিতে তারা সিদ্ধান্তটিকে ‘বিস্ময়কর’ বলে মন্তব্য করে। ইউরোপীয় ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা উয়েফাও এ সিদ্ধান্তের সমালোচনা করে। সংস্থাটির মতে, এই সিদ্ধান্ত ‘একটি রেড লাই অতিক্রম করেছে’ এবং ভবিষ্যতে ফুটবলের জন্য নেতিবাচক দৃষ্টান্ত তৈরি করতে পারে।
এদিকে, বিভিন্ন প্রতিবেদনে দাবি করা হয় যে, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও বালোগুনের লাল কার্ডের শাস্তি প্রত্যাহারের পক্ষে তদবির করেছিলেন।

ম্যাচ শেষে বেলজিয়ামের অধিনায়ক ইউরি টিলেমানস জানান, পুরো বিতর্কই তাদের বাড়তি অনুপ্রেরণা জুগিয়েছিল। তিনি বলেন, ‘সত্যি বলতে, খবরটি শোনার পর আমরা দলীয় বৈঠক করেছি। আমরা সিদ্ধান্ত নিয়েছিলাম, মাঠের খেলাতেই জবাব দেব। আজ সেটাই করেছি। দলের পারফরম্যান্সে আমি খুবই গর্বিত।’

মাঠের লড়াইয়ে সেই জবাবও দারুণভাবে দিয়েছে বেলজিয়াম। চার্লস ডি কেটেলারের প্রথমার্ধের জোড়া গোলে ৪-১ ব্যবধানে জয় তুলে নেয় ইউরোপের দলটি। এর ফলে কানাডা ও মেক্সিকোর পর বিশ্বকাপ থেকে বিদায় নেয় তৃতীয় ও শেষ স্বাগতিক দেশ যুক্তরাষ্ট্র। এবার সেমিফাইনালে ওঠার লড়াইয়ে ১১ জুলাই লস অ্যাঞ্জেলেস স্টেডিয়ামে স্পেনের মুখোমুখি হবে বেলজিয়াম। শেষ ষোলোতে স্পেন বিদায় করেছে ক্রিশ্চিয়ানো রোনালদোর পর্তুগালকে।

এই বিভাগের আরো খবর