1. ajkerkagojbd22@gmail.com : Ajker Jagoj : Ajker kagoj
  2. asikkhancoc085021@gmail.com : asikengg :
  3. minniakter1@gmail.com : minni akter : minni akter
যুক্তরাষ্ট্রের যুদ্ধবিরতির প্রস্তাব প্রত্যাখ্যান ইরানের সর্বোচ্চ নেতার - আজকের কাগজ
মঙ্গলবার, ০২ জুন ২০২৬, ০৮:২১ পূর্বাহ্ন
শিরোনাম:
ইসরাইলের আয়রন ডোম ধ্বংস করল হিজবুল্লাহ শ্বশুরবাড়ি যাওয়ার পথে এমপি আমির হামজার পরিবারের ওপর হামলার অভিযোগ, আহত ২ খুরশীদ আলমকে ইসলামী ব্যাংকের চেয়ারম্যান পদ থেকে সরানো হচ্ছে না: বাংলাদেশ ব্যাংক ভোলায় পারিবারিক কবরস্থানে দাফন করা হবে তোফায়েল আহমেদকে যুক্তরাষ্ট্রের সঙ্গে শান্তি আলোচনা স্থগিত করছে ইরান হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু, মোট মৃত্যু ৫৮৮ সাংবাদিকদের দায়িত্ব পালনে বাধা মোকাবিলায় সরকারের ‘জিরো টলারেন্স’: তথ্যমন্ত্রী হিলিতে ৩ থানার ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি সুজন গ্রেফতার চরফ্যাশনে হত্যা চেষ্টায় হামলায় নারীসহ আহত-৫ কুমিল্লা বিজিবির অভিযানে ১ কোটি ১৩লক্ষ টাকা মুল্যের মাদক ও চোরা চালানিপণ্য জব্দ

যুক্তরাষ্ট্রের যুদ্ধবিরতির প্রস্তাব প্রত্যাখ্যান ইরানের সর্বোচ্চ নেতার

আন্তর্জাতিক ডেস্ক
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১৭ মার্চ, ২০২৬ ৯:৩৪ পিএম
শেয়ার করুন

যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে ইরানের কাছে পাঠানো যুদ্ধবিরতি ও উত্তেজনা কমানোর প্রস্তাব প্রত্যাখ্যান করেছেন দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ মোজতবা খামেনি। মধ্যস্থতাকারী দুটি দেশের মাধ্যমে এসব প্রস্তাব তেহরানে পৌঁছানো হয়েছিল বলে এক ঊর্ধ্বতন ইরানি কর্মকর্তা জানিয়েছেন।মঙ্গলবার ওই কর্মকর্তা বলেন, সর্বোচ্চ নেতা হিসেবে দায়িত্ব নেওয়ার পর প্রথম পররাষ্ট্রনীতি বিষয়ক বৈঠকেই মোজতবা খামেনি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিরুদ্ধে ‘প্রতিশোধ’ নেওয়ার বিষয়ে কঠোর ও অনমনীয় অবস্থান নেন। তবে ওই বৈঠকে তিনি সরাসরি উপস্থিত ছিলেন কি না, তা নিশ্চিত করা হয়নি।

এর আগে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের হামলায় আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হওয়ার পর মোজতবা খামেনিকে ইরানের সর্বোচ্চ নেতা হিসেবে ঘোষণা করা হয়। দেশটির অ্যাসেম্বলি অব এক্সপার্টস তাকে এ পদে নির্বাচিত করে।নতুন সর্বোচ্চ নেতাকে অভিনন্দন জানিয়েছে ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী। রাষ্ট্রীয় গণমাধ্যমে প্রকাশিত এক বিবৃতিতে তারা খামেনির প্রতি ‘আন্তরিক ও আজীবন আনুগত্য’ ঘোষণা করে এবং তার সব নির্দেশনা বাস্তবায়নে প্রস্তুত থাকার কথা জানায়।

এ ছাড়া ইরানের সশস্ত্র বাহিনীও নতুন সর্বোচ্চ নেতার প্রতি সমর্থন জানিয়েছে। তারা তাকে ‘ন্যায়পরায়ণ, জ্ঞানবান ও বিচক্ষণ’ হিসেবে উল্লেখ করে তার নেতৃত্বে দেশের স্বার্থ রক্ষায় কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেছে।

এই বিভাগের আরো খবর