1. ajkerkagojbd22@gmail.com : Ajker Jagoj : Ajker kagoj
  2. asikkhancoc085021@gmail.com : asikengg :
  3. minniakter1@gmail.com : minni akter : minni akter
যুক্তরাষ্ট্র-ইরানের আলোচনায় অগ্রগতি, বিশ্ববাজারে তেলের দাম কমলো - আজকের কাগজ
বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ০৬:৫৩ অপরাহ্ন
শিরোনাম:
দেশে আসছে পেপ্যাল, ২ লাখ ফ্রিল্যান্সার পাবেন পরিচয়পত্র : প্রধানমন্ত্রী নৌ অবরোধ তুলে নিলে ইরানের সঙ্গে চুক্তি সম্ভব হবে না: ট্রাম্প অন্তর্বর্তী সরকারের সময় হামের টিকা আমদানি করা হয়নি: প্রধানমন্ত্রী আলোচনায় বসতে যুক্তরাষ্ট্রকে যে শর্ত ইরানের শ্বশুরবাড়িতে ঠাঁই না পেয়ে দুই সন্তান নিয়ে স্বামীর কবরের পাশে আশ্রয় নিলেন স্ত্রী ‎ক্লাস পরিক্ষা বন্ধ করে শিক্ষকদের আন্দোলন,ক্ষোভ ও হতাশায় ববির শিক্ষার্থীরা হিলিতে নতুন কুঁড়ি স্পোর্টস-২৬ উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত মুন্সীগঞ্জে শ্রীনগরে সিএনজি-পিকআপ সংঘর্ষে অন্তঃসত্ত্বা নারীসহ আহত ৭ কুড়িগ্রামে ট্রলিচাপায় শিশুর মৃত্যু চলমান আন্দোলন নিয়ে ববি শিক্ষকদের মধ্যে মতভেদ, স্বাক্ষর ব্যবহার নিয়ে নিজস্ব ফেসবুক গ্রুপে প্রতিবাদ

যুক্তরাষ্ট্র-ইরানের আলোচনায় অগ্রগতি, বিশ্ববাজারে তেলের দাম কমলো

অনলাইন ডেস্ক
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী, ২০২৬ ৯:১৬ পিএম
শেয়ার করুন

মার্কিন অপরিশোধিত তেলের মজুত বৃদ্ধি এবং যুক্তরাষ্ট্র-ইরান আলোচনায় ইতিবাচক অগ্রগতির ইঙ্গিতে বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) বিশ্ববাজারে তেলের দাম কমেছে।

এদিন ব্রেন্ট ক্রুডের দাম ৯৫ সেন্ট বা ১.৩ শতাংশ কমে ব্যারেলপ্রতি ৬৯.৯০ ডলারে নেমেছে। অন্যদিকে ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েটের দাম (ডব্লিউটিআই) ১.০৬ ডলার বা ১.৬ শতাংশ কমে ব্যারেলপ্রতি ৬৪.৩৬ ডলারে দাঁড়িয়েছে।

গত সপ্তাহে যুক্তরাষ্ট্রের অপরিশোধিত তেলের মজুত ১ কোটি ৬০ লাখ ব্যারেল বেড়েছে—যা গত তিন বছরের মধ্যে সবচেয়ে বড় উল্লম্ফন।

উবিএসের বিশ্লেষক জিওভান্নি স্টাউনোভো বলেন, বাজার এখন যুক্তরাষ্ট্র-ইরান তৃতীয় দফা আলোচনার ফলাফলের দিকে নজর রাখছে।

মধ্যস্থতাকারী দেশ ওমান আশা প্রকাশ করেছে, পারমাণবিক বিরোধ নিয়ে যুক্তরাষ্ট্র ও ইরান ইতিবাচক ও সৃজনশীল ধারণা বিনিময়ের পর আরও অগ্রগতি করবে। ইরানের এক জ্যেষ্ঠ কর্মকর্তা আলোচনাকে গুরুতর বলে উল্লেখ করেছেন।

এর আগে সোমবার ব্রেন্টের দাম ৩১ জুলাইয়ের পর সর্বোচ্চ পর্যায়ে ওঠে, যখন ওয়াশিংটন ইরানের পারমাণবিক ও ক্ষেপণাস্ত্র কর্মসূচি নিয়ে চাপ বাড়াতে মধ্যপ্রাচ্যে সামরিক উপস্থিতি জোরদার করে।

সূত্র: রয়টাস

এই বিভাগের আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *